উপমহাদেশের প্রাচীন ব্যাকরণবিদ পাণিনি'র সন্ধানে বের হয়েছেন আপনি, বঙ্গ থেকে গন্ধার রাজ্যের উদ্দেশ্যে। আপনাকে অতিক্রম করতে হবে বেশ কয়েকটি মহাজনপদ, পাড়ি দিতে হবে শ্বাপদসংকুল বন্ধুর পথ। পাণিনি'র অবস্থান নির্দেশ করে এরূপ একটি বিশাল মানচিত্র হাতে পেয়েছেন আপনি, যা ব্যাকরণের বিভিন্ন নিয়ম ও সংকেতিক লিপিতে পরিপূর্ণ। ব্যাকরণে দক্ষ না হলে মানচিত্রের সঠিক মর্মোদ্ধার করতে পারবেন না আপনি, এবং পথ হারিয়ে ভুল পথে ঘুরতে থাকবেন শুধু।
মানচিত্রের শুরুর অংশে ১৫টি বাংলা শব্দের বানানের উপর বহু-নির্বাচনী প্রশ্ন রয়েছে। সঠিক বানান চিহ্নিত করার হারের উপর নির্ভর করবে মানচিত্রের পরবর্তী পর্বের মর্মোদ্ধার। যদি আপনি ৬ কিংবা তার চেয়ে কম সংখ্যক বানান সঠিক করেন, তাহলে পাণিনি'র অভিযান থেকে ছিটকে পড়বেন।
বিভিন্ন পর্বে সঠিক উত্তরের হারের উপর ভিত্তি করে, বঙ্গ থেকে গন্ধার পথের মানচিত্রে নিয়মিত আপনাদের অবস্থান দেখানো হবে। তো দেখা যাক, কে সবার আগে পাণিনি'কে খুঁজে পান!
প্রথম পর্বের লিপির পাঠোদ্ধারঃ
১। (ক) সুক্ষ (খ) সূক্ষ (গ) সুক্ষ্ম (ঘ) সূক্ষ্ম
২। (ক) দন্দ (খ) দ্বন্দ (গ) দন্দ্ব (ঘ) দ্বন্দ্ব
৩। (ক) সরসতী (খ) সরস্বতী (গ) স্বরসতী (ঘ) স্বরস্বতী
৪। (ক) অন্তঃসত্তা (খ) অন্তঃসত্বা (গ) অন্তঃসত্ত্বা (ঘ) অন্ত্যঃসত্তা
৫। (ক) মুহুর্ত (খ) মুহূর্ত (গ) মূহুর্ত (ঘ) মূহূর্ত
৬। (ক) মুমুর্ষু (খ) মুমূর্ষু (গ) মূমুর্ষু (ঘ) মূমূর্ষু
৭। (ক) শিরচ্ছেদ (খ) শিরোচ্ছেদ (গ) শিরশ্ছেদ (ঘ) শিরোশ্ছেদ
৮। (ক)তৎসত্বেও (খ) তৎসত্তেও (গ) তৎসত্ত্বেও (ঘ) তদসত্ত্বেও
৯। (ক) টিকাটিপ্পনি (খ) টীকাটিপ্পনি (গ) টীকাটিপ্পনী (ঘ) টীকাটীপ্পনী
১০। (ক) তদ্ব্যতিত (খ) তদ্ব্যতীত (গ) তদ্ব্যাতিত (ঘ) তদ্ব্যাতীত
১১। (ক) দুরাকাঙ্খা (খ) দূরাকাঙ্খা (গ) দুরাকাঙ্ক্ষা (ঘ) দূরাকাঙ্ক্ষা
১২। (ক) পুঙ্খানুপুঙ্খ (খ) পুঙ্খাণুপুঙ্খ (গ) পুঙ্খানুপূঙ্খ (ঘ) পুঙ্খাণুপূঙ্খ
১৩। (ক) কুপমণ্ডুক (খ) কূপমণ্ডুক (গ) কুপমণ্ডূক (ঘ) কূপমণ্ডূক
১৪। (ক) পুর্বসুরি (খ) পূর্বসুরি (গ) পুর্বসুরী (ঘ) পূর্বসূরী
১৫। (ক) ব্যতিব্যস্ত (খ) ব্যতিব্যাস্ত (গ) ব্যাতিব্যস্ত (ঘ) ব্যাতিব্যাস্ত
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


