somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্বর্গীয় অনুভুতির সাথে একদিন"

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘদিন পরীক্ষার দরুন ব্যাস্ত ছিলাম তাই ব্লগে নিয়মিত হতে পারি নি। এখনও পরীক্ষা চলছে তবে আজকে একটু সময় পেয়েছিলাম তাই কল্পনার আঁচড় কাটতে বসে গেলাম আমার এই কল্পনার জগতে।

চলুন একটু স্বর্গীয় অনুভূতির ঘ্রাণ নিয়ে আসি। এই অনুভূতি পেতে চাইলে আপনাকে কল্পনার জগতে সামান্য সময়ের জন্য ডুব দিতে হবে। দু'টি ঘটনা আলোকপাত করব এবং ঘটনা দু'টির শেষে আপনারাই সিদ্ধান্ত নিবেন আসলেই এগুলো স্বর্গীয় অনুভূতি কিনা?

ঘটনা ১
রাত তিনটা বাজে। হঠাৎ বুকের বা অংশে চিনচিন করে একটা ব্যাথা অনুভুত হল আপনার। ডান হাতটা বাড়িয়ে যখনই বুকের বামপাশে রাখতে গেলেন তখনই আপনাকে থমকে যেতে হল। আপনার বুকের উপর একরাশ ঘন কালো চুল ছড়িয়ে আছে। সেই চুলের ফাঁকে উঁকি দিচ্ছে আপনার প্রিয়তমার নিষ্পাপ মায়াবী মুখটা। আপনি তার চুলগুলো আলতো করে সরিয়ে অপলক নয়নে তার চেহারার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হবেন। বুকের বামপাশে আপনার প্রিয়তমার মাথা থাকার কারনে যে চিনচিনে ব্যাথা অনুভুত হচ্ছিল তা আপনি আজীবন সহ্য করতে পারবেন এই মুহূর্তের নিষ্পাপ মুখটি দেখার জন্য। তাই নয় কি?



ঘটনা ২
মধ্যরাতে খুব সন্তর্পণে তাহাজ্জুদ পড়বেন বলে ঘুম থেকে উঠেছেন। পা টিপে টিপে ও'যু করতে বাথরুমে প্রবেশ করলেন। এত গোপনীয়তার উদ্দেশ্য নিজের প্রিয়তমাকে চমকে দেওয়া এবং সাথে পরাজিত করা। কারণ আপনার প্রিয়তমা প্রতিদিন আপনার আগে তাহাজ্জুদ পড়তে উঠে এবং আপনাকে ওঠায়। তাই এবার নিজে আগে উঠে নিজ প্রিয়তমাকে পরাজিত করার ইচ্ছা জেগেছে। সব কিছু ঠিকঠাকই প্ল্যানমত হচ্ছিল কিন্তু শোবার ঘরে এসে দেখলেন আপনার প্রিয়তমা বিছানায় নেই। খুঁজতে লাগলেন অন্যান্য রুমে। ড্রয়িং রুমে গিয়ে দেখতে পেলেন আপাদ মস্তক ওড়না দিয়ে মোড়ানো আপনার প্রিয়তমা সলাত আদায় করছে এবং শেষ বৈঠকে আছে। প্রিয়তমার নিকট পরাজিত হয়েও আপনাকে থমকে যেতে হল সলাতরত অবস্থায় আপনার অর্ধাঙ্গিনীর নিষ্পাপ মায়াবী মুখটি দেখে। আপাদমস্তক মোড়ানো এই রমনীর সলাতরত অবস্থার শুধুমাত্র মুখটা দেখে কি আপনার সারাজীবন এইভাবে পরাজিত হতে ইচ্ছা করবে না?




বাস্তবতা হয়তোবা এরচেয়ে মধুর হয়। কিংবা কেউ কেউ পরীক্ষায় পড়েন, কঠোর একটা সংগ্রামী জীবনের। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে অনেক কষ্টের মাঝেও এই স্বর্গীয় সুখগুলো থেকে আল্লাহ কখনও বঞ্চিত করেন না। তাই অনুরোধ যাদের সামর্থ্য আছে দ্রুত এই অনুভূতিগুলোর সাথে পরিচিত হওয়ার ব্যবস্থা করুন। কি খাওয়াবেন নিজের প্রিয়তমাকে, নিজেই এখনও ব্যাংক ব্যালেন্স করা হল না এইসব চিন্তা কেন করছেন? এটাতো দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা।

বিঃদ্রঃ- সবগুলো ছবি গুগলকৃত।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫০
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×