somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি .................. তবে

২০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি

তোমায় যদি বলি, আমার কোন আনন্দ নেই, নেই কোন দুঃখ ও
বিশ্বাস করবে?
নিশ্চয় না।

যদি বলি, কোনদিন স্বপ্ন দেখিনি - দুঃস্বপ্নে কেঁপে উঠিনি
বিশ্বাস করবে?
নিশ্চয়ই না।

যদি বলি, দৃষ্টিবান হয়েও দিনের আলো আর রাতের আঁধারের মাঝে তফাৎ বুঝি না
বিশ্বাস করবে?
নিশ্চয়ই না।

যদি বলি, খরতাপে আমি কখনো ছায়া খুঁজিনি, শ্রাবণ জলে শরীর ভেজাইনি
বিশ্বাস করবে?
নিশ্চয়ই না।

যদি বলি, বিশ্ব- সংসারে আমার কেও নেই, পরিবার-স্বজন, বন্ধু কিংবা শত্রু- সমালোচক
বিশ্বাস করবে?
নিশ্চয়ই না।

যদি বলি, আমি সময় কে থামিয়ে দিতে পারি, গুনতে পারি তের নদী আর সাত সমুদ্রের ঢেউ
বিশ্বাস করবে?
নিশ্চয়ই না।

যদি বলি, হিস্রতায় ভয়- ডর নেই, বিশ্ব-সমাজের কোন কিছুতেই আমার নেই কোন হতাশা
বিশ্বাস করবে?
নিশ্চয়ই না।

তবে

যখন বলি,
তুমিই আমার সকল আনন্দ,
তোমায় নিয়েই স্বপ্ন বুনি,
তোমাতেই এ জীবনের অনুপ্রেরণা,
তোমায় ঘিরেই সকল প্রেম-কামনা,
তোমায় ছাড়া দিন- রাত, চাঁদ- সূর্যের তফাৎ বুঝি না,
তোমায় নিয়েই জয় করতে পারি বিশ্ব- সংসারের সব জঞ্জাল,
তোমায় হারাবার ভয়ে কুঁকড়ে যাই,
তোমার জয় করার বিনিময়ে যুদ্ধ করতে পারি যমদূতের সাথে,
তোমায় পাব বলেই এই বেঁচে থাকা, এই অর্থহীন- অপেক্ষা।।

বিশ্বাস করবে??
নিশ্চয়ই না- ওগুলো তে তোমার বিশ্বাস নেই।।
তোমার বিশ্বাস কেবল “যদি” – তে, আর আমার বিশ্বাস “তবে”- তে।
ভেবে দেখেছো কি কখনো?
“তবে” ছাড়া, “যদি” ও কিন্তু অর্থহীন, প্রলাপ, বাড়াবাড়ি ।।



** এটাকে কবিতা বলার দুঃসাহস আমার নেই। এটা কিছু শব্দের সাথে অনর্থক কিছু শব্দ জুড়ে দেওয়া। দায় একান্তই আমার।
৪৮টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×