১। সামছা আকিদা জাহান: ১১
২। কালপুরুষ: ১০
৩। নাজনীন১: ৯
অভিযাত্রীদের প্রাণঢালা অভিনন্দন, রোমাঞ্চকর অভিযান পাণিনি'র খোঁজে, গন্ধারের পথে (১) Click This Link অংশগ্রহণ করার জন্য।
প্রথম পর্বে সাংকেতিক লিপির পাঠোদ্ধারের হারের উপর ভিত্তি করে উপরের মানচিত্রে অভিযাত্রীদের অবস্থান দেখানো হল এবং নিচে সাংকেতিক লিপির পাঠোদ্ধার প্রকাশ করা হল।
প্রথম পর্বের লিপির পাঠোদ্ধার
১। (ক) সুক্ষ (খ) সূক্ষ (গ) সুক্ষ্ম (ঘ) সূক্ষ্ম
বানানটি কিন্তু বেশ সূক্ষ্মঃ দীর্ঘ ঊ-কার (ূ), তারপর ক্ষ'র সাথে ম সংযুক্ত।
২। (ক) দন্দ (খ) দ্বন্দ (গ) দন্দ্ব (ঘ) দ্বন্দ্ব
দ্বয়ের (দুই) মধ্যে ঝগড়া বিবাদ, সুতরাং উভয় জায়গায় দ্ব থাকলেই বিবাদটি বেশ ফুটে উঠে আর কি!
৩। (ক) সরসতী (খ) সরস্বতী (গ) স্বরসতী (ঘ) স্বরস্বতী
বিদ্যার দেবীর নামের প্রথম অংশে স্বরবর্ণ এবং পরের অংশে সতী, ব্যাপারটি মোটেও এরকম নয়। ব্যুৎপত্তিগতভাবে, সরস্বতী মানে সরস (প্রবাহ, জল, হ্রদ) + বতী (সম্পন্ন, অধিকারে আছে যার)।
৪। (ক) অন্তঃসত্তা (খ) অন্তঃসত্বা (গ) অন্তঃসত্ত্বা (ঘ) অন্ত্যঃসত্তা
-সত্ত্ব থেকে এসেছে। মুখস্ত করে ফেলুনঃ সত্ত্বেও, আমসত্ত্ব, বোধিসত্ত্ব, সাত্ত্বিক, অন্তঃসত্ত্বা।
৫। (ক) মুহুর্ত (খ) মুহূর্ত (গ) মূহুর্ত (ঘ) মূহূর্ত
৬ নং এর মতো।
৬। (ক) মুমুর্ষু (খ) মুমূর্ষু (গ) মূমুর্ষু (ঘ) মূমূর্ষু
প্রথমটি হ্রস্ব, পরেরটি দীর্ঘ, সবশেষে হ্রস্ব। লক্ষণীয়ঃ শুশ্রূষা, শুশ্রূষু একই ধরণের।
৭। (ক) শিরচ্ছেদ (খ) শিরোচ্ছেদ (গ) শিরশ্ছেদ (ঘ) শিরোশ্ছেদ
ছেদের আগে শ। অনুচ্ছেদ, পরিচ্ছেদ এর মতো নয় পুরোপুরি। লক্ষণীয়ঃ শিরস্ত্রাণ।
৮। (ক)তৎসত্বেও (খ) তৎসত্তেও (গ) তৎসত্ত্বেও (ঘ) তদসত্ত্বেও
সে, তা অর্থে, তৎ সর্বনামটি ক/প/স-এর পূর্বে বসলে ৎ ঠিক থাকবেঃ তৎকালীন, তৎপুরুষ, তৎসংক্রান্ত।
ক/প/স ছাড়া অন্য বর্ণ থাকলে ৎ দ্'তে পরিণত হয়ঃ তদনুযায়ী, তদ্ভব।
৯। (ক) টিকাটিপ্পনি (খ) টীকাটিপ্পনি (গ) টীকাটিপ্পনী (ঘ) টীকাটীপ্পনী
ী-কার+ি-কার+ী-কার, বেশ গাণিতিক মনে হচ্ছে।
১০। (ক) তদ্ব্যতিত (খ) তদ্ব্যতীত (গ) তদ্ব্যাতিত (ঘ) তদ্ব্যাতীত
বি+অতীত (ব্যতীত)। বি উপসর্গের সাথে অ-ধ্বনি, তাই আ-কার (া) হবে না।
১১। (ক) দুরাকাঙ্খা (খ) দূরাকাঙ্খা (গ) দুরাকাঙ্ক্ষা (ঘ) দূরাকাঙ্ক্ষা
দূরের দূ (সুদূর, দূরীভূত) এবং ঋণাত্মক উপসর্গের দু (দুরবস্থা, দুর্লভ, দুরন্ত)-এর তালগোল পাকালে চলবে না। দুরাকাঙ্ক্ষা দূরের কোনো আকাঙ্ক্ষা নয়, বরং এটি অস্বাভাবিক আকাঙ্ক্ষা।
ও, হ্যাঁ, আকাঙ্ক্ষা'তে রয়েছে ক্ষ, খ নয়।
১২। (ক) পুঙ্খানুপুঙ্খ (খ) পুঙ্খাণুপুঙ্খ (গ) পুঙ্খানুপূঙ্খ (ঘ) পুঙ্খাণুপূঙ্খ
ক্ষুদ্রতম অংশ বুঝাতে অণু বানানে মূর্ধন্য-ণ, কিন্তু পশ্চাৎ বুঝাতে উপসর্গের অনু'তে দন্ত-ন। সুতরাং পুঙ্খ-অনুপুঙ্খ।
১৩। (ক) কুপমণ্ডুক (খ) কূপমণ্ডুক (গ) কুপমণ্ডূক (ঘ) কূপমণ্ডূক
কূপমণ্ডূক সে সহজ জিনিস নয় হে, কূপের ভেতর বসবাসকারী মণ্ডূক (ব্যাঙ) সে। দুটোই দীর্ঘ ঊ-কার (ূ)।
১৪। (ক) পুর্বসুরি (খ) পূর্বসুরি (গ) পুর্বসুরী (ঘ) পূর্বসূরী
পূর্ব'তে দীর্ঘ ঊ-কার (ূ), সোজা কথা। -সূরী লিখতেও।
১৫। (ক) ব্যতিব্যস্ত (খ) ব্যতিব্যাস্ত (গ) ব্যাতিব্যস্ত (ঘ) ব্যাতিব্যাস্ত
বি+অতি (ব্যতি) ও বি+অস্ত (ব্যস্ত)।
বি- উপসর্গের সাথে অ-ধ্বনিঃ ব্যক্ত, ব্যক্তি, ব্যঙ্গাত্মক, ব্যতিরেক, ব্যবচ্ছেদ, ব্যবধান, ব্যবসায়ী, ব্যর্থ, ব্যষ্টি।
বি+আঘাত (ব্যাঘাত)।
বি- উপসর্গের সাথে আ-ধ্বনিঃ ব্যাখ্যা, ব্যাধি, ব্যাপক, ব্যাপার, ব্যাহত।
[চলবে]
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


