গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান সাহেব, আপনি আমাদের ক্ষমা করুন। আমরা আপনাকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়েও সম্মান দেখাতে পারলাম না। একটা নন পলিটিক্যাল ইনস্টিটিউশনে এসে এতটা দলীয় মনভাবাসম্পন্ন ভাষণ আপনি কি করে দিতে পারলেন- সেটা আমাদের কাছে এখনো বোধগাম্য নায়। আপনার আধাঘন্টা ব্যাপী পল্টনমার্কা ভাষনে অনুষ্ঠানের বিষয়বন্তু দু-মিনিটের জন্যও স্থান পায়নি। আপনি চান আমরা স্বরসতী পুজার দিনও বঙ্গবন্ধুকে স্বরণ করি, বঙ্গবন্ধুর কবিতা পাঠ করি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান করি দেবীর সামনে। আবার বিনা যুক্তিতে আপনি ভার্সিটির ছাত্রদের বিরুদ্ধে ক্ষেপে উঠলেন। আপনি আমাদের অপমান করেছেন। বল্লেন আমরা বাংলা বুঝি না। আপনি ক্ষেপে গিয়ে চিৎকার চেচামেচি করে গলা ভাঙলেন, গার্ডিয়ানদের অপমান করলেন, প্রতিষ্ঠানকে অপমান করলেন। আমরা টু শব্দ করিনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে দাম্ভিকতার সাথে ভাষণ শেষ করলেন। ভুলে গেলেন আপনার পেছনে স্বরসতী দেবী বীনা হাতে দাড়িয়ে আছেন, তিনিও আপনার বক্তিতার অংশ হতে দাবি রাখেন। স্টেজ থেকে নেমে সামনের সারির গার্ডিয়ানদের লক্ষ করে বল্লেন- "এই ছেলেরা আপনার মৃত্যুর পর চোখের পানি ফেলবেনা।"
মানণীয় মন্ত্রী, সত্যি আপনার ভাগ্যভালো। দেবীর কৃপায় আপনি একটি অনাকাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে যেতে পেরেছেন। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক কিছু বৈশিষ্ঠের কারণে সবার কাছে সুপরিচিত। এইসকল পরিস্থিতিতে অহরহ যে সব কান্ড ঘটে যায় তা এই প্রতিষ্ঠানের ছাত্ররা কখনো ঘটায় না। আমরা নর্থসাউথ ইউনিভার্সিটির ভদ্র ছেলেরা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




