somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণিত পাগলদের জন্য (৮): কীটজালকোয়াটলের আগমন!

০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেক্সকোকো হ্রদের পশ্চিম প্রান্তে অবস্থিত বর্গাকার নগরী টেনোশিৎলান (PQRS), আনাহুয়াকদের রাজা মন্টেজুমার রাজধানী। নগরীর S প্রান্ত থেকে ঠিক ৭ মাইল দূরে M বিন্দুতে নিঃসঙ্গ এক ওক গাছ, যুগ যুগ ধরে দাঁড়িয়ে। ওক গাছ থেকে বিশেষ একটি দিকে বিজন বনের ভেতর রহস্যময় সেই মন্দির, সাগরপার ধরে যেখানে এসে পৌঁছবে টলটেকদের বিতাড়িত দেবতা কীটজালকোয়াটল, ১৩তম টলটেক যুগে—শুভ্র দেহ, শ্মশ্রুমণ্ডিত, আলখেল্লা পরিহিত—এরকমই বলা আছে মায়াদের ভবিষ্যৎবাণীতে। কীটজালকোয়াটলের আগমন, মন্দিরের অবস্থান সবকিছুই পবিত্র ত্রিভুজ PMN এর ক্ষেত্রফলের সাথে সম্পৃক্ত।

বর্গাকার নগরী টেনোশিৎলান-এর প্রতি বাহুর দৈর্ঘ্য ১৩ সংখ্যাটির সাথে নিবিড়ভাবে জড়িত—মাইলে দৈর্ঘ্যটি ১৩ এর গুণিতক।

পাঠকের কাছে প্রশ্নঃ পবিত্র ত্রিভুজ PMN এর ক্ষেত্রফল কত, যাতে সঠিকভাবে কীটজালকোয়াটলের আগমন ও অবস্থান নির্ণয় করা যাবে?
ইঙ্গিত: MN এর দৈর্ঘ্য অমূলদ নয়। [দুঃখিত, ইঙ্গিতটি বাদ পড়ে গিয়েছিল]

পুরস্কারঃ গণিত বিষয়ক উপাধি। :)

তথ্যগত সতর্কতা
গাণিতিক তথ্য ব্যতীত অন্য কোনো তথ্যের জন্য পোস্টটি রেফারেন্স হিসেবে বিবেচ্য নয়, যদিও এর কিছু তথ্যের ভৌগোলিক ও পৌরাণিক ভিত্তি রয়েছে।
_________________________
গণিত পাগলদের জন্য (৭): পীথাগারিয়ানদের গুপ্ত সম্মেলন http://www.somewhereinblog.net/blog/Maveriick/28957973 এর প্রশ্ন ছিল
১। পুরুষ সংখ্যা ও মহিলা সংখ্যা কীভাবে চেনা যায়?
পীথাগোরাসের বিশ্বাস মতে, বিজোড় সংখ্যাগুলি পুরুষ, জোড়গুলি মহিলা।

২।পীথাগোরিয়ান বিশ্বাস অনুযায়ী, নীচের কোনটিকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়?
(ক) সঙ্গীত
(খ) নক্ষত্রমণ্ডলি
(গ) আত্মা
(ঘ) দিবা-রাত্রির চক্র
(ঙ) উপরের কোনটিই নয়
পীথাগোরাসের বিশ্বাস মতে, মহাজগতের সবকিছুই একটি পূর্ণ সংখ্যায় কিংবা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব।

৩। ৫, ৮, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬, ৪২, ৫২... ধারাটির পরবর্তী ৩টি পদ কী?
আমরা জানি, মৌলিক সংখ্যার ধারাটি হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ...
প্রশ্নের ধারাটির পদগুলি পরপর দুটি মৌলিক সংখ্যার যোগফল।

সঠিক উত্তরদাতা
জ্বিনের বাদশা
রুবাইয়াত ইসলাম সাদাত
রাজ মো, আশরাফুল হক বারামদী

তাদের জন্য পুরস্কার
দার্শনিক সংখ্যাগুরু (The Philosophical Master of Numbers) উপাধি

গণিত পাগলদের উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা
নকীবুল বারী
মোনালিসা আক্তার
টুশকি
দাঁড়িপাল্লা
বো কা মা ন ব
সামছা আকিদা জাহান
মুক্ত বয়ান
নাজনীন১
সোহায়লা রিদওয়ান
মাষ্টার_মশাই
রাফাত সাদাত
ডি এস এন হীরা
শাওন৩৫০৪
রূপক
সুফিয়ান ডট কম
শূন্য আরণ্যক
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৯ রাত ৮:২৯
৪০টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×