somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেক্সি মৌলিক সংখ্যা

০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(৫, ১১)
(১১, ১৭)
(১৭, ২৩)

তিন জোড়া পূর্ণ সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং মৌলিক সংখ্যাও বটে। এদের আরো একটি পরিচয় আছেঃ
এরা সেক্সি মৌলিক সংখ্যা।

গণিতে সেক্সি মৌলিক (sexy prime) সংখ্যা হলো মৌলিক যুগল (p, p+৬) যাদের মানের পার্থক্য ৬। উদাহরণস্বরূপ, ২৩ এবং ২৯ উভয়েই মৌলিক সংখ্যা এবং এদের পার্থক্য ৬। সুতরাং (২৩, ২৯) একটি সেক্সি মৌলিক যুগল।

২০০৯ সালের মে মাস পর্যন্ত প্রাপ্ত সর্ববৃহৎ সেক্সি মৌলিক যুগলের প্রথমটি হচ্ছে:
p = (১১৭৯২৪৮৫১×৫৮৭৫০২×৯০০১#×(৫৮৭৫০২×৯০০১#+১)+২১০)×(৫৮৭৫০২×৯০০১#−১)/৩৫+৫, যেখানে ৯০০১# একটি মৌলগৌণিক (primorial বা prime-factorial)।
৯০০১# = ২×৩×৫×.....×৯০০১, অর্থাৎ ৯০০১ পর্যন্ত সব মৌলিক সংখ্যার গুণফল।
মৌলিকটিতে ১১,৫৯৩ টি অংক রয়েছে।

এদের নাম সেক্সি মৌলিক, কারণ লাতিন ভাষায় ছয় এর প্রতিশব্দ sex। প্রতিশব্দটি অনেক ইংরেজি শব্দে পাওয়া যায়ঃ sexagenarian ষাট বা ষাট থেকে অনূর্ধ্ব সত্তর বয়সী ব্যক্তি, sexagesimal ষাট-ভিত্তিক পদ্ধতি (যেমন সুমেরীয়, ব্যাবিলনীয়দের সংখ্যাপদ্ধতি; ঘন্টা, মিনিট, সেকেণ্ডের ভাগ), sextant ষাট ডিগ্রি চাপ ভিত্তিক নৌযন্ত্র।

সেক্সি মৌলিক ত্রয়ী (Sexy prime triplets)
(p, p+৬, p+১২) আকারের মৌলিক সংখ্যাত্রয়ীকে—যখন (p+১৮) একটি যৌগিক সংখ্যা—বলা হয় সেক্সি মৌলিক ত্রয়ী। কতিপয় সেক্সি মৌলিক ত্রয়ী হলোঃ
(৭, ১৩, ১৯), (১৭, ২৩, ২৯), (৩১, ৩৭, ৪৩)

সেক্সি মৌলিক চতুষ্টয় (Sexy prime quadruplets)
যদি (p+২৪) যৌগিক হয়, তাহলে (p, p+৬, p+১২, p+১৮) আকারের মৌলিক সংখ্যাকে সেক্সি মৌলিক চতুষ্টয় বলা হয়। উদাহরণস্বরূপ,
(৫, ১১, ১৭, ২৩), (১১, ১৭, ২৩, ২৯), (৪১, ৪৭, ৫৩, ৫৯)

প্রথম চতুষ্টয়টি ছাড়া বাকি সব চতুষ্টয়ের প্রথম মৌলিকের এককের ঘরের অংকটি সর্বদা ১ হবে।

সেক্সি মৌলিক পঞ্চ (Sexy prime quintuplets)
সংখ্যার মহাবিশ্বে একটিমাত্র সেক্সি মৌলিক পঞ্চ বিদ্যমান: (৫, ১১, ১৭, ২৩, ২৯)

টাইটানিক/দৈত্যাকার সেক্সি মৌলিক (Titanic/Gigantic sexy prime)
যদি সেক্সি মৌলিকদের সংখ্যায় ন্যনূতম ১,০০০টি অঙ্ক থাকে, তাহলে তাদেরকে টাইটানিক সেক্সি বলা হয়।
আর অঙ্কের সংখ্যা কমপক্ষে ১০, ০০০ হলে এরা দৈত্যাকার সেক্সিতে পরিণত হয়।

সূত্রঃ উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:২৭
৩৬টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×