প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৭
![]()
অকস্মাৎ, অগ্ন্যাশয়, অগ্ন্যুৎপাত, অচিন্ত্য, অতিথি, অধ্যাত্ম, অনিন্দ্য, অনূর্ধ্ব, অন্তঃসত্ত্বা, অন্তর্জ্বালা, অন্ত্যেষ্টিক্রিয়া, অপাঙ্ক্তেয়, অমর্ত্য, অলঙ্ঘ্য, অশ্বত্থ
আকাঙ্ক্ষা, আনুষঙ্গিক, আর্দ্র, আত্মাহুতি, আহূত
উচ্চৈঃস্বরে, উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, উজ্জ্বল, উত্ত্যক্ত, উদ্ভিজ্জ, উপর্যুক্ত, উপলব্ধি, ঊর্ধ্ব
এতদ্দ্বারা, এতদ্ব্যতীত
ঔজ্জ্বল্য, ঔদ্ধত্য
কর্তৃ, কর্তৃত্ব, কর্ত্রী, কাঙ্ক্ষিত, কিম্ভূতকিমাকার, কৃচ্ছ্র, ক্বচিৎ, ক্রূর, ক্ষুব্ধ, ক্ষুন্নিবৃত্তি
গার্হস্থ্য, গ্রীষ্ম, গোধূলি
ঘূর্ণ্যমান, ঘূর্ণায়মান
জলোচ্ছ্বাস, জাজ্বল্যমান, জীবাশ্ম, জ্বর, জ্বলজ্বল, জ্বলা, জ্বালা, জ্বালানি, জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোৎস্না, জ্যোতি, জ্যোতিষী, জ্যোতিষ্ক
টীকাটিপ্পনী
তৎক্ষণাৎ, তত্ত্ব, তত্ত্বাবধান, তদ্ব্যতীত, তাত্ত্বিক, তীক্ষ্ণ, ত্বক, ত্বরণ, ত্বরান্বিত, ত্বরিত, ত্যক্ত
দয়ার্দ্র, দারিদ্র্য, দুরাকাঙ্ক্ষা, দুর্নিরীক্ষ্য, দূরীভূত, দূষণ, দৌরাত্ম্য, দ্বন্দ্ব, দ্বিতীয়, দ্বিধা, দ্বেষ, দ্বৈত, দ্ব্যর্থ, দ্যূতক্রীড়া
ধ্বংস, ধ্বজাধারী, ধ্বনি, ধ্বন্যাত্মক
নঞর্থক, নিক্কণ, নিত্যনৈমিত্তিক, নির্ঝঞ্ঝাট, নির্দ্বন্দ্ব, নির্দ্বিধা, নৈর্ঋত, নৈর্ব্যক্তিক, ন্যস্ত, ন্যুব্জ, ন্যূন
পক্ব, পঙ্ক্তি, পরাঙ্মুখ, পরিস্রাবণ, পার্শ্ব, পুঞ্জীকরণ, পূর্ণিমা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বী, প্রতীতি, প্রত্যূষ, প্রসূত, প্রাতঃকৃত্য, প্রাতর্ভ্রমণ, প্রোজ্জ্বল, পৌনঃপুনিক, পৌরোহিত্য
বক্ষ্যমাণ, বন্দ্যোপাধ্যায়, বন্ধ্যা, বয়োজ্যেষ্ঠ, বহিরিন্দ্রিয়, বহুব্রীহি, বহ্নুৎসব, বাত্যাবিধ্বস্ত, বাল্মীকি, বিদ্বজ্জন, বিদ্রূপ, বিভীষিকা, বিভূতিভূষণ, বৈচিত্র্য, বৈদগ্ধ্য, বৈশিষ্ট্য, ব্যক্ত, ব্যক্তিস্বাতন্ত্র্য, ব্যগ্র, ব্যঙ্গ, ব্যঞ্জনা, ব্যতিক্রম, ব্যতিরেকে, ব্যতিব্যস্ত, ব্যতীত, ব্যত্যয়, ব্যথা, ব্যথিত, ব্যপদেশ, ব্যবচ্ছেদ, ব্যবধান, ব্যবসা, ব্যবস্থা, ব্যবহার, ব্যয়, ব্যর্থ, ব্যস্ত, ব্যাপী, ব্যুৎপত্তি, ব্যূহ, ব্রাহ্মণ
ভূয়সী, ভৌগোলিক, ভ্রাতৃত্ব, ভ্রূকুটি
মতদ্বৈধ, মধুসূদন, মনস্তত্ত্ব, মন্বন্তর, মরীচিকা, মর্ত্য, মহত্ত্ব, মাহাত্ম্য, মুমুক্ষু, মুমূর্ষু, মুহুর্মুহু, মুহূর্ত, মোহ্যমান
যক্ষ্মা, যশস্বী, যাচ্ঞা, যাথার্থ্য, যূপকাষ্ঠ
রশ্মি, রৌদ্র
লক্ষ্মণ, লক্ষ্মী,
শস্য, শাশ্বত, শিরচ্ছেদ, শিষ্য, শূন্য, শ্বশুর, শ্বশ্রূ (শাশুড়ি), শ্বাপদ, শ্মশানব্যাপী, শ্মশ্রু, শ্রদ্ধাস্পদেষু, শ্রীমতী, শ্যেনদৃষ্টি, শ্লেষ্মা
ষাণ্মাসিক
সংবর্ধনা, সত্তা, সত্ত্বেও, সন্ধ্যা, সন্ন্যাস, সন্ন্যাসী, সম্মেলন, সরস্বতী, সাত্ত্বিক, সান্ত্বনা, সিন্দূর, সূক্ষ্মদর্শী, সৌহার্দ্য, সর্বাঙ্গীণ, স্তূপীকৃত, স্বতঃস্ফূর্ত, স্বত্ব, স্বাচ্ছন্দ্য, স্বাতন্ত্র্য, স্বায়ত্তশাসন, স্বাস্থ্য, স্বৈরী, স্বৈরিণী, স্পৃহণীয়, স্মরণ
হিঁচড়ানো, হীনম্মন্যতা, হ্রস্ব, হ্রাস
_________________________
সামুর ফনেটিকে টাইপ-সহায়তা
ক্ব (ক+ব = k+b): ক্বচিৎ; ক্ষ (ক+ষ = k+S): লক্ষণ/রোগলক্ষণ; ক্ষ্ণ (ক+ষ+ণ = k+S+N): তীক্ষ্ণ; ক্ষ্ম (ক+ষ+ম = k+S+m): লক্ষ্মণ/রাম-লক্ষ্মণ
গ্ধ্য (গ+ধ+য-ফলা = g+Dh+z): বৈদগ্ধ্য; গ্ন্য (গ+ন+য-ফলা): অগ্ন্যাশয়; গ্ন্যু (গ+ন+য-ফলা উ-কার = g+n+zu): অগ্ন্যুৎপাত
ঙ্ক্ষা (ঙ+ক+ষ = Ng+k+S): আকাঙ্ক্ষা; ঙ্গ (ঙ+গ): আনুষঙ্গিক; ঙ্ঘ্য (ঙ+ঘ+য-ফলা = Ng+G or gh+z): অলঙ্ঘ্য
চ্ছ্ব (চ+ছ+ব = c+C+b): উচ্ছ্বাস; চ্ছ্র (চ+ছ+র-ফলা = c+C+r): কৃচ্ছ্র
জ্ঝ্ব (জ+জ+ব): উজ্ঝ্বল; জ্ঞ (জ+ঞ = j+NG): বিজ্ঞান
ঞ্জ (ঞ+জ): ব্যঞ্জনা; ঞ্ঝ (ঞ+ঝ =NG+J or jh): নির্ঝঞ্ঝাট
ণ্ম (ণ+ম = N+m): ষাণ্মাসিক
ত্ত্ব (ত+ত+ব): অন্তঃসত্ত্বা; ত্থ (ত+থ = T+Th): অশ্বত্থ; ত্ম (ত+ম): দৌরাত্ম্য
দ্দ্ব (দ+দ+ব = D+D+b): এতদ্দ্বারা; দ্ধ (দ+ধ = D+Dh): ঔদ্ধত্য; দ্ব (দ+ব): দ্বেষ
ন্দ্ব (ন+দ+ব): দ্বন্দ্ব; ন্ধ্য (ন+ধ+য-ফলা): বন্ধ্যা
ব্জ (ব+জ) ন্যুব্জ; ব্ধ (ব+ধ): উপলব্ধি
শ্ম (শ+ম =sh+m): জীবাশ্ম
ষ্ক (ষ+ক): জ্যোতিষ্ক; ষ্ম (ষ+ম): গ্রীষ্ম
স্ম (স+ম): অকস্মাৎ
হ্ম (হ+ম=h+m): ব্রাহ্মণ
বিশেষভাবে লক্ষণীয়: ই/ঈ-কার, উ/ঊ-কার, য-ফলা, য-ফলা আকার, শব্দের শেষে য-ফলা, তিন বা চার বর্ণের সংযুক্তি, ণত্ব বিধান, ষত্ব বিধান।
[পোস্টটি বড় করা হতে পারে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা বানান ;
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখাজোকা শামীম বলেছেন:
চমৎকার পোস্ট। প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ, শামিম ভাই। শুভ কামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ, বোন। আপনার উপহারটি অসাধারণ আনন্দময়। ভালো থাকবেন, বোন।
এন এইচ আর বলেছেন:
আপনি সবার প্রিয়তে থাকবেন ।
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকে। প্রিয়তে থাকা অনাবীল আনন্দের। শুভ কামনা।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
শিখেছিলাম স্কুলে .........ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার নিক মনে করিয়ে দিল একলব্যের ব্যাকরণ সাধনার সেই প্রাচীন অধ্যাবসায়ী কাহিনী। ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ, ইউসুফ ভাই। আনন্দময় হোক আপনার জীবন।
ঘুমন্ত পথিক বলেছেন:
ওহ! খুবই ভালো লাগলো। এরপর থেকে কেউ যুক্তাক্ষর বিষয়ক সাহায্য চাইলেই এখানে পাঠিয়ে দিবো। 'অধ্যাত্ম' বানানটি এতদিন 'আধ্যাত্ম' জানতাম :-p
প্লেচাইলাম এবং প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: শুভেচ্ছা, ঘমন্ত পথিক। 'অধ্যাত্ম' থেকে স্বরবৃদ্ধি হয়ে বিশেষণে 'আধ্যাত্মিক'। ভালো থাকবেন।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
প্রিয়তে চলে গেল। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভ কামনা, ওমর ভাই। আনন্দময় হোক আপনার পরিপাশ। আনন্দে থাকুন আপনি।
দ্রগবা বলেছেন:
সরাসরি প্রিয়তে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। ব্যাকরণের মত খেলাধূলাও মনে হয় আপনার বড় প্রিয়। সব সময়, সব ক্ষণ আপনার প্রিয় হোক।
বিডি আইডল বলেছেন:
চমৎকার পোষ্ট
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। চমৎকার অনুভূতিতে কাটুক আপনার সময়।
পলাশমিঞা বলেছেন:
বুঝা, বোঝা, দুল দোল এইসব দিয়ে আরকেটা পোস্ট দেন প্লিজ।
লেখক বলেছেন: শুভেচ্ছা, পলাশ ভাই। নতুন পোস্ট দেব। ভালো থাকুন।
তনুজা বলেছেন:
বড় করুন, কাজের পোস্ট , তাই শোকেজেই রাখতে হচ্ছে
লেখক বলেছেন: ধন্যবাদ, বোন। পোস্ট বড় করব। ভালো থাকবেন।
অলস ছেলে বলেছেন:
দরকারী একটা পোষ্ট দিয়েছেন, ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার নিকের ছবিটা সুন্দর, মায়া মায়া।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটি সুন্দর।
আলমগীর কুমকুম বলেছেন:
একুশের মাসে দরকারী একটা পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পোস্ট কাজে আসাট গভীর আনন্দের ব্যাপার।
বিডি আইডল বলেছেন:
চন্দ্রবিন্দু আর বাংলায় RAB লেখার কায়দাটা বলতে পরবেন?
লেখক বলেছেন: ফোনেটিকে:
চন্দ্রবিন্দু = NN (পরপর দুই বার বড় হাতের N); পাঁচ (paNNc)
RAB=র্যাব (rYab); বড় হাতের Y= য-ফলা।
এছাড়া য-ফলা "র"-ছাড়া অন্য বর্ণের সাথে যুক্ত হলে, +zও কাজ করবে। প্যাক (pYak বা p+zak)
ধন্যবাদ।
জুহো. বলেছেন:
সংগ্রহে রাখার মত জিনিষ। মাঝে মাঝেই খুলে দেখতে হবে। একটা মজার জিনিষ হচ্ছে , বাংলা টাইপ করতে গিয়ে কিন্তু সবারই বাংলা ভাষা বিশেষতঃ যুক্তাক্ষর গঠন প্রনালীর দখল বাড়ছে।
তবে দুঃখজনক ব্যাপার হোল সার্বজনীন কোন বাংলা কিবোর্ড লেআউট হচ্ছে না।
আমার একটা লেখায় সেটা নিয়ে আহবান জানিয়েছি।
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ, জুহো। আপনি ঠিক বলেছেন, ব্লগে লেখার কারণে ভাষার দক্ষতা বাড়ছে।
আপনার লিঙ্কটি পড়ব শীঘ্রই।
হিমালয়৭৭৭ বলেছেন:
আপনি তো দেখছি ধীরে ধীরে আমার প্রিয় ব্লগার হয়ে উঠছেন।। আপনাকে ব্লগে এত কম দেখতে পাওয়ার কারণ কী?অফটপিক মন্তব্য করলাম পুরোটাই। কারণ এই পোস্টে মন্তব্যসূচক লেখার মত তেমন কোন কথাবর্তা খুজে পাচ্ছিনা।।।
লেখক বলেছেন: অফটপিক মন্তব্য কম প্রিয় নয়, হিমালয়দা। ![]()
বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, তাই বেশি সময় দিতে পারি না। কিন্তু সবার প্রাণবন্ত জীবন অনুভব করি।
লেখক বলেছেন: ধন্যবাদ, রবিন ভাই, আপনার পিডিএফগুলি অসাধারণ।
আশরাফ মাহমুদ বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ, আশরাফ ভাই। ভালো থাকবেন।
বিডি আইডল বলেছেন:
ইউনিজয়ে চাচ্ছিলাম..ধন্যবাদ
লেখক বলেছেন: ইউনিজয়ে অভ্যস্ত না আমি, ফলে কিছু প্রচেষ্টা চালালাম: র্য, র্য হয়ে যায় দেখি! নেটে দেখলাম এটি আসলেই সমস্যা এবং ইউনিজয় সফটওয়্যারের আপডেটেট ভার্সন ব্যবহার করলে দূর হবে। কিন্তু ব্লগে কী সমাধান, জানি না। আশা করি, অন্য কেউ সাহায্য করতে পারবেন। সমাধান পেলে জানাব। ধন্যবাদ।
পারভেজ বলেছেন:
চমৎকার পোস্ট। প্রিয়তে।
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
এন্টিমনাস বলেছেন:
বহুত উপকারী পোস্ট। +
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল অনেক।
আপনার নিকটি সুন্দর, নিশ্চয়ই এন্টিমনি মেটাল সংক্রান্ত।
জানা বলেছেন:
খুব দরকারী একটা পোস্ট। প্রিয়তে নিয়ে আনন্দিত হলাম। এ,বিষয়ে আপনার আরও লেখা পাবার আশা করছি। চমৎকার উদ্যোগ।
অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আরও লেখা আসবে। বিরাম চিহ্নের উপর একটি পোস্টের পরিকল্পনা আছে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। ধন্যবাদ।
ব্যানোফোবিয়া কি মহামারী?
উপরে কে আছেন?
গৌতম বলেছেন:
দারুণ কাজ করেছেন। ধন্যবাদ রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা। আনন্দে ভরে উঠুক আপনার সময়।
লেখক বলেছেন: তা অনুমান করেছিলাম, কিন্তু যারা মমতাময় মন্তব্য করেন, তারা কিভাবে ভয়ের উদ্রেক করতে পারেন, এই ব্যাপারে দ্বিধা ছিল; তাই ভালো বুঝতে পারিনি।
লেখক বলেছেন: ধন্যবাদ। খুব ভাল লাগল আপনার মন্তব্যে।
প্রণব আচার্য্য বলেছেন:
চমৎকার +
লেখক বলেছেন: ধন্যবাদ। চমৎকার অনুভূতিতে কাটুক আপনার সময়।
আমিনুল ইসলাম বলেছেন:
বাংলা বানান দুইদিন পরপর চেঞ্জ করা হয় যার কারণে মাঝেমধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। যেমন, আকাঙ্খার বানান আকাঙ্ক্ষা করার কী দরকার ছিলো? আর এসবের উপরে ি আর ী এর ঝামেলাটা তো আছেই। এর চেয়ে ইংরেজি লেখা অনেক সহজ বলে মনে হয় (যদিও আমি পারি না)
লেখক বলেছেন: দুই দিন পর পর চেঞ্জ করার কথা না তো! তবে হ্যাঁ, বানান নিয়ে যে বিভ্রান্তি, তার জন্য যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতা এবং সিদ্ধান্তহীনতা দায়ী।
বাংলা বানানের চেয়ে ইংরেজি বানান আমার কাছে বেশি বিচিত্র মনে হয়।
আশা করি বাংলা বানানের একটি সামগ্রিক আদর্শ দ্রুত প্রতিষ্ঠিত হবে এবং বানানের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে।
লেখক বলেছেন: হা, হা, মজার সমস্যা, কিন্তু জটিল নয়। ![]()
শত রুপা বলেছেন:
++
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রোজ্জ্বল হোক আপনার সময়, দীপ্ত সুখে।
হাসান মাহবুব বলেছেন:
পিলাছ দিয়া মুখস্থ কৈরা গেলাম!
লেখক বলেছেন: হা, হা, জটিল আনন্দময় মন্তব্য!
লেখক বলেছেন: কিছুটা বৈচিত্র্য আছে, তা হল সৌন্দর্য, বাকিটা সহজ সরল। ![]()
হামোম প্রমোদ বলেছেন:
ধন্যবাদ, দরকারী পোষ্ট তো তাই প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনার আগমনে প্রোজ্জ্বল হল এ প্রাঙ্গন। পোস্টের পরিকল্পনা আছে।
চমৎকার কাটুক আপনার সময়।
লেখক বলেছেন: ধন্যবাদ।
পোস্ট কাজে আসা লেখার আনন্দময় সার্থকতা।
নিভৃত পথচারী বলেছেন:
দরকারী...প্রিয়তে...
লেখক বলেছেন: শুভেচ্ছা। পোস্ট প্রিয়তে যাওয়া সম্মননা।
চমৎকার অনুভূতিতে কাটুক বেলা।
লেখক বলেছেন: আনন্দময় অনুভূতি উৎসারিত হইল। ![]()
কৌশিক বলেছেন:
সুকেশ হয় না কেন? বাগ বাগ বাগ!
লেখক বলেছেন: শুভেচ্ছা।
ব্লগে কিছু বাগ ভল্লুক ঘোরাফেরা করে। তাড়াতে না পারলে খুশির বাগবাগ সময় মতো প্রকাশ করা যায় না।
ভালো কাটুক আপনার সময়।
প্রিয়সখা বলেছেন:
মেধাবী পোষ্ট। অভিন্দন থাকলো, সেই সাথে ভালবাসও।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পোস্টের সংজ্ঞাটি আনন্দ উৎসারিত করল।
ভালো কাটুক সময়।
জলপাই দেশি বলেছেন:
শুভেচ্ছা। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে ভ্রমণ আনন্দময় হোক।
সুখে স্বস্তিতে কাটুক জীবন।
জাতেমাতাল বলেছেন:
কাজের পোষ্ট, ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। মূল্যায়নের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
সোহানা মাহবুব বলেছেন:
অনেক ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূ্র্ণ পোস্টের জন্য।+++
লেখক বলেছেন: শুভেচ্ছা, সোহানা। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
মূল্যায়নের পোস্টের জন্য সম্মাননা।
সুখে থাকুন, স্বস্তিতে থাকুন।
কালপুরুষ বলেছেন:
পোস্টটি অনেক কাজে আসবে। প্রিয়তে রেখে দিলাম।
আহমেদ রাকিব বলেছেন:
ম্যাভেরিক ভাই আপ্নে একটু পিংকী আফারে বানান শিখাইয়া দেন না। বেচারী বানান নিয়া মহা যন্ত্রণায় পড়ছে। লেখক বলেছেন: শুভেচ্ছা। পিংকি আপার বানান সমস্যা দূর হয়ে যাক, এই কামনা।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। বেশ অনেকদিন পর উত্তর দিচ্ছি। আশা করি ভালো আছেন।
আহমেদ রাকিব বলেছেন:
ও আইচ্ছা আসল কথা বলা হয় নাই। পোষ্টটা সোজা প্রিয়তে চইলা গেছে। খুব ভালো একটা কাজ করেছেন। আমার নিজের এখনো অনেক বাংলা শব্দের বানান নিয়ে ঝামেলা আছে। তাই এই পোষ্টটা অনেক কাজে আসবে। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার মূল্যায়ন আনন্দিত করল খুব।
ভালো কাটুক জীবন।
পিংকি বলেছেন:
ভাইয়া, খুব মনোযোগ দিয়ে পড়লাম। নিখুঁত ভাবে শব্দগুলো তুলেছেন এবং সত্যিই এসব শব্দে আমরা সচরাচর ভুল করে থাকি। আমার পোস্টে একজন এই টপিকটার লিংক দিয়েছেন, তাই পড়ে গেলাম। আমার কয়েকটা শব্দের ব্যাপারে আরও ক্লিয়ার হওয়া প্রয়োজন।
ধ্বন্যাত্মক> মূল শব্দ কি ধ্বনি?
ক্ষুন্নিবৃত্তি> শব্দটা কি 'ক্ষুণ্নিবৃত্তি' হবার কোন চান্স আছে? (ণ দিয়ে)
র্নৈঋত> নৈর্ঋত হবে
প্রাতর্ভ্রমণ> প্রাতঃভ্রমণ (প্রাতভ্ভ্রমণ) বলে জানতাম
মতদ্বৈধ> মতের দ্বিধা? নাকি মতদ্বৈত?
মোহ্যমান> 'মুহ্যমান'ও মনে হয় শুদ্ধ
সিন্দূর> শব্দটা বুঝিনি। 'সিঁদুর' নাকি?
যাই হোক, আপনার জবাব পেলে নিজেকে ধন্য মনে করব। আর আমার ব্লগে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
ভাল থাকুন।
লেখক বলেছেন: শুভেচ্ছা, পিংকি। বেশ মনোযোগ দিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
* ধ্বন্যাত্মক, হ্যাঁ, মূল শব্দ ধ্বনি। ইংরেজিতে, onomatopoeic।
* যদিও তৎসম শব্দে ঋ, র, ষ এর পর মূর্ধন্য ণ হয়, সন্ধিজাত/সাধিত শব্দে এ নিয়ম প্রযোজ্য নয়। তাই সঠিক বানান কেবল "ক্ষুন্নিবৃত্তি" (ক্ষুৎ+নিবৃত্তি)।
* হ্যাঁ, রেফটি আগে পড়ে গেছে। সঠিক হবে "নৈর্ঋত"। ধন্যবাদ।
* বিসর্গ দিয়েও লেখা যায় "প্রাতঃভ্রমণ"। কিন্তু প্রাতভ্রমণ সঠিক নয়।
* মতদ্বৈধ=মতের দ্বিধা, সন্দেহ, অমিল প্রভৃতি। "মতদ্বৈত" সঠিক নয়।
* সঠিক "মোহ্যমান"। "মুহ্যমান"কে ড. মাহবুবুল হকের "বাংলা বানানের নিয়ম" গ্রন্থটিতে প্রচলিত কিন্তু অশুদ্ধ বলা হয়েছে। তবে আমার কাছে দুটি শব্দ খারাপ লাগে না, অন্তত ভাষার বৈচিত্র্যের জন্য। :-)
* হ্যাঁ, দীর্ঘ ঊ-কার। তদ্ভবে "সিঁদুর", হ্রস্ব উ-কার।
আবারও ধন্যবাদ আপনাকে। ভালো কাটুক জীবন।
ত্রিভুজ বলেছেন:
ম্যাভেরিক ভাই, দারুণ কাজের পোস্ট। নিচের পোস্টটি পড়ুন-Click This Link
আপনার এই পোস্টটি আর্কাইভ করার অনুমতি চাচ্ছি।
লেখক বলেছেন: ইসস, বেশ দেরি হয়ে গেল। সানন্দে আর্কাইভ করতে পারেন।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: শুভেচ্ছা, টুকুনজিল। নিক ও আইকন, দুই-ই সুন্দর আপনার। প্রিয় পোস্টের সম্মাননায় ধন্যবাদ।
ভালো কাটুক সময়।
হারুন আল নাসিফ বলেছেন:
প্রিয়তে রেখেছি।
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রিয় পোস্টের সম্মাননায় আনন্দিত হলাম।
ভালো থাকুন।
তাসনীম বলেছেন:
সুন্দর পোষ্ট।
লেখক বলেছেন: সম্মাননার মূল্যায়নের জন্য ধন্যবাদ।
আসিফুল ইসলাম বলেছেন:
ভাইগ্য বালা আপনার মনে হয় চিকনা এখানে আসেনাই। নাইলেতো মাইনাচ দিতো।
লেখক বলেছেন: হা হা হা। সবাই যাকে জ্যাঠা বলেন, তিনি নাকি? ওনার মাইনাস তো নাকি শুনলাম আসলে প্লাসের মর্যাদা পায়!
ভালো থাকুন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
ভালো কাটুক সময়।
লেখক বলেছেন: হ্যাঁ, পুরোনো সেই দিনের কথা...![]()
ভালো থাকবেন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মূল্যায়নে ধন্যবাদ। কারো কাজে আসাটা পোস্টের জন্য হবে আনন্দময় সার্থকতা।
ভালো কাটুক আপনার সময়।
লেখক বলেছেন: ইসস! বাংলায় যুক্ত বানানের বৈচিত্র আসলে একটু বেশিই। এর জন্যই সঠিক বানানের আলাদা একটা আনন্দ থাকে, যার জন্য প্রচেষ্টায় সুফলই আসবে।
ভালো থাকুন। বানানের আনন্দে হাসিতে কাটুক জীবন।
মে ঘ দূ ত বলেছেন:
বাপ্স! অধিকাংশ শব্দই তো উচ্চারণ করতেই দাঁত নড়বড়ে হয়ে যায়। আপনি এত্তো সব জোগার করলেন কি করে! ধন্যবাদ এবং প্রিয়তে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, বাংলা বানান বেশ গুরুগম্ভীর রাশভারী বটে।
বিভিন্ন ব্যাকরণ বই, অভিধান থেকে শব্দ নেয়া হয়েছে। আরো বিস্তৃত করার ইচ্ছা রাখি, অথবা আরো পর্ব।
প্রিয়তে নেয়ায় ধন্যবাদ। ভালো থাকুন।
মাহফুজ খান বলেছেন:
ধন্যবাদ এবং প্রিয়তে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রিয়তে'র অনুভবে সম্মানিত হলাম।
ভালো কাটুক সময়।
আজাদ আল্-আমীন বলেছেন:
আরে ভাই এরকম পোস্টতো আগেই পাই নাই । ধন্যবাদ । প্রিয়তে
লেখক বলেছেন: শুভেচ্ছা। উত্তর দিতে একটু দেরি হয়ে গেল। পড়া, মূল্যায়ন ও প্রিয়তে নেয়ার ত্রয়ী আনন্দে সিক্ত হলাম।
ভালো থাকুন।
তীব্র রঙিন বলেছেন:
ভালোই, তবে, আপনার নিজেরই বানান মাঝেমাঝে ভুল হয়। যেমন: একজায়গায় দেখলাম লিখেছেন-উচ্ছ্বল, যেটা হবে উচ্ছল। যাক, আপনাকে শুভেচ্ছা।আমিও এসব নিয়ে আগ্রহী, তাই আমার ব্লগে আপনাকে স্বাগতম জানালাম।
ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা, তীব্র রঙিন। দেরি হয়ে গেল উত্তর দিতে। আশা করি ভালো আছেন।
আপনি ঠিকই বলেছেন, নানা সতর্কতায়ও বানান কখনো কখনো ভুল হয়ে যায় আমার। এরকম ভুল চোখে পড়লে জানাবেন যাতে সংশোধন করে নেয়া যায়। আর আপনার ব্লগে যাব নিশ্চয়ই।
এস এইচ খান বলেছেন:
সুন্দর পোষ্ট।
লেখক বলেছেন: মূল্যয়নে আনন্দিত হলাম। ভালো কাটুক সময় আপনার।
কাজল আব্দুল্লাহ বলেছেন:
চমৎকার।
লেখক বলেছেন: মূল্যায়ন গৃহীত হলো আনন্দ শ্রদ্ধায়।
অতিভুজ বলেছেন:
প্রিয়তে.....
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রিয়তে নেয়ার সম্মাননায় আনন্দিত হলাম।
ভালো থাকুন।
পলাশমিঞা বলেছেন:
আমি উপস্থিত। আমাকে বানান শিখান, বানানে আমি কাচা আমের মত কাচা। (মজা করছিনা, অনেক সময় কাদতে মন চায়)
লেখক বলেছেন: শুভেচ্ছা, পলাশ ভাই। আশা করি ভালো কাটছে সময়। বানানের ক্ষেত্রে একটু সতর্ক থাকলেই হলো, একসময় ঠিক হয়ে যায়।
লেখক বলেছেন: প্রিয়তে নেয়ার সম্মাননায় অনেক ধন্যবাদ। চমৎকার কাটুক সময়।
রঙ পেন্সিল বলেছেন:
বানান নিয়ে টেনশান করতে আমার ভাল লাগেনা! বাংলা ভাষায় বানানের একটা সফ্টওয়ার বেশ জরুরী!আপনি তো ভালই বানান শিখাচ্ছেন! বিনা ফি তে! আপনাকে অনেক ধন্যবাদ!
লেখক বলেছেন: হ্যাঁ, সফটওয়ারটি আসলেই অনেক প্রয়োজন। আশার ব্যাপার হচ্ছে, অনেকেই কাজ করছেন এতে।
মন্তব্যে ভালো লাগল। ভালো কাটুক সময়।
পান্হপাদপ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
লেখক বলেছেন: আলী প্রাণ'কে দেখে ভালো লাগল খুব। প্রিয়তে নেয়ায় অনেক ধন্যবাদ।
ভালো কাটুক সময়।
চিরসবুজ মানব বলেছেন:
ভাল
লেখক বলেছেন: ধন্যবাদ, চিরসবুজ মানব। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
বিপ্লব রহমান বলেছেন:
চমৎকার পোস্ট। প্রিয়তে। +
লেখক বলেছেন: পড়া ও মন্তব্যে অনেক ধন্যবাদ। প্রিয়তে'র সম্মাননায় আনন্দিত হলাম।
ভালো থাকবেন।
জসিম বলেছেন:
প্রিয়তে। +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। প্রিয়তে নেয়ায় আনন্দিত হলাম।
চমৎকার কাটুক সময়।
রাসেল মাহ্মুদ বলেছেন:
উপকৃত হওয়া গেল। ভালো লাগলো কারণ অনেকেই উপকৃত হবেন। শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ। উপকারে আসলেই প্রচেষ্টার আনন্দ।
শুভকামনা রইল।
নাজমুল ইসলাম মকবুল বলেছেন:
অশেষ ধন্যবাদ +++++++++++++++++
লেখক বলেছেন: পড়া ও মূল্যায়নে আনন্দিত হলাম। ভালো কাটুক সময় আপনার।
লেখক বলেছেন: ধন্যবাদ। অনুভবে ভালো লাগল খুব। দরকারে আসলেই প্রচেষ্টার সার্থকতা।
ভালো থাকবেন।
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
অনেক প্রয়োজনীয় পোস্ট +++++
লেখক বলেছেন: কাজেই আসাতেই আনন্দ। বানানে ক্রমাগত উন্নতি হোক সবার।
বাচ্চা পোলাপাইন বলেছেন:
+++
লেখক বলেছেন: মূল্যায়নে অনেক ধন্যবাদ। ভালো কাটুক সময়।
আনোয়ার সাদী বলেছেন:
কাজের পোস্ট । প্রিয়তে ...
লেখক বলেছেন: শুভেচ্ছা। মূল্যায়নে প্রিয়তে খুশি হলাম খুব।
বানানে উৎকর্ষতা আসুক আমাদের।
মো, আশিক বলেছেন:
প্রিয়তে&+
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আনন্দময় হোক আপনার ভ্রমণ। পোস্ট প্রিয়তে নেয়ায় ভালো লাগল খুব।
চমৎকার কাটুক সময়।
লেখক বলেছেন: বাংলা একাডেমীর ব্যাকরণ বইয়ে পাওয়ার কথা। দেশে থাকলে বইমেলায় খোঁজ নিতে পারেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। কাজে আসলেই লেখার সার্থকতা।
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
আমার তো সারাক্ষণই বানান ভুল হয়... ভুল হয়েছে মনে করলে আরও বেশী ভুল হয়.. লেখক বলেছেন: ভুল প্রায় সবারই কমবেশি হয়, তবে কমানোর চেষ্টা করে যাওয়াটাই আমাদের দায়িত্ব। তাতে মনও ভালো হবে। ![]()
আলবার্ট_আইনস্টাইন বলেছেন:
প্রিয়তে নিলাম
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি কাজে আসবে।
ভাবসাধক বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: শুভেচ্ছা, সাধক। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
আেনায়ার এইচ ভূইয়া বলেছেন:
ভালো পোস্ট। সবার কাজে লাগবে। অনেক কষ্ট করে লিখেছেন, সেজন্য ধন্যবাদ। কেউ আস্তিক আর কেউ নাস্তিক হতে অযথা অশালীন, অসৌজন্যমূলক কথা লিখে জ্ঞানের মহিমা প্রচার করছেন, আর তার মধ্যে আপনার এই রসকশহীন পোস্ট। একারনে আবারও ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। মন্তব্যে মূল্যায়নে অনেক ধন্যবাদ।
উগ্র মৌলবাদী আস্তিক ও উগ্র মৌলবাদী নাস্তিকের অশালীন দ্বন্দ্ব ব্লগে আসলেই পারস্পরিক সম্প্রীতি নষ্ট করছে। আশা করি, তারা সচেতন হবেন।
ভালো থাকুন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পোস্ট কাজে আসা লেখার পরিশ্রমকে সম্মানিত করে গেল। আমার ব্লগে আনন্দময় হোক আপনার ভ্রমণ,
ভালো কাটুক সময়।
সুপ্ত শিপন বলেছেন:
পিলাচ
লেখক বলেছেন: পিলাচের সৌন্দর্যে পোস্ট আলোকিত হৈল। অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: জ (j) + ঞ (NG), সামুর ফোনেটিকে।
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
হায় হায় রে এত্তদিন বাদে এই পোষ্ট দেখলাম । আমিতো পুরাই দিন কানা একখান মানুষ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। মন্তব্যে সম্মানিত বোধ করলাম। আমার ব্লগে আনন্দময় হোক আপনার ভ্রমণ।
ভালো কাটুক সময়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























.jpg)



