শব্দ-রাজ্যে অভিযান (২৫): Pariah !
০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৬
![]()
কাদামাটি থেকে ব্রহ্মা সৃষ্টি করেন আদি মানব মনু (Manu)। মনুর দেহ থেকে অতঃপর ব্রহ্মা তৈরি করেন চার বর্ণের মানুষ।
আদি মানবের মস্তক থেকে উদ্ভূত হয় শুভ্র বর্ণের ব্রাহ্মণ—সর্বোৎকৃষ্ট শুদ্ধতম মানব, জীবন কাটবে তার যাজক, সাধু, কিংবা পণ্ডিত হিসেবে। রজত বর্ণের ক্ষত্রিয় আসে মনুর বাহু থেকে, যুদ্ধ ও শাসনকার্য উৎকীর্ণ তার ভাগ্যলিপিতে। উরুসম্ভূত বৈশ্য, বর্ণ যার বাদামী, মনোনিবেশ করবে কৃষিকার্য ও বাণিজ্যে। আর কৃষ্ণবর্ণের শূদ্র, মনুর পদ সে, জন্মই তার অন্যের সেবায় শ্রমদানের জন্য।
আর্যদের ধর্মগ্রন্থ বেদের প্রথম খণ্ড ঋগ্বেদে (Rigveda) বর্ণিত রয়েছে বর্ণ চতুষ্টয়ের কথা। এদের মধ্যে শূদ্র ব্যতীত অন্য তিন বর্ণ হচ্ছে দ্বিজ (Dvija), কারণ পবিত্র উপাচার উপনয়নের (Initiation) মাধ্যমে আরেকবার জন্ম হবে তাদের, দীক্ষিত হবে তারা জীবনের চূড়ান্ত ব্রত, ব্রহ্মোপদেশমে (Brahmopadesam)। জীবনের চক্রে (Wheel of Life) কাটাবে তারা ৪টি পর্যায়ঃ ব্রহ্মাচার্যের শিষ্যব্রতে, গার্হস্থ্যে, বাণপ্রস্থে, এবং সবশেষে সন্ন্যাসে।
তবে মানব সমাজে শূদ্রের স্থানই সর্বনিম্ন নয়। চার বর্ণের বাইরে রয়েছে বর্ণহীন এক গোত্রঃ অচ্ছুৎ (Untouchable)। বেদের খণ্ডগুলোতে অবশ্য এদের উল্লেখ নেই; এদের কথা পাওয়া যায় ভগবৎ গীতায় (Bhagavad Gita)। বর্ণহীন এই শ্রেণীটি অশুদ্ধ ও দূষিত এবং সমাজে এদের ভূমিকা হচ্ছে ভৃত্যসুলভ, নিচ, অস্বাস্থ্যকর কাজ সম্পাদন করা।
অচ্ছুৎ অন্ত্যজ এই সম্প্রদায় বিভিন্ন নামে পরিচিত। নিজেদেরকে এরা আখ্যায়িত করে দলিত হিসেবে, সমাজের নানা প্রতিকূলতার বিরুদ্ধে তাদের সংগ্রামের প্রতি সম্মাননা হিসেবে। মহাত্মা গান্ধী এদের বলেন হরিজন—দেবতা হরি-বিষ্ণুর সন্তান।
অচ্ছুৎদের একটি শাখা তামিল নাড়ু, কেরালা এবং শ্রী লঙ্কার পারাইয়ার (Paraiyar) বা পারায়ার (Parayar) সম্প্রদায়। প্রাচীন তামিল ভাষায় পা-রাই (paRai) মানে ঢোল; শাস্ত্রীয় বা পেশাগত কারণে পারায়ার সম্প্রদায়ের লোকজন ঢাক-ঢোল বাজাত, আর এ থেকেই গোত্রটির নামকরণ। অচ্ছুৎ এই গোত্রটির নাম থেকেই সৃষ্টি হয় ইংরেজি pariah (পারায়াহ) শব্দটি, যার মানে সমাজচ্যূত, অস্পৃশ্য। শব্দটি ইংরেজিতে প্রথম লিপিবদ্ধ হয় ১৬১৩ সালে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তা বয়ে নিয়ে যায় ইউরোপে। ইউরোপীয়রা অবশ্য ভুলবশতঃ নিম্নবর্ণের সব লোককে বুঝাতেই এটি ব্যবহার করত, এবং মাঝে মাঝে গোত্রহীন লোকদের ক্ষেত্রেও। ধীরে ধীরে, ঊনবিংশ শতাব্দীর দিকে, জন্ম নেয় pariah'র আধুনিক মানেঃ বিশেষ্য. সামাজিক কিংবা রাজনৈতিক কারণে দলচ্যূত ব্যক্তি, গোষ্ঠি, দেশ প্রভৃতি ।
"USA has a long, intolerant history of labeling a nationa pariah if it does not go along US policy."
[হিন্দু বর্ণভেদ প্রথা অনুসারে]
সূত্রঃ
Click This Link
http://www.friesian.com/caste.htm
http://en.wikipedia.org/wiki/Paraiyar
http://en.wikipedia.org/wiki/Dvija
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জুল ভার্ন বলেছেন:
আপনার লেখা পড়া মানেই জ্ঞান অর্জন!!!
লেখক বলেছেন: শুভেচ্ছা, জুল ভার্ন। আপনার নিকটি প্রতিবারই আনন্দ উৎসারিত করে।
ভালো কাটুক জীবন।
কামালআবু বলেছেন:
মহাভারত ও রামায়নের বিভিন্ন দেব দেবীর সাথে প্রাচীন রোমান মিথোলজির এক অদ্ভুত মিল রয়েছে, এব্যাপারে আপনার লেখা চাই, আবদার
লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
হ্যাঁ, বিভিন্ন সভ্যতার পুরাণে রয়েছে বিস্ময়কর মিল, যা অনেক সময় উন্মোচন করে ইতিহাসের পাতা। চেষ্টা থাকবে পোস্টের।
সুখে স্বস্তিতে কাটুক সময়।
লেখক বলেছেন: হ্যাঁ, আসলেই, মানুষের মতো শব্দেরাও ভ্রমণপিপাসু, ঘুরে বেড়ায় অরণ্য জনপদে। ![]()
ভালো থাকবেন।
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
নিষ্ঠুরতম বর্ণবাদের ধারক বাহকদের প্রতি ঘৃণা।
লেখক বলেছেন: পৃথিবী হোক বর্ণবাদমুক্ত, মমতার।
চমৎকার কাটুক আপনার জীবন।
লেখক বলেছেন: সমস্যা নেই। আস্তে আস্তে সময় করে বেরিয়ে গেলেই যথেষ্ট। ![]()
ভালো থাকুন।
শাওন৩৫০৪ বলেছেন:
কঠিন বা বরিং জিনিষগুলায় চমৎকার আকর্ষনীয় কইরা উপস্থাপনা করার চরম গুন আপনার...বরাবরের মতই ভালো লাগছে...
লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। অত্যন্ত প্রেরণাবহ মন্তব্য।
প্রদীপ্ত অনুভূতিতে পূর্ণ হোক সময়।
অপরিচিত_আবির বলেছেন:
দারুণতো। pariah শব্দটি কখনো ব্যবহৃত হতে দেখিনি আগে। এর ভালো কয়েকটি প্রতিশব্দ জানান এবং ব্যবহার।
লেখক বলেছেন: শুভেচ্ছা, পরিচিত জন। pariah'র কিছু প্রতিশব্দ:
১। castaway
২। leper (কুষ্ঠ রোগের কারণে)
৩। outcast
৪। reject
৫। undesirable
৬। untouchable
৭। exile
কেল্টূ দা বলেছেন:
ফাটাফাটি লিখা ! !
লেখক বলেছেন: শুভেচ্ছা। মূল্যায়নটি আনন্দ উৎসারিত করে।
ভালো কাটুক জীবন।
সোহানা মাহবুব বলেছেন:
দারুণ!!! শব্দের ইতিহাস আছে জানা ছিল...কিন্তু সেটা যে এতো চমকপ্রদ তা জানা ছিলনা।আপনার প্রাঞ্জল ভাষায় সেটা জানতে পেলাম।কৃতজ্ঞতা।শুভকামনা।
+++
লেখক বলেছেন: শুভেচ্ছা, বোন। শব্দ মানুষের মতোই আবেগ বুদ্ধিমত্তার অধিকারী বিচিত্র কিনা!
পড়া ও মন্তব্যের অনুভবের জন্য শ্রদ্ধা। ভালো থাকুন।
লেখক বলেছেন: হ্যাঁ, ভাই, ব্যস্ততা ছিল বেশ। আপনাকে দেখে ভালো লাগছে বরাবরের মতো।
চমৎকার অনুভূতিতে প্রবাহিত হোক আপনার সময়।
জনৈক আরাফাত বলেছেন:
অনেক ধন্যবাদ। শব্দটি পরিচিত। কিন্তু যথারীতি উৎসমূল অপরিচিত। আবারো তাই ধন্যবাদ। জানিনা, অনেক বিষয় নিয়েই লিখেন। তাই আপনার কনসেন্ট্রেশন কিসে সেটা জানতে চাওয়াটা ধৃষ্টতার পর্যায়েই পড়ে! তবুও, জানিবার হলো সাধ! একটা জিনিষ জানার ছিলো, জানলে অবশ্যই জানাবেন। সেটা হলো বলের মোমেন্ট (Moment) বা ভ্রামক আবিষ্কার কে করেছেন? আর্কিমিডিস? নাকি অন্য কেউ? অনেক দিন ধরেই ব্যাপারটি মাথার ভিতর ঘুরছে। কিন্তু পাচ্ছিনা খুঁজে! ভালো থাকুন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল আপনাকে দেখে। এখন কনসেন্ট্রেশন অবশ্য গণিত আর শব্দতত্ত্ব। প্রথমটার প্রতি ভালো লাগা ছোটবেলা থেকেই, তারপর প্রকৌশলে পড়ার সময়। আর শব্দকে মানুষের মতো মনে হয়, তাই দ্বিতীয়টিকেও ভালো লাগা।
যতদূর জানা যায় ভারশঙ্কুর (lever) উপর আর্কিমিডিসের কাজই ভ্রামকের উপর প্রাথমিক কাজ। কথিত আছে, আর্কিমিডিস বলেছিলেন তাকে যদি একটি উপস্তম্ভ (fulcrum) এবং বিশাল আকারের একটি ভারশঙ্কু দেয়া হয়, তাহলে তিনি পৃথিবী উল্টে ফেলতে পারবেন। তত্ত্বানুযায়ী তিনি মনে হয় ঠিকই ছিলেন। বাস্তবতা অবশ্য ভিন্ন জিনিস। ![]()
ভালো কাটুক সময়।
ধূসর মানচিত্র বলেছেন:
বরাবরের মতোই জটিল লিখেছেন। +++
লেখক বলেছেন: শুভেচ্ছা, উদ্ভাসিত মানচিত্রকর। আপনার অনুভব সম্মাননা বয়ে আনল।
সুখে স্বস্তিতে কাটুক সময়।
"যতই পড়িবে ততই ভুলিবে , আবার পড়িবে তবেই শিখিবে।"
লেখক বলেছেন: হা হা হা, এ কি বললেন, আপি? পথ হারিয়ে ফেললাম নাকি! ![]()
ভালো থাকবেন।
আইরিন সুলতানা বলেছেন:
pariah'র আধুনিক মানেঃ বিশেষ্য. সামাজিক কিংবা রাজনৈতিক কারণে দলচ্যূত ব্যক্তি, গোষ্ঠি, দেশ প্রভৃতি ।=========
আমাদের দেশের রাজনৈতিক নেতাদের pariah গোত্র ভূক্ত করা উচিৎ ।
লেখক বলেছেন: ইসস, এই শব্দটি তাদের উপর প্রয়োগ করতে পারলে কতই না মঙ্গল হতো!
চেষ্টা শুরু করা যায় কি? ![]()
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
ভালো লাগল। অনেকদিন পর এই সিরিজটাতে হাত দিলান।
লেখক বলেছেন: হ্যাঁ, ভাই ব্যস্ত ছিলাম। ভালো লাগল আপনাকে দেখে। আশা করি ভালো আছেন।
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
*দিলেন।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
দারুণ!!! pariah শব্দটি নতুন, ব্যবহৃত হতে দেখিনি কখনো । যথারীতি ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা, তীক্ষ্ণ সরল চোখের দাঁড়কাক। আপনার নিয়মিত আগমন সমীরণ বয়ে আনে।
ভালো কাটুক জীবন, বহতা বাতাসে। ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা। আনন্দে সম্মাননা।
রুলস...![]()
দীপান্বিতা বলেছেন:
খুব ভাল লাগল.......কত কিছু জানলাম!
লেখক বলেছেন: শুভেচ্ছা, বোন। মূল্যায়নে সম্মানিত।
ভালো কাটুক সময়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















