পিলখানা ঘটনার প্রথম দিনতো সারা দেশে মিডিয়া প্রভাবিত জনমতই ছিল প্রবল । নির্যাতিতের পক্ষে চিরকালের শোষিত বাঙালির হৃদয় কেঁদে উঠেছিল। আমি নিজেও সংশয়ী মন নিয়ে সেই দলেই ছিলাম। কিন্তু রাত গভীর হতে থাকলে যখন পুরো বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে তখন মিডিয়ার কাছে মাথা বিক্রির জন্য নিজকে অনুতপ্ত মনে হয়। মনে হয়, ঘটনার আকস্মিকতা ও বিহ্বলতায় অতি-আগ্রহী হয়ে মিডিয়ার 'চ্যাংড়া' আর 'ল্যংড়া ' রিপোর্টারদের সব রিপোর্টই গোগ্রাসে গিলে মহা ভুল করেছি। নিজকে অপরাধী মনে হচ্ছে। বিদ্রোহী সৈনিকদের মোবাইলে বলা কথাগুলো মাইক্রোফোনের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়ার ঘৃণ্য কাজটি করেছে পদক পাওয়া বিজ্ঞ সাংবাদিকরা। অথচ সৈনিকদের কথাগুলো দফায় দফায় ফলাও করে প্রচার করলেও প্রধানমন্ত্রীর ভাষণ উপর্যুপরি প্রচারের প্রয়োজনীয়তার কথা তাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়েছে ( রাশেদ খান মেননের বক্তব্য)। চ্যানেলগুলো সংবাদ প্রচারের প্রতিযোগিতায় রাষ্ট্রীয়নিরাপত্তা-গোপনীয়তা বা গুরুত্বের ধার-ধারে নি । কী ঘটছে তা জানার চেষ্টায় বিভোর থেকে উচিত অনুচিত ভুলে গেছি। ই.মিডিয়ার তথাকথিত সি. রিপোর্টারের মুজিব ভাই, শাকিল ভাই ( যথাক্রমে কর্নেল ও মে.জে )বলে সাক্ষাৎকার নেয়ার ধরণে বিরক্ত হলেও চ্যানেল বদলে অন্যটা দিয়েছি, কিন্তু সেখানেও শিকার হয়েছি হলুদ সাংবাদিকতার। বুঝতে পারি নি। কারণ ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, কোনটা অতিরঞ্জন, কোনটা যৌক্তিক, কোনটা প্রকৃতসত্য তা যাচাই করার মত স্থিরতা মাথায় ছিল না। এখন বুঝতে পারছি কোন ই.মিডিয়ার সংবাদ বিভাগই ঘটনার বাণিজ্যিক ও বস্তুনিষ্ঠতাকে তাত্ত্বিকভাবেও আলাদা করতে পারে নি। প্রতিটি ক্ষেত্রেই মনে হয়েছে ( এখন মনে হচ্ছে) এক চরম উত্তেজনাকর ফাইনাল খেলা কাভার করতে এসেছে সাংবাদিকরা। আমি সাংবাদিক নই কিন্তু এটুকু বুঝি যে, সংবাদপত্রে সংবাদ প্রকাশের চেয়ে ই.মিডিয়ায় সংবাদ প্রচার অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ তা প্রচারিত হয় সরাসরি এবং তা যাচাইয়ের সুযোগও সীমিত বা স্বল্প সময়ের কাজ। আমার মনে হয় , এ ঘটনায় মিডিয়ারও অনেক কিছু শেখার আছে। মিডিয়া সাংবাদিকদের অনভিজ্ঞতা ও অপরিপক্কতা এবং দায়িত্বজ্ঞানহীনতার নজির হয়ে থাকবে এই কাভারেজ। জানি, মিডিয়া সাংবাদিকরাও পাল্টা এ বিষয়ে তাদের মহা-দক্ষতার ঢোলও পিটাতে থাকবেন অনর্গল । কিন্তু আমার মত যারা আত্মদহনে পুড়ছেন বা মিডিয়ার ভেল্কিতে বোকা হয়েছেন তারা কি আর স্বাভাবিকভাবে মিডিয়ার সংবাদকে আস্থায় নেবেন ?
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।