আমার প্রিয় পোস্ট

এইখানে শুয়ে থাকে অশরীরী পুরুষ এক ; রাত্রির কোল ঘেঁষে , মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে ....

আমি তো সুখে থাকবই

২৬ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

শেয়ারঃ
0 0 0




আমি তো সুখে থাকবই
আষাঢ় আকাশে চাঁদ যখন সভা বসাবে
কলা পাতা চুঁইয়ে ঝরবে যখন
তোমার হাহাকার মিশায়ে বৃষ্টির কান্না ,
হঠাৎ দমকা এক বাতাস এসে
এলোমেলো করবে যখন
তোমার কপোল ছুঁয়ে যাওয়া রক্তিম তারা
আমি তখন সুখী হবো !

আমি সত্যিই সুখী হবো
যখন রাজপ্রাসাদের কোন এক রাজমহলে
পরম মমতায় কারো বুকে মাথা রেখে
আমার জন্য ছাড়বে দীর্ঘশ্বাস,
আর অভিশাপের মালা হয়ে
ছুটে আসবে তোমার দোতলার জানালা ধরে
জুঁই , চাঁপা -হাসনাহেনার গন্ধ.......
আমি তখন সুখী হবো !

শুকতারা ভাসা সন্ধ্যার আকাশে
পাখিরা সব ফিরবে যখন ক্লান্ত হয়ে
দিকে দিকে ধ্বনিত হবে যখন
উপাসনার পূণ্যবাণী ;
তুলসী তলা থেকে ঠাকুর ঘরে
সন্ধ্যা প্রদীপ জ্বালতে গিয়ে
আমি যখন উঠবো ভেসে
তোমার শত শ্রদ্ধার দেবতার মুখে ,
আর না পাওয়ার এক দুঃসহ বেদনা
পাহাড়সম শেল হয়ে
জল এনে দেবে তোমার চোখে .......।
সেই পূণ্যক্ষণে আমার সকল ব্যাথা
গোপন করে ভেনাস ,
সুখী হয়ে যাবো বিশ্বাস করো তুমি
তিথী , ক্ষণ থেকে অনাগত বারোমাস ।








 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতাকবিতা কবিতা ;
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
দুঃখবিলাস বলেছেন: সহজ সুন্দর ও স্বাগতম
২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। বরণ করে নেবার জন্য।

ভাল থাকবেন
ভালবাসা নিয়ে।

২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: রাশেদ ভাই
কেমন আছেন ?

আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভাল লাগল।
আপনাদের লেখা আবার কবে পাব ?
জানেন , আপনাদের আমরা খুব মিস্ করি।

ভাল থাকবেন
ভালবাসা নিয়ে

৪. ৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
নবজন্ম বলেছেন: আপনি তো ভাই সুখি মানুষ, তাই বলছি আপনের জামাটা যদি আমাকে দিতেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ভাই নবজন্ম ,
জামা তো নেই , তাই জামার নিচে লুকিয়ে থাকা মনটা যদি নিতেন .....

এক্কেবারে পিওর সাদা মন , নিবেন ?

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: বন্ধু মাহবুব সুমন ,
অনেক ধন্যবাদ । খুব ভাল লাগল উৎসাহ দেবার জন্য।

ভাল থাকবেন
ভালবাসা নিয়ে।

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যখন রাজপ্রাসাদের কোন এক রাজমহলে
পরম মমতায় কারো বুকে মাথা রেখে
আমার জন্য ছাড়বে দীর্ঘশ্বাস,


মনে কষ্ঠ আছে। প্রেম, প্রেম, প্রেম, যত বার জপি ততবার জপতে চাই।

কারণ, Life takes form from love.

সুন্দর কবিতা। +
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: জগজিৎ সিং এর গানটি মনে পড়ে গেল -----

' পৃথিবীতে ভালবাসা সব চেয়ে দামি '

অসংখ্য ধন্যবাদ , ভাল লাগার জন্য।

ভাল থাকবেন
ভালবাসা নিয়ে।

 

মোট সময় লেগেছে ০.৯৫৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
" বৃষ্টিতো নয় এ যেন
কোন এক বিরহিনীর অশ্রুজল
ঝরবে অঝোরে মনের সীমানায়... "
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ