somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনৈক্য বাংলাদেশকে কখনই সামনে এগুতে দিবে না।

৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার পর থেকেই আমাদের মাঝে ঐক্য নেই। জাতি হিসেবে এটা খুবই দু্ঃখজনক। অথচ একটি জাতি তখনই উন্নতি করতে পারে যখন তারা ঐক্যবদ্ধ থাকে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা শুধু হতাশাই বাড়ায়। আমাদের দেশের রাজনীতি আর রাজনীতিবিদগন আমাদের হতাশাকে বাড়িয়ে দিচ্ছে প্রায় প্রতিদিনই। জাতির দুঃসময়ে আমরা এক হয়ে কাজ করতে পারি না। একে অপরকে দোষারোপ করতে যথেস্ট পারদর্শী আমরা। আধুনিক বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে ঠিক তখন আমরা এর উল্টো পথ হাটছি । এভাবে চলতে থাকলে আমাদের সামনের দিনগুলি হয়ে উঠতে পারে দুঃসহ এবং ব্যদনাদায়ক। আর এটা নিশ্চয় কারো কাম্য হতে পারে না।

আমাদের বাংলাদেশে চারটি বড় রাজনৈতিক দল রয়েছে যারা সরকার পরিচালনায় অংশগ্রহন করেছে। তাদের সরকার আমলে আমরা দেখেছি জাতিও ঐক্য ছিলো না। সরকারি দলটি যেমন ক্ষমতা আকড়ে ধরে রাখতে চেয়েছে ঠিক তেমনি বিরোধী দল চেয়েছে ক্ষমতায় যেতে। দেশের কথা জনগনের কথা কেও ভাবে নাই। আর এই অবস্থার জন্যে দায়ী জাতির অনৈক্য। পুরো জাতি যদি আমরা একটি ঐক্যে পৌছতে পারতাম তাহলে আজ আমাদের প্রিয় দেশটির এমন হত না।

ঐক্যের কথা যখনই আসে তখন জামায়াত ইসলাম দলটির কথা চলে আসে। জানি অনেকেই একমত হতে চাইবেন না। তবু একজন সুনাগরিক হিসেবে বলতে চাই প্রয়োজনে এই দলটির সাথেও আলাপ আলোচনা হয়ে একটি ঐক্যমতে পৌছাতে পারি আমরা। কারন এরাতো এদেশেরই সন্তান। ভুল নিয়ে বসে থাকার সময় আমাদের নেই। দেশের স্বার্থের কথা ভেবে আমাদের এই কাজটা করতে হবে। নয়তো দিন যত যাবে ততই অনৈক্য বাড়বে। আর এই সুযোগে দেশের স্বার্থ বিরোধী শক্তি আমাদের দেশকে শেষ করে দিতে উঠেপড়ে লাগবে তাতে সন্দেহ নাই।

পরিশেষে শুধু এতটুকু বলবো, আসুন আমরা এক হয়ে কাজ করি। দেশের জন্যে ঐক্য আজ বড়ই প্রয়োজন।


৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×