somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেনন নামক ক্রুশ্চেভকে এবার জুতা দেখানোর সময়

১৬ ই জুলাই, ২০১১ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনীতিতে সংশোধনবাদী লাইনকে যারা প্রমোট করে রাজনীতির বারোটা বাজিয়েছে রাশেদ খান মেনন তাদের অন্যতম। আওয়ামী লীগের সাথে জোট বেঁধে মেননরা মনে করেছেন যে খুব বিল্পবী হয়ে গেছেন তারা! ভোট যুদ্ধে আওয়ামী লীগের নৌকায় পা রেখে পার্লামেন্ট পর্যন্ত যেতে পেরেই নিজেকে খুব বিল্পবী ভাবছেন। তেল গ্যাস কমিটি মত জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে নিজেকে আর নিজের দলকে(ওয়ার্কাস পার্টি) নামকা ওয়াস্তে শরীক রেখে এই আন্দোলনের মত গুরুত্বপুর্ন আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ভিকারুন্নেসা স্কুলের আন্দোলনকারী ছাত্রীদেরকে পৃষ্টদেশ প্রদর্শন করে তিনি বিদেশ পাড়ি জমালেন। যৌন নিপীড়নের শিকার হয়ে কোমলতি ছাত্রীরা যখন আন্দোলনের মাধ্যমে নিজেদের আত্নমর্যাদার লড়াইয়ে শামিল হয়েছে তখন পরিচালনা পর্ষদের এই দক্ষিনপন্থী সুবিধাবাদী নিজেকে আড়াল করে নেবার চেষ্টা চালাচ্ছেন। মেননকে বলতে চাই বাংলার রাজনীতিতে যে জঞ্জাল তুমি সৃষ্টি করেছ ইতিহাস তোমাকে ক্রুশ্চেভের বাংলা ভার্সনই মনে করবে। আওয়ামী লীগের সাথে জোট বাধার ব্যাপার কৌশল না নীতি আজ তা সবার কাছে পরিষ্কার। আজ আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী যেভাবে ছাত্রী নিপীড়নের ঘটনা ধামাচাপা দিতে চাইছে ঠিক সেভাবেই মেনন তুমিও চাইছ। তোমার মত ক্রুশ্চেভের বিল্পবী ভেক স্বয়ং লেনিনই খুলে ফেলেছিলেন। "ইটালি, ফ্রান্স ত্রবং জার্মান কমিনিস্টদের প্রতি শুভেচ্ছা" প্রবন্ধে লেনিন বলেছিলেন, " কেবলমাত্র পাকা বদমাস অথবা একেবারে নির্বোধরাই ভাবতে পারে যে সর্বহারারা বুর্জোয়াদের জোয়ালে বাধা অবস্থায়, মজুরী-দাসত্বে বাধা থেকে, তাদের তত্ত্বাবধানে নির্বাচনে সংখ্যাগরিষ্টতা অর্জন করুক এবং তারপরই কেবল তারা ক্ষমতা দখল করবে। এ হলো নির্বুদ্ধিতা এবং দ্বিচারিতার সর্বোচ্চ শিখর; পুরোনো ব্যবস্থা এবং পুরোনো ক্ষমতা-র মধ্যে নির্বাচন দিয়ে শ্রেনীসংগ্রাম এবং বিল্পবকে প্রতিস্থাপন করা।"

বিল্পবী রাজনীতির পুরোধা লেনিনকে দিয়ে যদি মেননের মেকি বিল্পবীপানা বিচার করি তবে আরো পরিষ্কার হতে থাকবে শ্রমিক শ্রেনীর আন্দোলনকে বিপথে নেবার ক্ষেত্রে এই বাংলা ভার্সন ক্রুশ্চেভের অপরাজনীতি। যে মার্ক্স আর লেনিনের দোহাই দিয়ে মেননরা নিজেদের রাজনীতি অর্থাৎ অপরাজনীতির জাস্টিফিকেশন করতে চায় সেই লেনিন বলেছেন, "সরল গ্রামীন জনতাকে বিল্পবী-গনতান্ত্রিক কথা বলা, আমলাতন্ত্র আর লাল ফিতের ফাস দিয়ে পুজিবাদীদের 'মন রঞ্জন' করা- এই হল 'সৎ" মোর্চার নির্যাস।" মেননের "মহাজোট" নামক একপাল শুকরের সাথে কাদায় আনন্দ খুজে পাওয়ার সমতুল্য। আরো অনেক ফিরিস্তি দেওয়া যাবে যাতে এটা প্রমান করা যায় যে মেননরা এখন আর মার্ক্স লেলিনের আর্দশে বিশ্বাস করেন না। সুবিধাবাদি মধ্যবিত্ত শ্রেনীর চরিত্র ধারন করেই এই দেশে সিপিএম মার্কা রাজনীতিকে তারা বিশ্বাস করেন। কলকাতায় সিপিএম এর ভরাডুবি হতে ৩৩ বছর সময় লাগলেও আশা সঞ্চারকারী বিষয় হল বাংলাদেশে মেননদের ভরাডুবি হবার সময় খুব তাড়াতাড়ি ঘটে যাবে। সময় ঘনিয়ে আসছে। ছোট কোমলমতি ছাএ-ছাত্রীরা চিনে গেছে এদের, চিনে গেছে দুর্নীতিবাজদের, আওয়ামী লীগ, বিএনপিকে, ওয়ার্কাস পার্টিকে তারা চিনে ফেলেছে। আগামী দিনের প্রজন্ম এদেরকে আস্তাকুড়ে ছুড়ে ফেলবে এই প্রত্যয় আমি দেখেছি আজ শহীদ মিনারের পাদদেশে।
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×