somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্চাকাঙ্ক্ষাহীন জেলে এবং দূরদর্শী পরামর্শদাতা

০৭ ই মে, ২০০৯ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘনা নদীর তীর ধরে, জেলে গ্রামের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কনসালট্যান্ট লক্ষ করল, ছোট্ট একটি মাছ ধরা নৌকা ঘাটে ভিড়েছে। মাছের পরিমাণ দেখে কনসালট্যান্ট জেলেকে প্রশ্ন করে, "মাছগুলি ধরতে তোমার কত সময় লেগেছে?"
"তেমন একটা বেশি সময় লাগেনি।" জেলে উত্তর দেয়।
"তুমি তাহলে আরো অনেক সময় নিয়ে বেশি মাছ ধরো না কেন?" কনসালট্যান্ট কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে।
"না, আসলে এটুকু মাছই আমার এবং আমার পরিবারের প্রয়োজন মেটাতে যথেষ্ঠ।" কুণ্ঠিতভাবে ব্যাখ্যা করে জেলে।
"মাছ ধরা ছাড়া বাকি সময়টা কী কর তুমি?" কনসালট্যান্টের জিজ্ঞাসা।
"আমি রাত করে ঘুমাই। খুব সকালে উঠে অল্প মাছ ধরি। বাচ্চাদের সাথে খেলি, আর বিকেলে নারকেল গাছের নীচে খানিক ঘুমিয়ে নেই। সন্ধ্যা নামলে প্রতিবেশী বন্ধুদের দেখতে বের হই। তাদের সাথে তাস-টাস খেলি, হালকা পান ভোজন করি, ঢোল তবলা বাজাই, আর গান গাই। এভাবে, সুখে পরিপূর্ণ দিনই কাটাই আমি।"


কনসালট্যান্ট তাকে থামিয়ে দিয়ে বলে, "দেখো, ধন সম্পদের হিসেব রাখার জন্য অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স নামে যে দুটি বিষয় আছে, তাতে আমার রয়েছে বিশ্বসেরা ডিগ্রি। এছাড়া এমআইটি থেকে এমবিএও করেছি আমি। আমি তোমাকে বেশ সাহায্য করতে পারব। আসলে তোমার ভেতর কর্মোদ্যমের অভাব রয়েছে, রয়েছে উচ্চাকাঙ্ক্ষার অভাব, এর ফলে তুমি বড় হতে পারছ না।

তোমার প্রতিদিন আরো বেশি সময় নিয়ে মাছ ধরা উচিত। অতিরিক্ত মাছটুকু বিক্রি করে তুমি টাকা জমাতে পার। এভাবে এক সময় তুমি বড় একটি নৌকা কিনে ফেলতে পারবে। বড় নৌকাটির ফলে তোমার উপার্জন আরো বেড়ে যাবে এবং দুটি, তিনটি করে ধীরে ধীরে তোমার একটি নৌবহরই হয়ে যাবে।

দালাল ফড়িয়াদের বাদ দিয়ে তুমি নিজেই তখন সরাসরি মাছ প্রক্রিয়াকরণ কারখানার সাথে যোগাযোগ করে মাছ বিক্রি করবে এবং চাই কি, নিজেই একটি কারখানা দিতে পার। তারপর সুযোগ সুবিধাহীন এই ছোট গ্রামটি ছেড়ে তুমি চলে যাবে শহরে, কিংবা ইউরোপ আমেরিকায়, যেখান থেকে তুমি তোমার বিশাল ব্যবসা পরিচালনা করতে পারবে।"
"কত সময় লাগবে এতে?" জেলে কৌতূহলভরে প্রশ্ন করে।
"এই, ধরো, দশ পনের বছর। বিশ বছরও লাগতে পারে।"
"তারপর কী হবে?" জেলের সহজ সরল জিজ্ঞাসা।
"তারপর? আহ্‌, সে আসলে খুব মজার আনন্দের ঘটনা, " হাসিতে মুখ উদ্ভাসিত করে বলতে থাকে কনসালট্যান্ট, "তোমার ব্যবসা যখন বড় হয়ে যাবে, তুমি কোম্পানির শেয়ার ছাড়তে শুরু করবে বাজারে, মিলিয়ন মিলিয়ন ডলার এসে যাবে তোমার হাতে!"


"মিলিয়ন! সত্যি! আচ্ছা, তারপর কী হবে?" জেলে উদগ্রীব হয়ে আরো জানতে চায়।
"তারপর তোমার বিশাল ব্যবসা থেকে অবসর নিবে তুমি, চলে যাবে সাগরের ধারে সুন্দর একটি বাড়িতে। প্রতিদিন গভীর রাত করে ঘুমাবে, ছেলে-মেয়ে নাতি-নাতনীর সাথে গল্প করে সময় কাটাবে, সাগরে যাবে মাছ ধরতে, পড়ন্ত বিকেলে ঘুমিয়ে পড়বে নারকেল গাছের ছায়ায়, আর সন্ধ্যায় ঘুম থেকে উঠে গ্রামে যাবে বন্ধুদের সাথে দেখা করতে—তাস খেলে, ঢোল তবলা বাজিয়ে, গান গেয়ে রাত করে বাড়ি ফিরবে...
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ রাত ১২:১৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×