তুমি স্বীকার করেছ যে, '১৯৭১ সালে কুখ্যাত পাকিস্তানি সামরিক শাসকরা বাঙ্গালীদের 'খাট ও কাল' বলে শুধু হেয়ই করেনি, তাদের দেয়া বাঙ্গালী হত্যার নির্দেশও তুমি নিজ কানে শুনেছিলে। তুমি বলেছ, পাকিস্তানের তত্কালীন ঘাতক শাসক ও যুদ্ধপরাধীরা শাস্তি পেলে তোমার দেশেও একই পরিস্থিতির উদ্ভব হত না।'
Pakistan learnt no lesson from 1971 - Imran Khan
Imran relates govt's treatment of Pashtuns to Bangalees (The Daily Star)
তোমার নতুন যাত্রা শুভ হোক। এই সত্যকে স্বীকার করার জন্য ধন্যবাদ ও সালাম জানাই। তুমি একজন নেতার মতই কথা বলেছ। কিন্তু তোমার এ বোধোদয় অনেক আগে হলেও প্রকাশটা এত পরে কেন? তোমার এই সত্য বচন কি সাচ্চা আন্তরিক, নাকি শুধুই রাজনৈতিক- আমরা তা দেখার অপেক্ষায় রইলাম। সাবধান, চলার সাথীদের চিনে নিও। তোমার মাধ্যমে পাকিস্তানিদের মাঝে সত্যকে জানা ও মানার মত বোধের উদয় হোক।
এ মাটিতে জন্মেও যারা পাষণ্ডের মত নিরীহ নারী, পুরুষ ও শিশুদের সাথে নির্মম আচরণ ও নির্বিঘ্নে হত্যা করেছে- তাদের বোধোদয় এখনও হয়নি, কখনো হবে কিনা জানিনা। বদ বচন/গালি দিয়ে প্রাণের ভাষার অবমাননা করতে চাইনা। দুষ্কৃতিকারীদের জন্য ধিক্কার ও বিচার চাওয়া ছাড়া আর কি বা বলার আছি? কাঠগড়ায় তাদের বিচারের ভার যোগ্য ব্যক্তির হাতে ন্যস্ত হোক এবং উপযুক্ত শাস্তি হোক- অনেকদিনের এই চাওয়া পূরণ হবে কিনা সেই আশঙ্কায় আছে। তবে এতদিন বাদে এদের অনেকেই হয়ত ধরা পড়েনি বা প্রমাণের অভাবে অনেকের সুষ্ঠ বিচার সম্ভব নাও হতে পারে। মনুষ্যত্বহীন হয়েই মানুষ অন্যায় করে। এই অমানবিক কু-কর্মের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার জন্য তাদের পাষাণ হৃদয়ে কি অন্তত ক্ষমা চাওয়ার মত মানবিক বোধের উদয় হবে না? পার্থিব বিচারে টালবাহানা হলেও, পরকালে মহান আল্লাহতায়ালার কঠিন সাজা থেকে তাদের মুক্তি নেই।
সহমর্মী ইমরান ও পাকিস্তানি ভাইদের বলছি! তোমরা তোমাদের মত করে তোমাদের দেশকে গড়ে তোল। আমরা আমাদের মত করে আমাদের প্রাণের মাতৃভূমি বাংলাদেশকে গড়তে চাই। এসো, আমরা পরস্পরের জন্য খাঁটি অন্তরে দোয়া করি।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


