দেশটা কি কামরুপ কামাক্ষা হয়ে গেলো নাকি । কোন দিকে যাচ্ছে এই দেশ । মাঝে মাঝে মনে হয় , হীরক রাজার দেশে আছি। যে দেশের আছে চুলকানি সমৃদ্ধ একটি হাই কোর্ট এবং সারাবছর চুলকানিতে ভোগা কয়েকজন বিচার পতি। সব কিছুতেই তাদেরর নাক গলাতে হবে। হাইকোর্ট যদি সব করে তাহলে হাসিনা তার এই গুনধর মন্ত্রী পরিষদ নিয়ে জনগনের টাকা গুলি নষ্ট করছে কেন ? হাসিনা সংসদে বললেন তারা নাকি অনেক ভালো কাজ করেছেন সেগুলো নাকি কেউ বলে না । এস এস এফ দ্বারা পরিবেষ্টিত হাসিনা কি করে বুঝবে খেটে খওয়া মানুষের কষ্ট। আজকে তিনি বললেন সাংবাদিকরা যদি উল্টাপাল্টা লিখে তাহলে অনেক কষ্টের গনতন্ত্র নাকি নষ্ট হয়ে যাবে । এদেশে কি গনত্ণ্ত্র বলে কিছু বাকি রেখেছেন আপনি। যেদেশের মানুষ ষ্বাধীন ভাবে ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে তাদেরই স্বাধীন ভাবে কথা বলার অধীকার আপনি কেরে নিয়েছেন। কথায় কথায় সংবিধান লংঘন। আপনি সংবিধানকে আর কতটা নিচে নামাবেন। আজকে আবার বললেন যুদ্ধাপরাধীর বিচারের চাইতে নাকি ২১ আগষ্টের বোমা হামলা বেশি গুরুত্ব পুর্ন। আর কত ভন্ডামি করবেন। দেশটা মনে হচ্ছে ক্ষরস্রতা নদীর তীরে দাড়িয়ে আছে যেকোনো সময় নদীর বুকে বিলীন হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা নাম পরিবর্তন , এমপিদের বিলাশীতার পিছনে ব্যায় করেছেন। দয়া করে আমাদের রেহাই দিন । আপনার কাছে মাফ চাই ভুল করে ফেলেছি আপনাকে ভোট দিয়া। একবার মাফ করে দেন এই যে, কান ধরলাম জীবনে আর আওয়ামীলীগ কে ভোট দিব না।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




