somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল গান ও বাদ্যই হারাম কি?

২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গান না শোনার ব্যাপারে যারা খুবই কঠোর, তাদের এরূপ মনোভাব ও অভিরুচিকে আমি অসম্মান করতে চাই না-

হারাম/হালাল নির্ধারনের জন্য মহান আল্লাহতায়ালাই যথেষ্ট। শয়তানি গানই শুধু নয়, এরূপ সকল কুকর্ম অবশ্যই হারাম। কিন্তু তাই বলে সকল গানই কি হারাম? এই হারাম বলার এখতিয়ার মানুষকে কে দিল!?

সূরা লোকমানের ৬ নং আয়াতের রেফারেন্স টেনে এনে ঢালাওভাবে সকল প্রকার গান ও বাদ্যকে হারাম সাব্যস্ত করা হয়- তা আদৌ ঠিক কি?
সূরা লোকমান (মক্কায় অবতীর্ণ)
(৩১:০৬) একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
(৩১:০৭) যখন ওদের সামনে আমার আয়তসমূহ পাঠ করা হয়, তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয়, যেন ওরা তা শুনতেই পায়নি অথবা যেন ওদের দু’কান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সংবাদ দাও।

সূরা লোকমানের এই আয়াত দুটির তফসির যে যেভাবেই করার চেষ্টা করুক না কেন, এখানে সরাসরি জোর করে শুধু ঢালাওভাবে সর্বপ্রকার গান বা বাদ্যকে হারাম বলার মত কোন ইংগিত আছে বলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। বরং এই আয়াত দুটিতে সেই ইংগিতই স্পষ্ট হয়ে ওঠে যে, এমন কোন কথা, বক্তৃতা, কবিতা বা গান ইত্যাদি যাই হোক না কেন, যার মাঝে মানুষের ইমান নষ্ট করার মত বক্তব্য রয়েছে এবং যা মানুষের খারাপ প্রবৃত্তিকে জাগ্রত করতে পারে, সে ধরনের সব কিছুকেই আমি হারাম মনে করি। নচেৎ নয়।

অবাক লাগে! যখন দেখি যে, গান নাযায়েজ হওয়ার ব্যপারে একতরফাভাবে নিচের আয়াতটিকে দলিল হিসেবে পেশ করার ব্যার্থ চেষ্টা করা হয়ে থাকে।

সূরা বনী ইসরাঈল ( মক্কায় অবতীর্ণ )
(১৭:৬৪) অর্থ- তুই সত্যচ্যুত করে তাদের মধ্য থেকে যাকে পারিস স্বীয় আওয়ায দ্বারা, স্বীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ কর, তাদের অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততিতে শরীক হয়ে যা এবং তাদেরকে প্রতিশ্রুতি দে। ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোন প্রতিশ্রুতি দেয় না।

এই আংয়াতের ক্ষেত্রেও একই কথা খাটে। কারন শুধু গানই নয়, কবিতা পাঠ, বক্তৃতা ও কথা বলার সময়ও যে আওয়াজ হয় তা সবাই জানে। এখানে 'শয়তানের আওয়াজ' বলতে শুধুমাত্র গানই নয়, বরং ইমান নষ্ট করার মত কথা, বক্তৃতা, কবিতা বা গান ইত্যাদি সব কিছুই অন্তর্ভূক্ত।
একইভাবে এখানে তো অশ্বারোহী ও পদাতিক বাহিনী, অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততির কথাও উল্লেখ করা হয়েছে। তাই বলে কি অশ্বারোহী ও পদাতিক বাহিনী, অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততিকে হারাম ভাবতে হবে!!?? না, তা কখনই নয়।
এখানে সেই অশ্বারোহী ও পদাতিক বাহিনী, অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততির কথাই বলা হয়েছে যারা আল্লাহর সরল পথে নয়, বরং শয়তানের দ্বারা প্ররচিত হয়ে গরল পথে পরিচালিত হয়।
আল্লাহর নামে ও সরল পথে অশ্বারোহী ও পদাতিক বাহিনী পরিচালনা করার যেমন প্রয়োজন রয়েছে ও যায়েজ, তেমনি অর্থ-সম্পদ আল্লাহর রাস্তায় অর্জন ও খরচ করাও অবশ্যই যায়েজ। আর ইমানদার সন্তান-সন্ততি তো অমূল্য সম্পদ। তেমনি যে ধরনের কথা, বক্তৃতা, কবিতা ও গান ইত্যাদি সত্য ও শান্তির বার্তা বহন করে ও ইমানী জজবা সৃষ্টি করে সেগুলো কখনই হারাম নয়। তবে অন্য অনেক বিষয়ের মত এগুলো সম্পর্কেও অবশ্যই সাবধানতা অবলম্বন জরুরী।

আমি হাদিছ মানি বলেই পক্ষে ও বিপক্ষের বিভিন্ন হাদিছ বিশ্লেষণ করেই গান ও বাদ্যের রুচিশীল ও সীমিত প্রয়োগকে নিষিদ্ধ মনে করি না।
সেই ধরনের গান-বাজনা থেকে আমাদের অবশ্যই তওবা করতে হবে যা অন্তরে শয়তানের প্ররোচনা সৃষ্টি করে-
আমি সব গানকে যেমন সমাজবিধ্বংসী মনে করি না, তেমনি যেসব গান-বাজনা উগ্র পরিবেশ সৃষ্টি করে, অস্বস্তিকর বোধ হয় এবং সমাজবিধ্বংসী- সেগুলো বৈধতা দেবার দলেও নই-

সামি ইউসুফের গানের লিংক-



বিশেষ করে যেসব ব্যাপারে আল-কোরআনে স্পষ্ট বক্তব্য নেই সেই বিষয়ে আমি চরম নয়, বরং মধ্যপন্থাই অবলম্বন করি, আর সে কারনেই মার্জিত ও রুচিবোধ সম্পন্ন গান আমি অল্পবিস্তর নিজেও শুনি এবং তা শোনাকে নাযায়েজ বলার পক্ষে নই। এতে কে কি ভাবল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই-
তবে আবারও বলছি, কুরুচিপূর্ণ ও সমাজের জন্য ক্ষতিকর গানই শুধু নয়, এরূপ কোন কথা, বক্তৃতা বা যাই হোক না কেন তা আমি কখনই বরদাস্ত করি না বা প্রশ্রয় দেই না-

যাইন ভিকার গানের লিংক-

First We Need The Love - Zain Bhikha




মাইকেল জ্যাকসনের গান-


হাহ হাহ হাহ---


নিষ্পাপ কৌতুক-


যে সুর প্রকৃতির মাঝে ছড়িযে আছে তা তো স্রষ্টারই দান। সেই সুরকে চিনতে পারলে অন্তরে যেমন প্রশান্তি মিলতে পারে, তেমনি সেই সুরের ছোঁয়ায় প্রকৃতির মাঝে শান্তির ধর্ম ইসলামের কথা অতি সহজে ছড়িয়ে দেয়াও সম্ভব বৈকি-
এমপিত্রি গান-১‌

এমপিত্রি গান-২

এমপিত্রি গান-৩

এমপিত্রি গান-৪

এমপিত্রি গান-৫

এমপিত্রি গান-৬

এমপিত্রি গান-৭

এমপিত্রি গান-৮

এমপিত্রি গান- সামি ইউসুফ

*Meditation

*Al-Mu Allim

*Allahu
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৩
২৪টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×