গণিতের সপ্ত কৌতুক
১৪ ই মে, ২০০৯ সকাল ১১:২৯
![]()
১। "আপনারা বেশি বেশি করে নিজ নিজ জন্মদিন উদযাপন করুন, কারণ এটি প্রমাণিত যে জন্মদিন উদযাপনের সাথে দীর্ঘ জীবনের নিবিড় সম্পর্ক রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, যে সব মানুষ সবচেয়ে বেশি জন্মদিন পালন করেন, তারাই সবচেয়ে বেশি বছর বেঁচে থাকেন।"—পরিসংখ্যান বিষয়ে জনৈক ছাত্রের পিএইচডি গবেষণার ফল।
২। "পৃথিবীতে যত গাড়ি চোর আছে, তাদের ১০ শতাংশ বামহাতি। আবার পৃথিবীর সব মেরু ভল্লুকই বামহাতি। সুতরাং আপনার গাড়ি চুরি হলে, শতকরা ১০ ভাগ সম্ভাবনা এটি কোনো মেরু ভল্লুকের কাজ।"—পরিসংখ্যানের আরেকটি গবেষণার ফল।
৩। "পরিসংখ্যান কতই না বিস্ময়কর কাজের!"
"কীভাবে জানো?"
"আচ্ছা, শোন তাহলে। পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর কুমিররা ৪ কোটি ২০ লাখ ডিম পাড়ে। এদের মধ্যে কেবল ২ ভাগের ১ ভাগ ডিম ফুটে বাচ্চা বের হয়। এসব বাচ্চার ৪ ভাগের ৩ ভাগই আবার জন্মের প্রথম ৩৬ দিনে শিকারী প্রাণীর হাতে মারা পড়ে। বাকিগুলির মধ্যে শতকরা ৫ ভাগ কেবল এক বছর বেঁচে থাকে। এবার নিশ্চয়ই স্বীকার করবে, পরিসংখ্যান কতই না বিস্ময়কর।"
"আরে! এখানে বিস্ময়ের কী আছে?"
"ধুর, তুমি এখনও ব্যাপারটা ধরতে পারনি? পরিসংখ্যান না থাকলে বুঝতে কী হতো? তোমার পশ্চাৎদেশটা এখন কুমিরের উপরই রাখতে হতো।"
৪। মাটিতে পোঁতা পতাকাদণ্ডের উচ্চতা নির্ধারণ করতে বসেছে একদল শ্রমিক। তাদের কাছে রয়েছে শুধু মাত্র গজ ফিতা, কিন্তু দণ্ডের আগায় কীভাবে ফিতাটি পৌঁছানো যেতে পারে, তারা বুঝতে পারছে না।
গণিতবিদ আসলেন তাদের সাহায্যে, বললেন, "জ্যামিতির সূত্র প্রয়োগ করে সহজেই এর উচ্চতা নির্ণয় করা যাবে।" দণ্ডের ছায়া দেখে গণিতবিদ যখন সদৃশকোণী ত্রিভুজ গঠন করার চেষ্টা করছিলেন, আসলেন ইংরেজির শিক্ষক। সব শুনে মুচকি হেসে দণ্ডটি মাটি থেকে তুলে ভূমির উপর শুইয়ে দিলেন শিক্ষক। তারপর গজ ফিতা দিয়ে মেপে বললেন, "পুরোপুরি ১৫ গজ।"
ভাব নিয়ে চলে যাচ্ছেন ইংরেজির শিক্ষক, পেছন থেকে উষ্মাভরে গণিতবিদ বললেন, "ইংরেজির শিক্ষক, হু! আমরা বের করতে চাচ্ছি উচ্চতা, আর উনি বের করলেন দৈর্ঘ্য।"
৫। জীববিজ্ঞানী, পদার্থবিদ এবং গণিতবিদ আফ্রিকা গেলেন বেড়াতে। কেনিয়ার তৃণভূমিতে হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে সাদা এক ছাগল দেখতে পেলেন তারা।
জীববিজ্ঞানী বলে উঠলেন, "আরে, কেনিয়ার ছাগলগুলি দেখি সাদা হয়।"
পদার্থবিদ বাধা দিয়ে বললেন, "আসলে তুমি বোধ হয় বলতে চাচ্ছ, কেনিয়ার কিছু কিছু ছাগল সাদা।"
গণিতবিদ বললেন, "আসলে ছাগলটি দেখে আমার যা বুঝতে পারি তা হলো, কেনিয়াতে ন্যূনতম একটি ছাগল রয়েছে, এবং সেই ছাগলটির ন্যূনতম একটি পার্শ্ব সাদা।"
৬। এক দল বিশেষজ্ঞকে প্রশ্ন করা হলো, "৪*৪ এর মান কতো?"
প্রকৌশলী তার প্রাচীন গণনাকারী যন্ত্র স্লাইড রুল'কে ঝেড়ে মুছে কয়েকবার ডানে বামে টানলেন, এবং এক সময় জানান, "উত্তরটি ১৫.৯৯।"
পদার্থবিদ তার টেকনিক্যাল রেফারেন্স বইয়ের পাতা উল্টিয়ে পেছনটা দেখে বলেন, "এর মান ১৫.৯৮ এবং ১৬.০২ এর মধ্যে অবস্থিত।"
গণিতবিদ কিছুক্ষণ মাথা চুলকিয়ে বলেন, "আমি ঠিক এ মুহূর্তে জানাতে পারছি না উত্তরটি কত, তবে আমি সবাইকে আশ্বস্ত করছি, এর একটি সুনির্দিষ্ট মান রয়েছে।"
দার্শনিক স্মিত হেসে বলেন, "৪*৪ বলতে আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন?"
যুক্তিবাদী বলেন, "৪*৪ ব্যাপারটি আরো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা প্রয়োজন।"
সমাজবিজ্ঞানী বলেন, "আমি আসলে উত্তরটি জানি না, তবে ব্যাপারটি নিয়ে আলোচনা করা সমাজের জন্য একটি চমৎকার ব্যাপার।"
মেডিক্যালের ছাত্র হঠাৎ বলে উঠে, "গুণফলটি ঠিক ১৬।"
সবাই অবাক হয়ে তার কাছে জানতে চায়, এতটা নিশ্চিতভাবে ব্যাপারটি কীভাবে জানল!
ছাত্র উত্তর দেয়, "গুণফলটি আমার মুখস্ত ছিল।"
৭। একটি ধ্রুব ফাংশন (constant function) এবং e^x রাতের বেলা ঢাকার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ ধ্রুব ফাংশনটি দেখতে পায়, তাদের দিকে এগিয়ে আসছে এক ব্যবকলন অপারেটর (differential operator)।
সাথে সাথে সে e^x কে বলে, "দেখো, দেখো, এদিকে একজন ডিফারেন্সিয়াল অপারেটর আসছে, আমাকে কাছে পেলে সে ডিফারেন্সিয়েট করে জিরো বানিয়ে ফেলবে।আমাকে একেবারে শেষ করে ফেলবে। আমি পালাই।"
"হু, আমাকে সে কিছুই করতে পারবে না। আমি হলাম গিয়ে e টু দ্য পাওয়ার x!"
ভো দৌড় দিয়ে পেছন দিকে পালাল ধ্রুবক ফাংশন, কিন্তু সদম্ভে সামনে এগিয়ে গেল e^x।
e^x: হাই, আমি হলাম e^x।
ডিফারেন্সিয়াল অপারেটর: [ধূর্ত হাসি হেসে] আমি হলাম পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর d/dy।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আতিকুল হক বলেছেন:
হাহাপগে। অসাধারন। কৌতুকগুলা নতুন লাগলো।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার আনন্দ উপ্রে--উচ্চ প্রেরণাদায়ক।
ভালো থাকুন।
কুয়াশা ভোর বলেছেন:
জটিলস্ !!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ। জটিল কমপ্লেক্স সংখ্যার উপর পোস্ট দিতে হয় তাহলে।
সুখ স্বস্তিতে কাটুক সময়
মুক্ত বয়ান বলেছেন:
সিরাম সিরাম!!! হাসতেই আছি.. হাসতেই আছি!!
শেষটা সবাই বুঝবে না। কিন্তু ৫, ৬ পুরাই পাঙ্খা।
ফাটাফাটি।
+++++
লেখক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, শেষেরটি যেহেতু একটু জটিল, তাই একে শেষে রেখেছি। আরো কৌতুক নিয়ে আসার আগ্রহ পাচ্ছি।
ভালো কাটুক আপনার সময়।
অবশ্য সব গুলাই জটিল। প্রিয়তে রাখার মতো পোস্ট করছেন ।
লেখক বলেছেন: ধন্যবাদ। শেষেরটা আসলেই সূক্ষ্ম রসাত্মক। ভালো থাকুন।
লেখক বলেছেন: আনন্দময় অনুভব লেখক সত্তার। চমৎকার কাটুক আপনার সময়।
মুক্তপ্রাণ বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: শুভেচ্ছা। মোমের প্রদীপ্ত নরম আলোর মত হোক আপনার সময়।
পথিক!!!!!!! বলেছেন:
গণিত অনেক মজার ..আমি জানি
লেখক বলেছেন: আসলেই, রোমাঞ্চকর গল্প গাঁথার মতোই। ভালো কাটুক জীবন।
কাক ভুষুন্ডি বলেছেন:
ঝাক্কাস
লেখক বলেছেন: ঝাক্কাস ধন্যবাদ। ঝাক্কাস ভালো থাকুন।
লেখক বলেছেন: ঠিকই, আমারও বেশি পছন্দের। শুভ্র সুখে কাটুক আপনার বেলা।
লেখক বলেছেন: পোস্ট শোকেইসে যাওয়া সম্মাননা। ৭ আমারও প্রিয়, বেশি।
ভালো থাকবেন। ![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
জটিলতর.........
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার আগমন আনন্দময় অনুভব।
সুখ স্বস্তিতে উদ্ভাসিত হোক আপনার জীবন।
শাওন৩৫০৪ বলেছেন:
একদম রীতিমত দুর্ধর্শ......আমি তো ৭ নো. টার বেকুব হওয়া দেইখা খনে খনে হাসতাছি......মুয়াহ.............মুয়াহ.....প্লাসে প্লাসে ভরূর।
লেখক বলেছেন: মুয়াহ মুয়াহ দুর্ধর্ষ আনন্দে কাটুক আপনার সময়। ভাবছি, ৭ নং বেকুবটার কাছে কোনো পরিযোগজ অপারেটরকে পাঠানো যায় কিনা। বেকুবটাকে একটু হলেও যদি উদ্ধার করা যায়।
লেখক বলেছেন: শুভেচ্ছা। জোশ খুশে কাটুক বেলা।
লেখক বলেছেন: শুভেচ্ছা। ব্লগে আপনার আগমন আনন্দময় অনুষঙ্গ। হ্যাঁ, লাস্ট খানটি একটু সূক্ষ্মই বটে তো।
সুখ স্বস্তিতে ভাস্বর হোক আপনার জীবন।
লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।
"জোসসসসিলাআআআ"ই সম্ভবত বাংলা ভাষার সবচেয়ে বড় বিস্ময়সুচক শব্দ। ![]()
আপনার অনুভূতি অনাবীল আনন্দ উৎসারিত করলো। ভালো থাকুন।
কাঙাল মামা বলেছেন:
শুকেচে নিলাম
লেখক বলেছেন: "পোস্ট" শুকেচে যাওয়া পোস্ট লেখকের প্রতি সম্মাননা।
আনন্দ সম্মানে কাটুক বেলা।
আইরিন সুলতানা বলেছেন:
আমরা বের করতে চাচ্ছি উচ্চতা, আর উনি বের করলেন দৈর্ঘ্য।"ছাত্র উত্তর দেয়, "গুণফলটি আমার মুখস্ত ছিল।"
e^x: হাই, আমি হলাম e^x।
ডিফারেন্সিয়াল অপারেটের: [ধূর্ত হাসি হেসে] আমি হলাম পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর d/dy।
===============
লেখক বলেছেন: খিকজzzzzzzzzzzzz
লেখক বলেছেন: e^শুভেচ্ছা।
f(সুখ, শান্তি, আনন্দ, সম্মান, গৌরব...) এর ইন্টিগ্রেশনে থাকুন।
যীশূ বলেছেন:
দারুন মজা পাইছি। ধন্যবাদ। এই টাইপের আরও কিছু দেন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়ার জন্য ধন্যবাদ।
আরো পোস্টের প্রচেষ্টা থাকবে।
অপু২৮৩৮ বলেছেন:
ভালো হয়েছে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক।
সুখ স্বস্তিতে কাটুক দিন।
বলাক০৪ বলেছেন:
ইংলন্ডের রাণীর মনে হয় বেশী বেশী জন্মদিন পালন করার সুযোগ রয়েছে। ইংলিশদের কাছে শুনেছি উনার নাকি দুটা বা তিনটা বার্থ ডে আছে। চমৎকার হয়েছে।
লেখক বলেছেন: হা, হা, হা।
ইংল্যাণ্ডের রাণী বেশ দার্শনিক মনে হচ্ছে। মানুষের অনেক রকমেই জন্ম হতে পারে তো, তাই বোধ হয়।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার পদচারণা ছন্দোময় হোক।'
শেষটি নিয়েই বেশি আশঙ্কা ছিল। ধন্যবাদ।
জটিল আনন্দে কাটুক সময়।
লেখক বলেছেন: ধন্যবাদ। মারাত্মক হাসি আনন্দে কাটুক সময়।
উদাসী স্বপ্ন বলেছেন:
"আপনারা বেশি বেশি করে নিজ নিজ জন্মদিন উদযাপন করুন, কারণ এটি প্রমাণিত যে জন্মদিন উদযাপনের সাথে দীর্ঘ জীবনের নিবিড় সম্পর্ক রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, যে সব মানুষ সবচেয়ে বেশি জন্মদিন পালন করেন, তারাই সবচেয়ে বেশি বছর বেঁচে থাকেন।"—পরিসংখ্যান বিষয়ে জনৈক ছাত্রের পিএইচডি গবেষণার ফল।আমার মরন কনফার্ম। কারন আমি আমার আসল জন্মদিন কাউকে তেমন জানাই না, যাতে পালন করতে না হয়। শোক দিবস পালন করতেই বেশী পছন্দ করি!
ভাব নিয়ে চলে যাচ্ছেন ইংরেজির শিক্ষক, পেছন থেকে উষ্মাভরে গণিতবিদ বললেন, "ইংরেজির শিক্ষক, হু! আমরা বের করতে চাচ্ছি উচ্চতা, আর উনি বের করলেন দৈর্ঘ্য।"
আমিতো অলরেডী সাইন কস এর ব্যাপার নিয়া একটা ত্রিভূজ আইকা ফেলাইছ খাতায়!হেভী স্মার্ট ঐ ইংলিশ টীচার!
সবাই অবাক হয়ে তার কাছে জানতে চায়, এতটা নিশ্চিতভাবে ব্যাপারটি কীভাবে জানল!
ছাত্র উত্তর দেয়, "গুণফলটি আমার মুখস্ত ছিল।"
আমি ভাই মুখস্হেও ভালো ছিলাম। কুটিকালে জিগাইলে আমি যোগ কইরা নামতা মুখস্হ করছিলাম হাতের কড় গুনতাম আর যখন স্যার অলরেডী একটা বেতের বাড়ী দিয়ে দেন তখন বলতাম উত্তর। সে কান ধরে বলতো," গাধা মুখস্হ করলে কি সমস্যা?
আমি তখন বলতাম," খালি ঘুম আসে!"
লেখক বলেছেন: শুভেচ্ছা, উদাসী স্বপ্ন। আপনার আগমন প্রোজ্জ্বল আনন্দ বয়ে আনল।
জন্মদিনের ব্যাপারে পরামর্শ হলো, ব্যাপারটিতে মোটেও অবহেলা করবেন না, এখনই ব্লগে, বাসায় পূর্বের জন্মদিনগুলি উদযাপন করে ফেলুন। তাহলে অতীতের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ভবিষ্যতেরগুলি এক বছর অন্তর অন্তর করলেও হবে। বেঁচে থাকুন যুগ যুগ ধরে, এই কামনা।
হ্যাঁ, ইংলিশ টীচার আসলেই স্মার্ট।
কুটিকালের কথা শুনে হেসে কুটিকুটি হবার দশা।
ভালো থাকুন, যুগ যুগ।
লেখক বলেছেন: যাক, আস্বস্ত হওয়া গেল। পরীক্ষার প্রশ্ন কমন না পড়লেও, কৌতুক বেশ কমন পড়ে কি না। ![]()
ভালো থাকবেন।
ভাব নিয়ে চলে যাচ্ছেন ইংরেজির শিক্ষক, পেছন থেকে উষ্মাভরে গণিতবিদ বললেন, "ইংরেজির শিক্ষক, হু! আমরা বের করতে চাচ্ছি উচ্চতা, আর উনি বের করলেন দৈর্ঘ্য।"
সুতরাং আপনার গাড়ি চুরি হলে, শতকরা ১০ ভাগ সম্ভাবনা এটি কোনো মেরু ভল্লুকের কাজ।"—পরিসংখ্যানের আরেকটি গবেষণার ফল।
+++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ। আরো কৌতুক আনার প্রচেষ্টা চলবে...
ভালো কাটুক জীবন, হা হা হা'য়...
হিমালয়৭৭৭ বলেছেন:
খুবই মজা পেলাম, এই পোস্টে এর চেয়ে বেশি কিছু লেখার মত পাচ্ছিনা.......
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে এর চেয়ে বেশি, চমৎকার শুনতে পারতাম না
ভালো কাটুক জীবন।
সোহায়লা রিদওয়ান বলেছেন:
অনেক অনেক অনেক হাসছি ...হাসছি ই ... :-Dকিন্তু...
বেশি হাসলে অনেক এনার্জি নষ্ট হবে, যেই এনার্জি স্টোর করলে আমরা মেকানিক্যাল এনার্জিকে ইলেক্ট্রন ফ্লো করার কাজে ব্যাবহার করতে পারি ... যত বেশি এনার্জি স্টোর করা যাবে , তত বেশি ফ্লো অফ ইলেকট্রন্স , তত বেশি ইলেক্ট্রিক এনার্জি , তত বেশি ইলেক্ট্রিসিটি ... তত বেশি শিল্প কারখানা , তত বেশি কর্মসংস্থান , তত বেশি অর্থনৈতিক কর্মকান্ড , তত বেশি লিকুইড মানি ফ্লো , তত বেশি স্বাস্থ্য ও চিকিতসা সেবা , তত বেশি সুস্থ্যতা , তত বেশি খাদ্য গ্রহন , তত বেশি খাদ্য উতপাদন , তত বেশি কম দ্রব্যমূল্য ... তত বেশি স্বচ্ছল মানুষ ......... তত বেশি ক্রয় ক্ষমতা ... তত বেশি প্রযুক্তির ব্যাবহার ... তত বেশি......... এক্স ... ওয়াই ...যেড :-(
আমার ব্রেইনে শর্টসার্কিট হয়েছে দাদা!!! সব তার ছিড়ে গেসে...স্পার্কিং এন্ড এরর ...
লেখক বলেছেন: খাইছে! না হাসলে এত কাণ্ড! একেবারে দেখি প্রকাণ্ড!
শর্ট সার্কিট আর এসি কারেন্ট নিয়ে মজার কথা মনে পড়ল। এক ছাত্র নাকি সোজা তারের ভেতর দিয়ে বাঁকা কারেন্ট কীভাবে যায়--এরকম আজগুবি ব্যাপার বুঝতে না পেরে তড়িৎ পড়াই ছেড়ে দিয়েছিল। :-)
শর্ট সার্কিটে পড়া যেন হয় ঠিক মতো। :-)
ভালো থাকিস।
লেখক বলেছেন: এই রে, সেম সাইড, ফ্রেণ্ডলি ফায়ার হয়ে যাবে যে! ![]()
আমিও গসক এর সদস্য কিনা।
তবে কৌতুকগুলি যারা গপকেনা (গণিত পছন্দ করে না) তাদের বোকা বানানোর জন্য। গপকেণাদের জন্য দুঃখ। ![]()
রোবোট বলেছেন:
এক জরীপে দেখা যায় পৃথিবীতে যত লোক মারা গেছে, তারা সবাই পানি পান করেছে। অতএব পানিপানই মৃত্যুর কারণ।
লেখক বলেছেন: খাইছে, এতো দেখি ভয়ঙ্কর জিনিস আবিষ্কার হলো। তাহলে কি পানির অপর নাম মরণ! ![]()
১. সাধারণ মিথ্যে
২. ডাঁহা মিথ্যে
৩. পরিসংখ্যান
বাদ বাকি আপনার বিবেচনা।
লেখক বলেছেন: হা, হা, হা।
বড়ই সুচিন্তিত বিনোদনমূলক তথ্য। বর্ণচোরার মিথ্যার ব্যাপারেও সতর্ক থাকা দরকার।
লেখক বলেছেন: ধন্যবাদ, পারভেজ ভাই।
বেচারা e টু দ্য পাওয়ার x এর জন্য খারাপা লাগছে। ![]()
~~~~~~~~~~~~~
হা হা প গে
আগে দেখেছিলাম ; কমেন্ত দিতে দেরী হলো ।
বেশ মজার হয়েছে
লেখক বলেছেন: ধন্যবাদ। এটি আমার বেশ প্রিয়।
এর ভেতর একটা টুইস্টও আছে, গণিত পছন্দ করে যারা এবং গণিত থেকে দূরে থাকতে পছন্দ করে যারা, তাদের মধ্যে। ![]()
'লেনিন' বলেছেন:
যে যা'ই বলুক গণিতবিদের উষ্মাপ্রকাশক ৪ নম্বরটিই সেরা শেষেরটিও মজার কিন্তু সেটি বিশুদ্ধ গণিতচর্চাকারী ছাড়া বুঝবেন না অনেকেই। কিন্তু চার নম্বরটি সেরা এই কারণে যে, গণিতজ্ঞের বিশাল ভাব নিয়ে ত্রিকোণমিতি করার চেয়ে বরং যেটি সহজ এবং দ্রুততায় করা যায় তাই করলেন ইংরেজী'র শিক্ষক। সুতরাং বলতে পারি গণিতজ্ঞ যদি অযথা সময় ক্ষেপণ করেন সহজ বিষয় জটিল করে সমাধানে দীর্ঘসূত্রিতা করে তা কখনোই কাম্য নয়।
পুনশ্চ: ম্যাভেরিক ভাই, ডিফারেন্সিয়েশন এর পরিভাষা তো বহুল ব্যবহৃত অন্তরকলন, ব্যবকলন ব্যবহার করলে কিঞ্চিৎ খটকা লাগে।
লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, ব্যবহারিক দিকটি বিবেচনা করলে, ইংরেজির শিক্ষক বেশ স্মার্ট।
তবে গণিতবিদটি বোধ হয় বিশুদ্ধতাবাদী ছিলেন। ![]()
নকীবুল বারী বলেছেন:
ক্লাসিকসসসসসসসসস
লেখক বলেছেন: ধন্যবাদসসসসসসসসস ।
ভালো কাটুস সময়।
সোজা কথা বলেছেন:
ধন্যবাদ, ++--
গড় বা এভারেজ কে পরিসংখ্যানে ব্যাপকভাবে ব্যবহার করা হলেও এথেকে আসল ঘটনা বোঝা কষ্টকর:
..যদি একজন লোকের মাথা গনগনে আগুন আর পা হিমশীতল বরফে নিমজ্জিত করেন তবে তার এভারেজ বডি টেম্পারেচার হবে নরমাল। ..
লেখক বলেছেন: শুভেচ্ছা।
হ্যাঁ, পরিসংখ্যানকে সতর্কভাবে নাড়াচাড়া করাই উচিত। বিশেষ করে, রাজনীতিবিদদের পরিসংখ্যান সম্পর্কে শুনেছি:
"A politician uses statistics the way a drunk uses the lampost, not for illumination but for suport." ![]()
না বলা কথা বলেছেন:
An economist, a logician and a mathematician are on a train from England to Scotland together, shortly after they cross the border they see a brown cow in a field near the train tracks.The economist says “Look, the cows in Scotland are brown”
The logician says “At least one of the cows in Scotland are brown”
and the mathematician says “There is at least one cow in Scotland, at least one side of which is brown”
খুব ভালো লেগেছে বাংলায় পড়ে।, তবে সূত্র উল্লেখ করলে আরো ভালো হতো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কৌতুকের নির্দিষ্ট সূ্ত্র বলা মুশকিল। এ ছাড়া নিছক কৌতুকের পোস্ট ভেবে রেফারেন্সের কথা চিন্তা করিনি।
ভালো থাকবেন।
জনৈক আরাফাত বলেছেন:
প্রথম ও শেষটা অসাধারণ লাগলো।অবশেষে আপনার লেখার একটা বাজে দিক বের করতে সমর্থ হলাম- এত সুন্দর সুন্দর লেখা দেখে নিজের লেখার আগ্রহটাই হারিয়ে গেছে!
লেখক বলেছেন: ধন্যবাদ, ভাই। আপনার উপস্থিতি পোস্ট লেখার একটি বড় অনুপ্রেরণা। আপনার মন্তব্য আমার কাছে অমূল্য।
তবে প্রার্থনা করি, খুব শীঘ্রই অন্য কেউ আপনার লেখারও এরমকম বাজে দিকটি ধরতে পারুক
অদ্ভুতুড়ে বলেছেন:
সেই রকম, বস
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রেরণাদায়ক মন্তব্য।
ভালো কাটুক জীবন আপনার, সেই রকম।
ফা্রুক হাসান বলেছেন:
লাস্টের টা বেশী ঝাক্কাস হইছে... অবশ্য সব গুলাই জটিল...
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার অনুভূতি আনন্দময় সম্মানের।
চমৎকার কাটুক সময়।
লেখক বলেছেন: শুভেচ্ছা।
ভালো কাটুক সময়।
বো কা মা ন ব বলেছেন:
লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়ার জন্য ধন্যবাদ।
বজ্রনিনাদ বলেছেন:
শেষেরটা এত্ত জোশ যে বলার মত কিছু পাচ্ছি না...আপ্নারে একটা ডিফারেন্সিয়াল অপারেটের দিলাম
লেখক বলেছেন: বজ্রনিনাদ শ্রবণেন্দ্রিয়ে বড় মধুর প্রতিভাত হইল। অনেক ধন্যবাদ, ডিফারেন্সিয়াল অপারেটরটির জন্য। সাবধানে চালাইতে পারিলে উহা বড় সুন্দর হইয়া থাকে। :-)
রাফাত সাদাত বলেছেন:
জটিল!!!
লেখক বলেছেন: জটিল ধন্যবাদ।
জটিল থাকুন।
রূপক বলেছেন:
"যে সব মানুষ সবচেয়ে বেশি জন্মদিন পালন করেন, তারাই সবচেয়ে বেশি বছর বেঁচে থাকেন" হা হা প গে...লেখক বলেছেন: পরিসংখ্যানবিদদের আবিষ্কার মাঝে মাঝে কতিপয় আধুনিক কবিতার মতো হয়ে থাকে। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে আপনার ভ্রমণ নিরন্তর চমকপ্রদ আনন্দময় হোক।
আহাসান বলেছেন:
superb...
লেখক বলেছেন: শুভেচ্ছা। ব্লগে স্বাগতম।
চমৎকার অনুভূতিতে কাটুক আপনার সময়।
আপনার আইকনের পেঙ্গুইনগুলি সুইট।
সন্দীপন বসু মুন্না বলেছেন:
জোসিলা হইছে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। জোসিলা ধন্যবাদ।
চমৎকার কাটুক সময়।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
আপনার উইশের জন্য অনেক অনেক ধন্যবাদ। সম্মান ভালবাসা সুখের চূড়ায় থাকুক সবাই।
হাসান মাহবুব বলেছেন:
অসাধারণ কালেকশন! এটা মিস করলাম কিভাবে! +++++ আমি একটা বলি,স্বর্গে বিজ্ঞানীরা আলাদা একটা কলোনীতে আছে। একদিন সবাই ঠিক করল লুকোচুরি খেলবে। সবাই লুকোলো, শুধু নিউটনকে দেখা গেল চক দিয়ে একটা এক বর্গমিটারের বর্গক্ষেত্র এঁকে তার মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে। চোর হয়েছে যে,সে ছুটে এসে বলল " এইতো নিউটন, তুমি আউট"
নিউটন নির্বিকার স্বরে বলল, "আমি তো নিউটন না, আমি প্যাসকেল"
-মানে?
-মানে হচ্ছে , এক বর্গমিটারে এক নিউটন = কি হয়? প্যাসকেল!
(চাপের সূত্রটা, P=F/A)
লেখক বলেছেন: হা, হা, জটিল বলেছেন। এত্ত মজার এটা, বারবার হাসি আসে।
ভালো থাকবেন। মূল্যায়নের জন্য ধন্যবাদ।
পোলাপান বলেছেন:
আমি আরেকটা বলি, অনেকের কাছে পুরোনো লাগতে পারে...এক পদার্থবিজ্ঞানী, এক রসায়নবিদ আর এক গণিতবিদ জাহাজ দুর্ঘটনায় এক জনমানবহীন দ্বীপে আটকা পড়ল। সৌভাগ্যক্রমে তারা জাহাজে রক্ষিত একটি খাবারের বাক্স উদ্ধার করতে পেরেছে। সমস্যা হলো ধাতব এই বাক্সটা কিভাবে ভাঙ্গা যায়। তো তিনজনই চিন্তা করতে বসে গেল সমস্যাটার কিভাবে সমাধান করা যায়।
পদার্থবিজ্ঞানী হিসাব করতেছে বাক্সের কোন দিকে বল প্রয়োগ করলে সর্বনিম্ন বল লাগবে, কিভাবে বল প্রয়োগ করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে... ইত্যাদি। কোনো লাভ হল না।
রসায়নবিদ খুজতেছে দ্বীপে কি কি পদার্থ পাওয়া যায় এবং তা দিয়ে কোনো এক্সপ্লোসিভ তৈরী করা যায় কিনা, যাতে বাক্সটা ভাঙ্গা যায়। সেও কিছু করতে পারল না।
গনিতবিদকে দেখা গেল সে এক গাছতলায় নিবিষ্টমনে চিন্তা করছে। হঠাৎ লাফ দিয়ে দাড়ালো এবং চেচিয়ে উঠলো - "পেয়েছি...পেয়েছি"!
সবাই সচকিত হয়ে তার দিকে তাকাল। গণিতবিদ বলা শুরু করল, " মনে করি আমাদের হাতে একটা কুড়াল আছে......"
লেখক বলেছেন: জটিল, জটিল।
গণিতবিদেরাই ভালো। মনে করলেই কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়। ![]()
ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
হুমায়রা হারুন বলেছেন:
যতবার পড়ি ততবার ভাল লাগে।
লেখক বলেছেন: খুব ভালো লাগল শুনে, আপি।
চমৎকার কাটুক সময়।
স্বপ্নরাজ বলেছেন:
+, প্রিয়তে
পরিসংখ্যান আসলেই খুব কাজের। না থাকলে এতগুলো মানুষের মুখে এত নির্মল হাসি ফুটতো না।
লেখক বলেছেন: শুভেচ্ছা, স্বপ্নরাজ। দুঃখিত অনেক দিন পর উত্তর দিতে হলো।
আশা করি, ভালো কাটছে দিন। ![]()
জাকি ফারহান বলেছেন:
ভাই জান এক্কেবারেএএএএ π মার্কা হইসে সবগুলাই, লাস্ট এর টা দিলেন ক্যান, এখন পেটবেথা থামাবো কেমনে আর ওওওওওওওওওওওওও চাই ই ই ই ই ই ই
লেখক বলেছেন: হা হা হা, আপনার মন্তব্যে হাসি একেবারে π এর মত ছুটছে, অমূলদ হাসি হয়ে যাচ্ছে। ![]()
২য় পর্ব চলে এসেছে।
টোনা বলেছেন:
++++++++++++++++++
লেখক বলেছেন: শুভেচ্ছা, টোনা। বেশ সুন্দর +।
ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার আইকনটি বেশ সুন্দর।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: শুভেচ্ছা, পথিক। প্রিয় পোস্টের সম্মাননার জন্য অনেক ধন্যবাদ।
ভালো কাটুক সময়।
লেখক বলেছেন: শুভেচ্ছা।
হ্যাঁ, ৭ নম্বরটা মিচকে থেকে অট্টহাসির দিকে ধাবিত। ![]()
হাল্ক বলেছেন:
7 নম্বরটা সেই রকম। অনেক হাসছি......
লেখক বলেছেন: স্বাগত, হাল্ক। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
ভালো কাটুক সময়।
শিশু বলেছেন:
e^x বলল ঃ আপনার চেহারা দেখে মনে হচ্ছে না আপনি পারশিয়াল ডিফারেনশ্যাল অপারেটর। তবে আমরা জোট বাঁধতে পারিঃe^x dx/dy..
[জানি এখানে ডেল নেই, তাই সুযোগ নিলাম] দুঃখিত ঃ)।]
লেখক বলেছেন: হা হা হা। বাস্তব কৌতুক। ![]()
ভালো কাটুক সময়।
লেখক বলেছেন: হ্যাঁ, সাবধান কিন্তু। পার্শিয়াল কিন্তু পক্ষপাতদুষ্ট। ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা।
লাস্টেরটা আসলেই একটু বেশি জটিল।
যুধিষ্ঠির বলেছেন:
লাস্টের টা বেশি জোস।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আসলেই এটি খুব বেশি জোস। ![]()
ভালো থাকবেন।
নিবিড় বলেছেন:
লাস্টের টা ব্যাপক
লেখক বলেছেন: শুভেচ্ছা। আসলেই, লাস্টেরটা!
জলতরঙ বলেছেন:
nice!
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক। পড়ার জন্য ধন্যবাদ অনেক।
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন:
জটিল +
লেখক বলেছেন: ধন্যবাদ। ইস, দেরি হয়ে গেল উত্তর দিতে!
ভালো থাকবেন।
জসীম দ্য গ্রেট বলেছেন:
জটিল হইসে। প্রিয়তে। পোস্টে ++++++++++++++++।কিন্তু এত্তো সুন্দর একটা পোস্টে মাইনাস কে দিল?
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রিয়তে নেয়ার সম্মাননায় অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। মাইনাসদানকারী ভালো থাকুক, মন ভালো হোক ওনার।
লেখক বলেছেন: আনন্দের। ![]()
মাহফিজুর রহমান বলেছেন:
++++++
লেখক বলেছেন: শুভেচ্ছা। মূল্যায়নে অনেক ধন্যবাদ।
হাসিতে কাটুক সময়।
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন:
ওরে মজারে...............লাস্টের টা পৈড়া হাস্তেই আছি, হাস্তেই আছি...........ভাবতাছি স্যাররে কৌতুকটা কমু নাকি........স্যারে আরও বেশি মজা পাইবো............
লেখক বলেছেন: আপনার হাসিতে উদ্ভাসিত হলো পোস্ট। স্যারকে কৌতুকটা বলেই ফেলুন।
আর ভালো থাকুন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পালাইনি, কেবল ব্যস্ততায় ক্লান্ত, লেখার গতি ধীর। খোঁজখবর নেয়ায় সম্মানিত বোধ করছি। আপনিও ভালো থাকুন, সুখে শান্তিতে।
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন:
এক কথায় অসাধারণ।শেষেরটা বুঝতে পারিনি।কারণ ঐটা বুঝার আমার ক্ষমতা নাই।
+++++++++
লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মূল্যায়নে অনেক ধন্যবাদ। \
শেষেরটিতে, ধরুন, একটি ধ্রুবক ফাংশন x=5 অথবা x=8 কিংবা x=200 ইত্যাদি (5, 8, 200 এরা ধ্রুবক)।
e^x আরেকটি ফাংশন যাকে লেখা যায় এভাবে
e^x = 1 + x/1 + x^2/(1.2) + x^3/(1.2.3) + x^4/(1.2.3.4) + ....
কোনো ফাংশনের উপর ব্যবকলন প্রয়োগ করা মানে এর উপর "কোনো চলকের সাপেক্ষে" এক ধরণের অপারেশন চালানো।
এখন যে চলকের সাপেক্ষেই হোক না কেন, ধ্রুবক ফাংশনের উপর ব্যবকলন প্রয়োগ করলে তা শূন্য হয়ে যায়। এ জন্য ধ্রুবক ফাংশনটি ভয় পাচ্ছিল।
e^x = 1 + x/1 + x^2/(1.2) + x^3/(1.2.3) + x^4/(1.2.3.4) + .... এখানে চলকটি x। x এর সাপেক্ষে e^x-এর উপর ব্যবকলন প্রয়োগ করলে ফলাফল e^x-ই হয়, কোনো পরিবর্তন হয় না। তাই e^x প্রথমে কোনো ভয় পাচ্ছিল না । কিন্তু e^x-কে যদি y-এর সাপেক্ষে ব্যবকলন করা হয়, তাহলে এটি শূন্য হয়ে যাবে, কারণ e^x-এর মধ্যে কোনো y নেই; কাজেই y-এর সাপেক্ষে e^x আসলে ধ্রুবকই। e^x ভাবতেও পারেনি ব্যবকলন অপারেটরটি তার x-এর সাপেক্ষে না হয়ে অন্য কিছু হতে পারে।
লেখক বলেছেন: মেঘবন্ধুর অনুভবে ভালো না হওয়াতে আশ্বস্ত ও সম্মানিত হলাম। ![]()
আমার ব্লগে আনন্দময় হোক আপনার ভ্রমণ।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে আনন্দময় হোক আপনার ভ্রমণ।
সজীব েসন বলেছেন:
আরো চাই আরো চাই তোমায় দিতি হবি !!
লেখক বলেছেন: শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। পড়ার জন্য অনেক ধন্যবাদ।
দু-পেয়ে গাধ বলেছেন:
বাজে অইচে, আরুচাই।
লেখক বলেছেন: এরকম বাজে জিনিস আরো কিছু আছে। খুঁজে দেখতে পারেন।
ভালো থাকুন।
লেখক বলেছেন: শূণ্য উপত্যকা কোন মেডিকেলের? ভালো ডাক্তার হওয়ার শুভ কামনা।
আমরা তোমাদের ভুলব না বলেছেন:
৯৩+
লেখক বলেছেন: যোগ চিহ্নে আনন্দ বর্ধিত হলো। আমার ব্লগে চমৎকার কাটুক সময় আপনার।
মোঃ মোশারফ হোসেন বলেছেন:
চোখে না দেখলে যেমন হাতি কি জিনিস বলে কয়ে বোঝানো সম্ভব না তেমনিভাবে খুব ভাল ম্যাথ না জানলে পরিসংখ্যান বুঝা সম্ভব না। আমাদের অনেকের ধারনা পরিসংখ্যান বুঝি খালি এভারেজ নিয়ে কাজ করে। পরিসংখ্যান সম্পর্কে আমাদের অজ্ঞতার এই হচ্ছে ফসল।আসলে ম্যাথ আর পরিসংখ্যান হছে ম্যাজিক মত। দুনিয়াতে এদের চেয়ে বড় শিল্প আর নেই। গণিতবিদেরাই দুনিয়াতে সবচেয়ে স্মার্ট। বিজ্ঞানের আজ এতো উন্নতির কারন হচ্ছে ম্যাথ।
৪ নং এ পাকনা( স্মার্ট) ইংরেজির শিক্ষক কি করবে যখন দন্ড ১৬০ গজ হবে?
লেখক বলেছেন: শুভেচ্ছা। দুঃখিত, দেরি করে ফেললাম উত্তর দিতে। আশা করি, ভালো কাটছে সময় আপনার।
মন্তব্যে ভালো লাগল। গণিত পরিসংখ্যান নিঃসন্দেহে বড় শিল্প। সভ্যতায় অবদান এদের বিশাল।
কাজিম কামাল বলেছেন:
শেষেতো ফাটায়া দিলেন ++
লেখক বলেছেন: কিছুটা দুর্বোধ্য ফাটা বটে! :-)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



























