জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ!!??
জেএবির আদলে সংগঠন চালাচ্ছে হিযবুত তাহরীর!!??
সত্যি অবাক লাগে! যখন দেখি বাংলার দামালেরা আজ প্রতিহিংসার দন্দে মাতোয়ারা। এখন তো আমরা স্বাধীন। কিন্ত তারপরও ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরানোর নেশায় এত উন্মত্ত কেন? আমরা কি এতই স্বার্থপর? তাহলে কি মুক্তি সংগ্রামের সময়কার বাঙ্গালীর চেতনা আজ আমরা হারাতে বসেছি? ক্ষুদ্র স্বার্থকে একপাশে রেখে দেশের শান্তির জন্য আমরা কি এক হতে পারি না? ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই স্বাক্ষর কি আমরা ৭১ এ রাখিনি? অমানবিক উন্মত্ততা ছেড়ে বৃহৎ প্রাপ্তির নেশায় কি আমরা নেশাগ্রস্ত হতে পারি না? কিন্ত এই নেশা ছাড়া যে আমাদের মুক্তি নেই- তা বোঝার মত বোধও কি আমরা হারিয়ে ফেলেছি? চল্লিশ বছর পূর্বে বাঙ্গালী যে পবিত্র নেশায় অবগাহন করেছিল, এখন তার চেয়ে আরও আরও পবিত্র ও নিঃস্বার্থ নেশা চাই। যে নেশায় কোন মাতলামো থাকবে না- থাকবে শুধু দেশ, সমাজ, মানুষ, মানবতা ও একে অপরের প্রতি ভালবাসার জয়গান। এর জন্য ধর্মহীন, ধর্মান্ধ কিংবা স্বার্থান্ধ অন্তর নয়, বরং চাই ধর্মিষ্ঠ, নিঃস্বার্থ ও অসাম্প্রদায়িক অন্তর। আপন আপন স্বকীয়তাকে জলাঞ্জলি দিয়ে নয়, বরং একে অপরের প্রতি গালাগালি ও কাদা ছোঁড়াছুড়ি ছেড়ে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে শালীন ভাষায় যুক্তিপূর্ণ মতামত উপস্থাপন করা। মনে রাখতে হবে- সহনশীল, আত্মসচেতন, শিষ্টাচারী, ধৈর্যশীল, সৎ, যোগ্য, শান্তিপ্রিয় ও সাহসী বাঙ্গালী হতে না পারলে আমাদের মুক্তি নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


