somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত দিপু মনি..আপনার মত দাঁত খুলে নির্লজ্জের হাসি আমাদের আসেনা..দুঃখিত পুতুল..

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুঃখিত দিপু মনি..আপনার দাঁত খুলে নির্লজ্জের মত হাসি আমাদের আসেনা..দুঃখিত পুতুল..বেয়নেটের আঘাতে রফিকের রক্তাত্ত কপাল দেখে আমরা আপনার মত প্রানখুলে হাসতে পারছিনা। সীমান্তে প্রতিনিয়ত যে দেশের নিরাপত্তা বাহিনীর হাতে আমাদের নিরীহ ভাই-বোন অথবা বাবা হত্যাকাণ্ডের স্বীকার হচ্ছে তাদের নিয়ে আমরা সাধারণ জনগণ উচ্চাসিত হতে পারছিনা। যেখানে রাষ্ট্রের প্রধান এবং অন্যতম সাংবিধানিক কাজ হচ্ছে তার জনগণের নিরাপত্তা সেখানে রাষ্ট্র আজ খুনি রাষ্ট্রের নেত্রীর পদলেহনে ব্যস্ত। রফিকের বাড়িতে যখন তার দুই শিশুপুত্র আল আমীন (৮) ও রিফাতের (৫) বোবা অবুঝ কান্নায় আশেপাশের পরিবেশ ভারি হয়ে উঠছে সেখানে আপনারা খুনি রাষ্ট্রের নেত্রীর সেবায় ঘুম হারাম করেছেন। রফিকের বাড়িতে যেখানে আপনার মন্ত্রী এবং জনপ্রতিনিধির গিয়ে সান্তনা দিয়ে আসার কথা সেখানে আপনাদের মন্ত্রী এম্পিরা গিয়েছেন বিমানবন্দরে খুনি রাষ্ট্রের নেত্রীকে বরন করে নিয়ে আসতে। রফিকের রক্তে যখন বাংলাদেশের সীমান্ত এলাকা লালে লাল তখন আপনারা ব্যাস্ত খুনি রাষ্ট্রের নেত্রীকে লাল গালিচা সংবর্ধনায়। একের পর এক নিরীহ বাংলাদেশী হত্যায় যখন আমার সোনার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে তখন আপনি তাদের হাতে তুলে দিচ্ছেন ২শ ভরির সোনার সর্বোচ্চ রাষ্ট্রীয় 'বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা'।


এটা কোন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর হাসির মত লাগচেনা...মনে হচ্ছে যেন কোন চাটুকার তার মনিবকে দেখে আবেগে আত্নহারা হয়ে পড়েছে

অথচ আমরা কিছুদিন এগে দেখেছি শ্রীলংকান জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় শ্রীলংকান নেভির হাতে এক ভারতীয় জেলে হত্যা নিয়ে পুরো ভারত-শ্রিলংকার সম্পর্ক নাজুক হয়ে পরে। নয়াদিল্লী ভারতে শ্রীলংকান দুতাবাসের হাইকমিশনার ডেকে এজন্য তীব্র প্রতিবাদ জানায়। 'খুবই গুরুতর' ও 'অগ্রহণযোগ্য' ঘটনা উল্লেখ করে জেলে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি। এমনকি একজন জেলের জন্য ভারত তাদের পররাষ্ট্র সচিব নিরুপমা রাওকে শ্রীলঙ্কায়ও পাঠায়। এছাড়া প্রতিবাদ জানায় ভারতের সর্বোচ্চ পর্যায় থেকেও। এরপর শ্রিলংকা সরকার ভারতের তীব্র প্রতিবাদে ভবিষ্যতে এ ধরনের হত্যাকান্ড আর ঘটবেনা বলে প্রতিশ্রুতি দেয়। এবং সে প্রতিশ্রুতি মোতাবেক এখন পর্যন্ত আর কোন ভারতীয় জেলে বা নাগরিক হত্যাকান্ডের শিকার হয়নি।

এখন আমার প্রশ্ন হল বাংলাদেশের নাগরিকদের যে পাইকারি হারে প্রতিদিন মারা হচ্ছে সেখানে রাষ্ট্র কি ভুমিকা পালন করেছে? বার বার ভারতীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি স্বত্বেও যে বাংলাদেশী মারা হচ্ছে সেখানে এখনো একবারের জন্যও কি ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ তলব করেছে? ভারতের উচ্চ পদস্থ মন্ত্রী সচিব এবং নেতা বাংলাদেশ সফরে আসলেও কেন এই ইস্যু বার বার পানি ইস্যুর মত অবহেলিত হয়??

এত প্রশ্নের উত্তর যান পাব না। তবে রাষ্ট্রের একজন সামান্য নাগরিক হিসেবে আমি লিখে যাব, প্রতিবাদ করে যাব হোক ভারত যত শক্তিধর কোন দেশ। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করার মানে এই নয় যে তারা আমাদের প্রভু সেজে গিয়েছে। তারা তাদের প্রয়োজনে আমাদের সাথে হাত মিলিয়েছিল।

সুতারাং দিপু মনি এবং তার নিয়োগদাতাকে স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্বের সবচেয়ে আধুনিক মারনাস্ত্র এবং সেনাবাহিনী সমৃদ্ধ রাষ্ট্র ইসরায়েলকে যেভাবে ফিলিস্তিনি শিশু কিশোররা সাধারণ পাথর দিয়ে মোকাবেলা করে তাদের স্বাধীনচেতা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে প্রয়োজনে আমরাও ভারতের এই অন্যায় আচরণের সমুচিত জবাব দিইয়ে আমাদের ৩০ লক্ষ শহীদের ত্যাগের সম্মান জানাবো।




ভারতীয় হত্যাকান্ডের ডিজিটাল দলিল- View this link

বাংলাদেশী হত্যা করবেনা এ নিয়ে ভারতের খুব সাম্প্রতিক কিছু প্রতিশ্রুতি দেখুন


৬১টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×