ঢাকা, ০৫ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) ইসমাইল (আ.)-কে নয়, ইসহাক (আ.)-কে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন এ ব্যাপারে কোরআনের শুদ্ধতা দাবি করে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেব নারায়ণ মহেশ্বরের দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।
শুনানিতে বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। শুনানিকে ঘিরে আদালতে উত্তেজনা দেখা দিলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
শুনানি শেষে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে উপস্থিত বিক্ষুব্ধ সাধারণ জনগণ ও আইনজীবীরা দেব নারায়নের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এ পরিস্থিতিতে পুলিশ তাকে দ্রুত গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এর আগে গত ১ আগস্ট একই বেঞ্চে দেব নারায়ণ মহেশ্বর এ রিট আবেদন দায়ের করেছিলেন।
রিটের শুনানিতে নারায়ণ মহেশ্বর হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে নিয়ে যাওয়ার ব্যাপারে কোরআনের শুদ্ধতা দাবি করেন। শুনানি শেষে আদালত আজ ৫ আগস্ট বৃহস্পতিবার এ রিটের পরবর্তী শুনানির ধার্য করে।
তবে, স্পর্শকাতর বিষয়ে এ ধরনের রিটের গ্রহনযোগ্যতা নিয়ে কয়েকদিন ধরেই ব্যাপক বিতর্ক চলছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে টাঙ্গাইল ও ভোলায় দেব নারায়ণের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
রিটকারী বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেব নারায়ণ মহেশ্বরের কে ‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং ষড়যন্ত্রের জন্য’ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে আদালত জানায়।
আরটিএনএন ডটনেট/এফএন/এমই/এমএম_১২৩০ ঘ.
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



