আমার প্রিয় পোস্ট

এইখানে শুয়ে থাকে অশরীরী পুরুষ এক ; রাত্রির কোল ঘেঁষে , মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে ....

বারবণিতার জবানবন্দী

০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬

শেয়ারঃ
0 1 0



মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন।
আমাকে সত্য বলার আদেশ দিয়েছেন
তাই সত্য বলব , শুনবেন ?

সেই ছোট্ট বেলায় পুতুল খেলার বয়সে
নেহাৎ মন্দ ছিলাম না
সবাই বলত আমি নাকি চাঁদকুমারী;
ঘোর আমানিশার রাতেও ফুলপরীরা
আমার কপোলে চুম দিয়ে যেত।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমাকে নয়ন-মণি বলে জানবেন।

মাস গেলো দিন গড়িয়ে
কখন যেন ছোট্ট হাতে বাবার হাত ধরে
স্কুলে গেলাম মানুষ হতে ,
চারদিকে কেমন কানাঘুষো শুরু হলো
পাড়ার ছেলেরা আমাকে ইশারায় ডাকলেন ।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমাকে কিশোরী বলে জানবেন।

বাড়িতে এসে মাকে বললাম ,
" মা, আমি দেখতে কেমন ?
দেখতে কি মালের মতন ?
মাতবর চাচা কেমন যেন আদর করলেন ! "
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমাকে নারী নয় , ভোগের দারুণ এক পণ্য বলে জানবেন ।

মা আমার কথায় আঁচলে মুখ ঢাকলেন
" এমন কথা কাউকে বলো না ।"
কিন্তু আমার বাবা কথাটা ঠিকই শুনলেন ।
আমার স্কুল যাওয়া বন্ধ হলো ;
চোখের জলে পুতুল ভাসলো
শহরতলীতে আমার বিয়ে দিলেন।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমার বাবা সমাজে তাঁর সম্মান বাঁচালেন ।

শ্বশুর বাড়িতে আমার মাতাল স্বামী
আমাকে নতুন মন্ত্রে দীক্ষা দিলেন।
টাকার লোভ আর মদের নেশায়
বাসর ঘরে আমাকে অন্যের হাতে তুলে দিলেন।
হায় আমার সতীত্ব ! কোথায় হারালো নারীত্ব !
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমার স্বামীকে সুপুরূষ বলে চিনবেন।

কতরাত কাঁদলে তোমার ঘুম ভাঙ্গে
কতরাত প্রার্থনা করলে তোমার মন ভরে
হায় খোদা , হা ভগবান , হা ঈশ্বর !
কতদিন উপোস থাকলে তোমার দেখা মেলে ?
আমার কান্না কেউ শোনেনি
আমি নরক হতে আরো দূর দূর নরকে তলিয়ে গেলাম...!
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
বিধাতাও যে পুরুষ ছিলেন .......।

আমার মহুয়ার গন্ধে সকল পতঙ্গ ছুটে এলেন
ডাক্তার- কবিরাজ -ব্যবসায়ী
ছাত্র -পুলিশ থেকে বুদ্ধিজীবি,
সবাই আমাকে দারুণ উপোভোগ করলেন ।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
তাঁদের কে সমাজের মাথা বলে চিনবেন।


আর তলিয়ে যাওয়া নয়
আর কান্নার মোহ নয়
আমাকে নারী নয় , মানুষ হতে হবে
প্রতিবাদ করলাম সকল অপবাদের
শহরতলীর অলিতে গলিতে প্রায় প্রতিরাতে
থানার দারোগা ভন্ডসমাজের লাশ খুজে পেলেন ,
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
সুশীল সমাজ আমাকে আজ বেশ্যা বলে ডাকেন....।





















 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নারী দিবসের অগ্রিম কবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
নবজন্ম বলেছেন: এই বারের মত মাফ কইরা দিলাম ।
অসাধারন তোমার সৃষ্টি ।++++++++++++++++++++++++++
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১০:১৪

লেখক বলেছেন:
প্রিয় বন্ধু
মাফ করলে বলে ভাল লাগল তবে একটা কথা , যেভাবে + দিয়েছ তাতে তো জেলখানার কাঁটাতারের বেড়া বানিয়ে ফেলেছ ,,,,,,,,!
মাফ করলে অথচ জেল থেকে বের হতে দিলে না !! এমন প্রহসন আর কতদিন চলবে বল ?

হাঃহাঃহাঃ

২. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
মাহবুব সুমন বলেছেন: আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: বন্ধু মাহবুব সুমন

নিজেকে খুব ধন্য মনে করছি। তবে এভাবে বললে খুব খুব লজ্জা পাব।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

৩. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
আমি বাঙ্গালি বলেছেন: কবিতা এবং বিষয়বস্তু দুটোই অসাধারণ। দারুণ নির্মাণ। অব্যাহত থাকুক আপনার সৃষ্টি।
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আমি বাঙ্গালি

আপনার উৎসাহ আমার প্রেরণা জোগাবে।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

৪. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: অসাধারন.................



০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: প্রিয় নতুন

সব পুরোনোকে সরিয়ে নতুন হয়েই আসুন মানবতার জয়গান গেয়ে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

৫. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
হাসিব বলেছেন: কবিতা ভালো হৈছে । ফটুকটা বেমানান । সরায় দেন ।
৬. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
হিডেন স্ট্রিট বলেছেন: ফটো টা কবিতার শক্তিকে দুর্বল করেছে, সরিয়ে দিলে ভালো হবে।
০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: বন্ধু হাসিব
@ হিডেন স্ট্রিট

অনেক দেরী হয়ে গেল আপনাদের উত্তর দিতে।

আপনাদের জন্যই বলছি , এই ছবিটা কেন দিলাম।

১। কবিতার কেন্দ্রীয় চরিত্রটা এমনই একজন নিষ্পাপ , সুন্দর আর
মায়াবী ছিল । অথচ তাঁকে আমরা কেমন খামচে ধরেছি...! সেটাই
বোঝাতে চেয়েছি ।
২। আর একটা ব্যাপার হলো এই চরিত্রটা সম্পর্কে আমাদের ধারনা
হলো খারাপ এবং কুৎসিত না হলেও মোটামুটি সাধারন মানের
মেয়েরাই এ পেশায় আসেন। আসলেই কি তাই ? আর একটা কথা ,
দুটো দুই মেরুর বাসিন্দাকে আমি পাশাপাশি সাজাতে চেয়েছি,
বাস্তবতা কে তুলনা করতে , একেবারে মনের মাঝে অনুভব
করতে।

ভালো থাকবেন
সুন্দর মতামতের জন্য অশেষ ধন্যবাদ।

৭. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
মেসবাহ য়াযাদ বলেছেন: চমৎকার হয়েছে...এইট কি কবিতা ? যাই হোক ++++
৮. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লিখেছেন।
অনেক ভালো লাগল।+
৯. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
অপূর্ব বলেছেন: কবিতাটা সুন্দর ।
০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: বন্ধুবর

@ মেসবাহ য়াজাদ
@ শফিউল আলম ইমন
@ অপূর্ব

অসংখ্য ধন্যবাদ । অনেক উৎসাহ দিলেন আরো লেখার।
ভালো থাকবেন সবাই।

১০. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
বায়েজীদ বলেছেন: মৌলিক কবিতা নাকি অনুবাদ? সত্যি চমৎকার। তবে একটা মেয়ের ছবি একদম বেখাপ্পা, এর বদলে একদিকে হেলে থাকা দাড়িপাল্লার ছবি মন্দ হতো না।
০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: প্রিয় বায়েজীদ

মৌলিক কবিতা কাকে বলে সেটা আমার কাছে খুব স্পষ্ট নয় তবে আমি সত্য বলার চেষ্টা করেছি । আর ছবির ব্যাপারে আগেই উত্তর দিয়েছি।

ভালো থাকবেন

০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: প্রিয়
@ কালবেলা
@ আশরাফ

অনেক দেরী হয়ে গেল উত্তর দিতে।
প্রথমেই ক্ষমা চাচ্ছি ।
সত্যিই কি কবিতাটি সুন্দর হয়েছে ?
তারপরেও ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

১৩. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
স্রোত বলেছেন:
এই না হইলে কবিতা!!!

পেলাস দিয়া নিজেরে সম্মানিত করলাম।

প্রিয় পোস্টে।
০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: স্রোত !!!!

কি করলেন আপনি ?
সত্যিই কি এত সুন্দর !
একবারে প্রিয় পোস্টে !
লজ্জা দিলেন........... হাঃ হাঃ হাঃ

বিশ্ব নারী দিবসের অনেক শুভেচ্ছা .....
ভালো থাকবেন

১৪. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
কিরিটি রায় বলেছেন: কতরাত কাঁদলে তোমার ঘুম ভাঙ্গে
কতরাত প্রার্থনা করলে তোমার মন ভরে
হায় খোদা , হা ভগবান , হা ঈশ্বর !
কতদিন উপোস থাকলে তোমার দেখা মেলে ?
আমার কান্না কেউ শোনেনি
আমি নরক হতে আরো দূর দূর নরকে তলিয়ে গেলাম...!


সুশীল সমাজ আমাকে আজ বেশ্যা বলে ডাকেন....।


মাফ করবেন মাননীয় বলগার আমাকে মাফ করবেন
আমি কোন মন্তব্য করতে ভাষা পেলাম না বলে মাফ করবেন।++++++
০৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: এই ব্লগে এসে কারো সঙ্গে আমার মত বিরোধ হয়নি। তবু সর্বপ্রথম আপনার সঙ্গে আমার বাঁধে। এবং আমি আপনাকে একজন রাজাকার হিসেবে আবিষ্কার করি।

আপনার ব্লগে দেখলাম আমার কবিতাটি প্রিয় পোস্টে রাখা হয়েছে এবং আপনি এখানে আপনার মন্তব্য করেছেন।

ভালো লাগলো আপনার শুভবুদ্ধির উদয় হচ্ছে দেখে।
আর একটা অনুরোধ ভবিষ্যতে দেশ , জাতি , বাঙ্গালী এবং হাজার বছরের ঐতিহ্য মেশানো বাঙ্গালীর সংষ্কৃতি নিয়ে বাজে কোন রাজাকারী পোস্ট বা মন্তব্য করবেন না।

যদি করেন তবে আপনার প্রিয় পোস্ট হতে আমার কবিতাটি মুছে দেবেন নিজ হাতে , প্লিজ ।

আমরা আজও রাকারদের ঘৃণা করি , প্রচন্ড ভাবে।

ভালো থাকবেন।

১৫. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
মুকুল বলেছেন: অসাধারণ!!! প্রিয় পোস্টের তালিকায় রাখলাম। *****
০৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: প্রিয় মুকুল দা

কেমন আছেন ?
অনেক দেরী হয়ে গেল উত্তর দিতে।
আবারো প্রথমেই ক্ষমা চাচ্ছি।

প্রিয় পোস্টে রাখার মতো সত্যিই কি এমন সুন্দর কবিতা লিখতে পেরেছি ? খুব খুশী হলাম।

আপনার উৎসাহ আমাকে প্রেরণা দেয়।

ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ।

১৬. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
রাতিফ বলেছেন: বিষুবস্তুর উপস্থাপনার ধরন আপনার কবিতাকে আরো মহান করে

তুলেছে..............কবিতাটা পড়ে কিছুক্ষণের জন্য থেমে

গিয়েছিলাম.......অবিশ্বাস্য। ভালো থাকবেন।
১৮. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:১১
শাহেদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভালো লেখার জন্য।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: বন্ধুবর

@ রাতিফ
@ তূর্য্য
@ শাহেদ

আন্তরিক শুভেচ্ছা নিন। কবিতাটি ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

১৯. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:১২
শেখ রহিম বলেছেন:
আমাদের চোখ বাধঁ! কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি! এই লাইগটা ছিল বাংলাদেশের একটা জাতীয় পত্রিকার। কিন্তু আজ সেই পত্রিকা বাজারে নেই!
তার জবানবন্ধি কে দেবে?

বারবনিতার জবানবন্ধী কে দেবে? কাব্যিক শক্তি প্রলপ্রয়োগ দিয়ে লিখা যায়! বলা যায়! কিন্তু হজম করা যায়না। হজম করতে দেয়না। কিন্তু কেন ?

বিশ্বের দরবারে জবানবন্ধীগুলোর জবান বন্ধ হয়ে যাচ্ছে..............তুবও+
২৩. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১০:১০
শিশু বলেছেন: চমৎকার!

তবে সুশীল সমাজ এঁদেরকে আজকাল 'যৌণকর্মী' বলেন, কারণ তাঁরাও তো সেবা গ্রহণ করেনঃ
"ছাত্র -পুলিশ থেকে বুদ্ধিজীবি,
সবাই আমাকে দারুণ উপভোগ করলেন ।"

ঐ শব্দটা ব্যবহার করলে তাঁদের মান থাকবে না।

২৬. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৩
অমলকান্তি বলেছেন: আমার বেয়াদবী মাফ করবেন
বিধাতাও যে পুরুষ ছিলেন .......।


আমার বেয়াদবী মাফ করবেন
সুশীল সমাজ আমাকে আজ বেশ্যা বলে ডাকেন....।

হক কতা!!

কবিতায় ক যোগ।
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: বন্ধুবর

@ শেখ রহিম
@ রসের হাড়ি
@ কানা বাবা
@ লাইট হাউজ
@ শিশু
@ মৈথুনান্দ
@ভাঙ্গা চাঁদ
@ অমল কান্তি


আপনাদের সবার কাছে আগে ক্ষমা চাচ্ছি আমার দেরীতে উত্তর দেবার জন্য। সেই সঙ্গে অশেষ কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা আমাকে অভিভূত করল।

রহিম ভাইকে বলছি , জনকন্ঠ পত্রিকার জন্য আমারো খুব কষ্ট হয়। স্বার্থান্বেষী মহলের গভীর চক্রান্তে আজ আমরা একটি প্রতিশ্রুতিশীল কাগজ হারাতে বসেছি। অথচ কিছুই ....................
আর শেষ করলাম না।

আর মৈথুনান্দকে কি বলব ! তিনি আমাকে শুধু বেশ না অনেকখানি লজ্জায় ফেলে দিলেন .........!
আমি কোন দিনই ঐ ক্যাটাগরীতে পড়ি না.........
পড়ার চেষ্টাও করি নি .........
শুধু নিজের মতো করে দেখতে চেয়েছি , বলতে চেয়েছি..........

সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি ।

ভালো থাকবেন সবাই
আন্তরিক শুভেচ্ছা ।

২৭. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৩
দোলাহাসান বলেছেন: বন্ধু মানিক,
কেমন আছেন, আশা করি ভাল।দেরী হয়ে গেল আপনার কবিতা পড়তে। চমৎকার লেখার জন্য অনেক শুভেচ্ছা। প্রিয়তে যোগ করছি।ভাল থাকুন।
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: প্রিয় দোলা

ইচ্ছে করেই এবার আপনার উত্তরটা দেরী করে দিলাম।
শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাচ্ছি । আমার কবিতা আবার প্রিয়তে জায়গা পায় ! উরে বাপরে , কত্ত বড় কবি হয়ে গেছি রে.......

ভাবতেই ভালো লাগে ........ এগিয়ে যাচ্ছে । হাঃ হাঃ হাঃ

ভালো আছি
ভালো থাকবেন।

২৮. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৯
ঐক্যতান বলেছেন: আপনি কি নাট্যকার মানব মানবিক?
০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: না বন্ধু ঐক্যতান ,

আমি সাধারণ একজন সা...ইনের গর্বিত ব্লগার।

মানব মানিক।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

২৯. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৩
কতবতবকতকত বলেছেন: বড়ই মচুৎকার কোবতে! তাই বড়ই প্রিত হইয়া প্লাসাইলাম।
৩০. ০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০১
পুতুল বলেছেন: সহমত মৈথুনানন্দ।
৩১. ০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০২
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
+
+
মাফ করবেন দেরিতে হলেও কবির কবিতা পড়ে নিলাম।

অসাধারন আপনার কবিতার সৃষ্টি ।


...........................................................................চমৎকার হয়েছে

আপনার সাথে আমিও একমত মৈথুনানন্দ।

///////////////////////////////////////////////উত্তম///////////////////////////////////////////
৩২. ০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৩
মানব মানিক বলেছেন: ওহ ! ভাস্কর দা !!!!

কেমন আছেন এখন?
আপনার কথা রেখেছি । বলেছিলাম নারী দিবসের আগে একটি পোস্ট দিব , দিয়েছি।

আপনাকে অশেষ ধন্যবাদ।

ভালো থাকবেন।
৩৩. ০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
আপনার ভালোবাসা নিয়ে
আমি ভালো আছি এখন!

কথা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।

কেমন আছেন?
৩৪. ০৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
লাজুকবোকা বলেছেন: কবিতা আমার কেন জানি খুব একটা ভাল লাগে না। তবে কিছু কিছু কবিতা অসাধারণ লাগে। সেই কিছু কিছুর সাথে আরও একটা যোগ হল।
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: প্রিয় লাজুক বোকা

আপনার নামটিও অসাধারণ। কবিতা ভালো লাগার জন্য খুব খুশী হলাম।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

৩৫. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৪
রাশেদ বলেছেন: অসাধারন কবিতা। খুব ভাল্লাগছে।

এইটা আমি মিস কইরা গেলাম কেম্নে!
৩৬. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৮
মানব মানিক বলেছেন:

এই যে এম্নে ...........

ওফ ! রাশেদ ভাই !

আবার আপনি !!!!

মিস ....? না, না আমি তো জানি আপনি মিস্টার...
৩৮. ০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৪
পুষ্প বলেছেন: বন্ধুবর মানব মানিক,অসাধারণ লাগল্।প্লাস দিলাম।
১৫ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। ভাল লাগার জন্য ।

৩৯. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
নবজন্ম বলেছেন: বন্ধু,,
তুমি-তো দেখছি হিট ,,হিট .,,,সুপার হিট হইয়া গেলা।
১০ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: ভাইরে,
এমন গরম বানালে যে বাষ্প হয়ে সূর্য্যের কাছে চলে গেলাম!!

৪০. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০৭
বিহংগ বলেছেন: এই না হইলে কবিতা!!!
আমিও তাই বলি।
অসাধারন।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: প্রিয় বিহংগ , কিন্তু আমি যে, অতি-সাধারণ।
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

৪১. ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

অবশেষে ষ্টেশন হল শান্ত।
অসংখ্য ধন্যবাদ মানিক ভাই।
১৫ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: আমার সব কিছুতেই বড় বেশী দেরী হয়ে যায়।

ভাস্কর দা কেমন আছেন ?

৪২. ১৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০০
মানবী বলেছেন: অসাধারন! চমৎকার লেখা!

ধন্যবাদ মানব মানিক।


+
১৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: প্রিয় মানবী

আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি । সেই সাথে আন্তরিক শুভেচ্ছাও।

ভালো থাকবেন।

৪৩. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
আকাশচুরি বলেছেন: মাফ করবেন মহামান্য মানব মানিক

কবিতাটি অসাধারন হয়েছে জানবেন!!


৪৪. ১৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:১৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
কি খবর বস?
নতুন কিছু দেন!
৪৫. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৯
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: বিচারক যদি ভগবান হয় তবে আর দোষ কি?
ভগবান কি তোমার আশ্রিত, সুন্দরী ? তুমি বললে আর সে তোমার
জন্য বাংলা সিনেমার নায়কের মত রকেট বেগে তোমাকে বাঁচাতে ছুটে আসবে ?
এটা মানব জীবনের ইতিহাস, অতীতেও এমনই ঘটেছে ? বর্তমান ঘটছে আর ভবিষ্যত ..................... তা কি আর বলতে ...........
ভালো থাকো, তোমার জন্য কোন সহানুভূতি প্রকাশ করতে পারছি না
তাহলে ................ দুঃখিত
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: প্রিয় ক্যাপ্টেন ,

মানবতার ওপর যদি কোন সহানুভূতি না থাকে , তবে তাকে কেন আর ভাল থাকার জন্য শুভকামনা করা ?

অসাধারণ আপনার প্রহসন ! নয়ন-মণি ভালো না থাকলেও আপনারা পুরূষ জাতি যেন ভালো থাকেন , এই করুণা রইলো !

বারবণিতা

৪৬. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৮
শফিউল আলম ইমন বলেছেন: আমার কমেন্টের কোন উত্তর দেন নাই ক্যান??:(
মাইন্ড করলাম.....।
৪৭. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪২
মানব মানিক বলেছেন: বন্ধু ইমন
সরি বললে কি ক্ষমা করা যায় ? যদি যায় তাহলে নিজের মহানুভবতায় আমাকে ক্ষমা করবেন । কি , করবেন না ?

আর যদি ক্ষমা না করাই যায় তাহলে অবশ্যই এবার চিটাগাং এসে ঠিক আপনার বাসায় ঢুকে আমার মায়ের হাতে এক কাপ চা খেয়ে আসব!

এবার বলেন ক্ষমা করবেন না কি মায়ের হাতের এক কাপ.....!!!
হা হা হা

আসলে পার্থ বড়ুয়ার সেই গানটি এখন আমার মনে পড়ছে খুব -
" ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর ...."

শুধু ভালোবাসা.......
৪৮. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:০৪
কতবতবকতকত বলেছেন: চমৎকার কবিতা। তবে আমি আপনার জাগায় হলে শেষের লাইনটা এভাবে শেষ করতাম-

"আমাকে সুশীল সমাজের এক বেশ্যা বলে চিনবেন।"

"সুশীল সমাজের" গায়ে এ লাইনটা হুলের মত ফুটত। ধন্যাবাদ।
২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: প্রিয় কতবতবকতকত

আপনার লাইনটি আমার খুব ভালো লেগেছে। আমার এ ক্ষুদ্র মাথায় এত সুন্দর চিন্তা পুরোপুরি আসে না ।

ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে ক্ষমা চাচ্ছি এই জন্য যে , আমি ব্যান থাকার কারণে আপনার কমেন্ট এর উত্তর ঠিক সময়ে দিতে পারিনি। এর জন্যে সত্যি আমি দুঃখিত।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

৪৯. ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২০
েজবীন বলেছেন: দারুন একটা কবিতা .........:)
২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: প্রিয় জেবীন

ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগার জন্য। তবে এ শুধু ভালো লাগার জন্যে নয় , আমার খুব কষ্টের একটি কবিতা।

আশা করি এর মর্মার্থ বুঝতে পেরেছেন।

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ মহাজন ভাই

ভালো লাগার জন্য অনেক খুশী হলাম।

আপনার নামটিও সুন্দর...

মহান যে জন = মহাজন

ভালো থাকবেন ।

৫২. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৬
মানব মানিক বলেছেন: আরে নাদান যে !

কি আশ্চর্য , আপনাকে তাহলে আমার ব্লগে পেলাম !

অনেক ধন্যবাদ । উৎসাহিত হলাম।
২৭ শে মে, ২০০৮ সকাল ১০:১৫

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ বাষ্প।

ভালো লাগলো খুব।

ভালো থাকবেন....

২৭ শে মে, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: প্রিয় ময়ূরবাহন

ধন্যবাদ জানাচ্ছি । আপনাদের উৎসাহই আমার এ কবিতার শক্তি।

তারপর আপনার আঞ্চলিক ভাষার প্রেম কেমন চলছে ?
ভালো থাকবেন।

৫৫. ২৯ শে জুন, ২০০৮ সকাল ৯:৩৬
লাইঠেল বলেছেন: ভাইডি, আমি বাকহারা। অসাধারণ হইছে, একটা শব্দও আরোপিত মনে হয় নাই, বিলক্ষণ একটা স্বতস্ফূর্ততা আছে কবিতাটায়।
৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: প্রিয় লাইঠেল
খুব খুশী হলাম। ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাইছি না। আরো উৎসাহিত হলাম........
ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: প্রিয় শিশির বিন্দু

বর্ষার এ বাদলদিনে হাসনাহেনা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি।

ভালো লাগার জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন

৫৮. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:১২
মানব মানিক বলেছেন: বন্ধু মেহরাব
শেষ পর্যন্ত এ কবিতাটিও আপনার প্রিয় পোস্টে গেল !
কি এমন লেখা ?

তবে আপনার ভালো লাগার জন্য আমার খুব ভালো লাগছে ।
প্রিয় ফুল হাসনাহেনার শুভেচ্ছা ।

ভালো থাকার প্রত্যাশা.......
৫৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭
সুমন সালেহী বলেছেন: অমর কবিতা.............বাকী সব তো অন্যরা বলেই দিয়েছে....
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: প্রিয় সুমন
প্রথমেই ক্ষমা চাচ্ছি দেরীতে উত্তর দেবার জন্য। আসলে অনেকদিন নেটে আসা হয়নি এবং আশা করছি খুব শীঘ্রই আবার নিয়মিত হবো।
যেভাবে মন্তব্য করলেন , খুব লজ্জা পেলাম ভাই।
তার পরেও অনেক অনেক শু-ভে-চ্ছা ........

ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।

৬০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬
মুকুল বলেছেন: আপনারে দেখি না ক্যান? ব্যস্ত নাকি?
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ওহ মুকুল ভাই ! আপনি !

মনে আছে তাহলে ? খুব ভালো লাগলো আপনাকে পেয়ে।
ব্যস্ত মানে খুবই ব্যস্ত আর বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিরে ভাই...

আপনাদের খুবই মিস করি........
নিয়মিত হবার ইচ্ছা আছে ।

ফোন দিমুনে , ফ্রি থাইকেন।

৬১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬
ড়ৎশড় বলেছেন: কবিতা পড়িনা কারো।আপনারটা পড়লাম।আহাঃ কি চমৎকার লিখছেন!!
৬২. ২০ শে মার্চ, ২০০৯ রাত ১:১৭
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: বিষয়বস্তুতে সুবোধ সরকার/ মল্লিকা সেনগুপ্তের নকল। ভালো লাগে নাই।

শুভকামনা। সাবলীলতা অসাধারণ। ভালো থাকবেন।
৬৩. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২১
আইসিস বলেছেন: সত্যি ই অসাধারণ ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: বন্ধু আইসিস,
ধন্যবাদ । আমি ানেক দিন ব্লগে আসি না, ভালো লাগলো াাপনাকে পেয়ে।

আর ওপরের শিমুলকে বলছি, সুবোধ সরকার/ মল্লিকা সেনগুপ্তের নাম আমি কখনো শুনিনি বা পড়িনি। যদি তাঁদের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই কাকতালীয় ব্যাপার।

ভালো থাকবেন।
শুভকামনা।

৬৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪
সবাক বলেছেন:
আবার পইড়া গেলাম। দোস্তবর।
৬৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: এমন সুন্দর কবিতা কতদিন পড়িনি !!!!!!!!

আজ ২.২.২০১১ পর্যন্ত এই ব্লগে আমার দেখায় ও আমার নিজস্ব বোধের কষ্টিপাথরে এটাই সবগুলোর মধ্যে অনন্যতায় একেলা ।
২৩ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১১

লেখক বলেছেন: প্রিয় মনিরুল ইসলাম বাবু,

এত দিন পরে ব্লগে এসে এমন মন্তব্য, খুব ভালো লাগলো ।


ভালো থাকবেন।
শুভকামনা।

 

মোট সময় লেগেছে ১.০৫০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
" বৃষ্টিতো নয় এ যেন
কোন এক বিরহিনীর অশ্রুজল
ঝরবে অঝোরে মনের সীমানায়... "
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ