শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

গণিতের সাহায্যে সিংহ শিকার

১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৮

শেয়ারঃ
0 12 0


সাহারা মরুভূমিতে সিংহ শিকারে বেরিয়েছেন।
কিন্তু জানেনই তো কী দুর্দান্ত হয় আফ্রিকার সিংহগুলি!

তবে গাণিতিক কিছু সরঞ্জাম থাকলে খুব সহজেই আপনি কুপোকাত করতে পারেন ভয়ানক এই প্রাণিগুলিকে। নিচের যে পদ্ধতিটি আপনার পছন্দ হয়, সেটি প্রয়োগ করেই দেখুন না। :)

১। হিলবার্টের স্বীকার্য পদ্ধতি (Hilbert axiomatic method)
মরুভূমির নির্দিষ্ট কোনো বিন্দুতে আমরা একটি তালাবদ্ধ খাঁচা স্থাপন করি। তারপর নিচের দুটি স্বীকার্য গঠন করিঃ
স্বীকার্য ১: সাহারা মরুভূমির সিংহদের সেটটি ফাঁকা সেট নয়।
স্বীকার্য ২: যদি সাহারায় ১টি সিংহের অস্তিত্ব থাকে, তাহলে খাঁচার মধ্যেও ১টি সিংহের অস্তিত্ব বিদ্যমান।

পদ্ধতিঃ আমরা জানি, যদি P একটি উপপাদ্য হয়, এবং যদি P সত্যি হলে Q সত্য হয়, তাহলে Q একটি উপপাদ্য। অতএব স্বীকার্য ১ ও ২ অনুসারে, খাঁচার মধ্যে একটি সিংহ বিদ্যমান।

২। জ্যামিতিক উৎক্রম পদ্ধতি (Geometrical inversion method)
মরুভূমিতে আমরা একটি গোলীয় খাঁচা স্থাপন করি, খাঁচার ভেতর প্রবেশ করি, এবং ভেতর থেকে খাঁচাটি তালাবদ্ধ করে দেই। অতঃপর আমরা খাঁচার সাপেক্ষে উৎক্রম (inversion) প্রয়োগ করি। ফলে আমরা খাঁচার বাইরে চলে আসি, আর সিংহ চলে যায় খাঁচার ভেতর।

৩। অভিক্ষেপ জ্যামিতিক পদ্ধতি (Projective geometry method)
সাধারণ নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে মরভূমিকে আমরা একটি সমতল পৃষ্ঠ হিসেবে বিবেচনা করতে পারি। এখন একটি সরলরেখায় আমরা মরুভূমি তলটির অভিক্ষেপ অঙ্কন করি। এরপর একটি বিন্দুতে আবার সরলরেখাটির অভিক্ষেপ অঙ্কন করি। অতএব উক্ত বিন্দুতে মরুভূমির সাথে সিংহটির ম্যাপিং হয়ে গেল।

৪। বোলযানো-ওয়েইরস্ট্রাস পদ্ধতি (Bolzano-Weierstrass method)
উত্তর দক্ষিণ বরাবর একটি রেখা টেনে মরভূমিকে দুই ভাগ করি। সুতরাং সিংহটি লাইনটির হয় পূর্ব পাশে, নয়তো পশ্চিম পাশে অবস্থিত।

ধরি, সিংহ রেখাটির পূর্বের অংশে অবস্থিত। পূর্ব পশ্চিম বরাবর আরেকটি রেখা টেনে এ অংশটুকুকেও দুই ভাগ করে ফেলি। অতএব সিংহ এখন রেখার উত্তর কিংবা দক্ষিণ পাশে অবস্থিত। মনে করি, সিংহ দক্ষিণ পাশে অবস্থিত।

এভাবে বিভাজন পদ্ধতি প্রয়োগ করে সমগ্র মরুভূমিকে আমরা ক্রমাগত সংকীর্ণ অংশে ভাগ করে তাদের চারপাশে খাঁচা তুলে দিতে পারি। এতে অভীষ্ট অংশের ব্যাসের মান শূন্যে অভিমুখে ধাবিত হতে থাকবে, এবং এক সময় খুব ছোট ব্যাসের একটি খাঁচায় সিংহটি আবদ্ধ হয়ে পড়বে।

৫। সেট তত্ত্ব পদ্ধতি (set theoretical method)
আমরা পর্যবেক্ষণ করি মরুভূমি হচ্ছে বিচ্ছিন্নযোগ্য একটি ক্ষেত্র (space)। সুতরাং এতে রয়েছে গণনাযোগ্য সংখ্যক বিন্দুসমূহের একটি সেট যা গঠন করে একটি ধারা (sequence), যার সীমা (limit) হল সিংহটি। আমরা নীরবে সিংহের দিকে অগ্রসর হই, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নিয়ে।

৬। পিয়ানো পদ্ধতি (Peano method)
স্বাভাবিক নিয়মে মরুভূমির সবগুলি বিন্দু নিয়ে আমরা একটি বক্ররেখা (curve) অঙ্কন করি। পূর্বেই প্রমাণিত হয়েছে যে [1] এ ধরণের বক্ররেখাকে আমরা যথেচ্ছ ক্ষুদ্র সময়ে (arbitrarily short time) অতিক্রম করতে পারি। অতএব আমরা বক্ররেখাটি অতিক্রম করতে থাকি, হাতে বর্শাসহ, এমন সময় নিয়ে যা সিংহটিকে তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তার চেয়ে কম।

৭। কালরা পদ্ধতি (Kalra method)
সিংহের সম্ভাব্য অবস্থানগুলির একটি তালিকা তৈরি করি। এদেরকে বিভিন্ন ফাযি সেটে (fuzzy sets) ভাগ করি। সিংহ এতে বিভ্রান্ত হয়ে যাবে এবং আমাদের ফাঁদে ধরা পড়বে।

৮। আইনস্টাইন পদ্ধতি (Einstein method)
সিংহের উল্টোদিকে আমরা দৌড়াতে থাকি। বিপরীতমুখী বেগের কারণে সিংহের আপেক্ষিক গতি বেড়ে যাবে, ফলে সিংহ হয়ে উঠবে আরো দ্রুতগতিসম্পন্ন। গতি বেড়ে যাওয়ার দরুন m(v)=m(0)/SQRT(1-v^2/c^2) সূত্রানুসারে সিংহের ওজন বেড়ে যাবে। ফলে সিংহ ক্লান্ত হয়ে এক সময় মরুভূমিতে বসে পড়বে।

৯। নিউটন পদ্ধতি (Newton method)
সিংহটিকে সুযোগ দিন আপনাকে ধরার (আমরা ধরে নেই, আপনি তারপরও বেঁচে আছেন)। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। অতএব সিংহ আপনাকে ধরার ফলে আপনিও সিংহকে ধরে ফেললেন।

১০। হাইজেনবার্গের অনিশ্চয়তা পদ্ধতি (Heisenberg method)
একটি গতিশীল সিংহের অবস্থান ও গতিবেগ একই সাথে পরিমাপ করা অসম্ভব। গতিশীল সিংহের যেহেতু সুনির্দিষ্ট কোনো অবস্থান মরুভূমিতে নেই, কেউ তাদের ধরতে পারবে না। অতএব সিংহ শিকার সমস্যাটির সমাধান কেবলমাত্র বিশ্রামরত সিংহের ক্ষেত্রে সীমাবদ্ধ। এখন গতিশীল না, বরং বিশ্রামরত সিংহকে কীভাবে ধরা যায়, এ সমস্যাটি পাঠককে হোমওয়ার্ক হিসেব দেয়া হল।

১১। ত্রিকোণমিতিক ফাংশন পদ্ধতি (Trigonometric function method )
সিংহ যেহেতু সারা জীবন সাহারার সূর্যের নিচে কাটিয়েছে, নিঃসন্দেহে তার গায়ের রং ট্যান (tan) হয়ে গেছে। এখন কোনোভাবে সিংহকে চিৎ হয়ে শোওয়ার জন্য প্রলুব্ধ করি। উল্টানোর ফলে সে এখন 1/tan বা cot হয়ে গেল।

১২। এরাতোস্থেনিসের ছাঁকনি পদ্ধতি (Eratosthenes sieve method)
মরুভূমির সকল বস্তুকে সংখ্যায়িত করি; তাদেরকে একের পর এক পর্যবেক্ষণ করি; যেগুলি অ-সিংহ (non-lion) তাদের বাদ দেই। ফলে কেবলমাত্র মৌলিক সিংহগুলি (prime lions) অবশিষ্ট থেকে যাবে।

১৩। কশি পদ্ধতি (Cauchy method)
আমরা সিংহ-মানীয় ফাংশন (lion-valued function) f(z)কে পর্যবেক্ষণ করি। ধরি, ζ হচ্ছে খাঁচা। এখন নিচের ইন্টগ্রালটি বিবেচনা করিঃ

যেখানে C নির্দেশ করে মরুভূমির সীমা। এর মান হচ্ছে f(ζ), অর্থাৎ খাঁচার ভেতর একটি সিংহ রয়েছে। [2].

১৪। মন্টি কার্লো পদ্ধতি (Monte-Carlo method)
যে ক্ষেত্রকে আমরা অনুসন্ধান করছি দৈবচয়ন (random) পদ্ধতিতে তার একটি সংখ্যাসূচক নির্বাচন করি। অনুসন্ধান থেকে সন্নিকটবর্তী বিন্দুগুলি বাদ দিয়ে আমরা বিবেচনাযোগ্য বিন্দুর সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনতে পারি। সম্ভাব্যতার সূত্রানুসারে, আগে হোক, পরে হোক, সিংহ আসবেই।

১৫। টপোলজিক্যাল পদ্ধতি (Topological method)
আমরা লক্ষ করি যে সিংহ ন্যুনতমপক্ষে টোরাসের (torus) সাথে সম্পর্কিত। মরুভূমিকে চতুর্মাত্রিক ক্ষেত্রে (4-dimensional) স্থানান্তরিত করি। এখন আমাদের পক্ষে এমন ক্ষেত্র রূপান্তর সম্ভব, যাতে সিংহকে ত্রিমাত্রিক (3-dimensional) ক্ষেত্রে ফিরিয়ে আনা যাবে এবং সেই সাথে সে থাকবে আবদ্ধ অবস্থায়। সিংহ তখন থাকবে অসহায় পড়বে।

References[1] After Hilbert, cf. E. W. Hobson, “The Theory of Functions of a Real Variable and the Theory of Fourier’s Series” (1927), vol. 1, pp 456-457
[2] According to the Picard theorem (W. F. Osgood, Lehrbuch der Funktionentheorie, vol 1 (1928), p 178) it is possible to catch every lion except for at most one.

[অনুবাদকৃত সংগ্রহ]

ও, হ্যাঁ, আরেকটা আছেঃ
১৬। সোহায়লা রিদওয়ান পদ্ধতি (Sohaila- Ridwan Method)
লেট'স এসিউম, সাথে আছে একজন হলিউডি সিনেমা পরিচালক। এটি সিদ্ধ করতে আমরা একটি ক্যামেরা ইউনিট সেট কল্পনা করি। এখন রিকারেন্স ফর্মুলা (Recurrence formula) ব্যবহার করে খুব সহজেই ডিরেক্টর'স ফর্মুলা (Director’s formula) প্রয়োগ করে সাহারাতে সিংহের সাথে খালি হাতে লড়াই করে, সেটাকে খাঁচাবন্দী করা যাবে।

 

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, জইন ভাই। আপনার চেহারা অনেকদিন পর দেখলাম। ভালো লাগল খুব।

ভালো কাটুক সময়।

১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: :)
সিংহমারী পালোয়ান হওয়া কঠিন নয় মোটেও
থাকলে জানা গণিত।

১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: সময় দিয়ে সিংহকে গণিত শিখিয়ে ফেলুন। :)

১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: শুভেচ্ছা, শায়ের।
চমৎকার অনুভূতিতে পূর্ণ থাকুক জলসা ও সময়।

৫. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩২
ভন্ডপির বলেছেন: সিংহের খাচাবন্দী অবস্থা স্থান-কালে একটা বিন্দু মাত্র। খাচাটিকে মরুভুমির সাইজে তৈরী করে স্থান-কালের সম্ভাব্য সমতলকে সেই বিন্দুতে ঘনীভূত করুন।
১১ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: আরে তাই তো!
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো কাটুক সময়।

৬. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪০
শ্রাবনের ফুল বলেছেন: সব পড়তে পারি নাই, পরে সময় নিয়ে পড়ব... :)
১১ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল দেখে। আগমন ও পড়া পোস্টের জন্য সম্মাননা।
জীবন কাটুক চমৎকার অনুভূতিতে পূর্ণ হয়ে। :)

৭. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪১
ফারহান দাউদ বলেছেন: হাসতেই আছি। ব্যাপক।
"সিংহটিকে সুযোগ দিন আপনাকে ধরার (আমরা ধরে নেই, আপনি তারপরও বেঁচে আছেন)। " এই বুদ্ধিটা পছন্দ হইলো না:|
১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: গণিত সুন্দরতম, হাস্য উদ্রেককারী উপায়ে সিংহকে বশীভূত করে। গণিতের রস আস্বাদনে ধন্যবাদ।

বুদ্ধি পছন্দ না হলে, ধরে নিলেই হবে। :)

৮. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪২
অপরিচিত_আবির বলেছেন: ভাইয়া fuzzy sets ব্যাপারটা একটু বঝিয়ে বলবেন কি?

ত্রিকোণমিতিরটা জোস হইসে সবচেয়ে হা হা
১১ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: ধরুন, কেউ আপনার নিকটি বলল "অপরিচিত_জাবির"। স্বাভাবিক দ্বিমানী যুক্তি (Binary Logic) অনুসারে, কেবল হ্যাঁ/না দিয়ে যেখানে উত্তর হয়, এটি ভুল উত্তর। কিন্তু ফাযি লজিক বলেঃ "দূর, একেবারে ভুল হবে কেন? প্রায় ঠিকই তো আছে, একটু মাত্র ভুল হয়েছে। সুতরাং উত্তরটি ৯০% ঠিক হয়েছে।" :)

অথবা ধরুন, আজকে শনিবার। কেউ বলে ফেলল, আজকে রবিবার। সুতরাং এর জন্য কি একেবারে ভুল করে ফেলল? ১০০% না হোক, ১ দিন ভুলের জন্য (৭-১)/৭*১০০% বা ৮৫.৭১% ঠিক। :)

এই হল ফাযি লজিক। তাই বলে ফাযিলদের লজিক নয় কিন্তু।

৯. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৪
শান্তির দেবদূত বলেছেন: " ২। জ্যামিতিক উৎক্রম পদ্ধতি (Geometrical inversion method) " --আমার কাছে এইটা জোস লাগছে, হাসতে হাসতে শেষ
১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: হাসতে হাসতে হাসিটি খুব সুন্দর, যাকে বলে Recursive smile। :) :)

১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: খা খা খা। যে ভাষায় হ ধ্বনির পরিবর্তে খ ধ্বনি রয়েছে, সেই ভাষার লোকদের মতো হাসলাম। :)
ভালো থাকুন, সুখে স্বস্তিতে,

১১. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৮
শিশু বলেছেন: অনবদ্য সব পদ্ধতি। tan উল্টিয়ে caught সব চেয়ে মজার।

অবিশুদ্ধ যোগ করি:

১। স্ট্রিং তত্ত্ববিদ একটা সুতোর একপাশে একটা এ্যান্টি-সিংহ বেঁধে খালি দিকটা খাঁচার ভেতরে রাখলে ঐ মাথায় একটা সিংহ তৈরী হতে বাধ্য, ইনফ্রা-রেড স্লেভারীর কারণে।
২। লোকাল কনফর্মাল ট্রান্সফর্মেশন ব্যবহার করে মরুর আয়তন ক্রমশ ছোট করে দিলে ধরা পড়বে।
৩। সার্নে এল,এইচ,সি তে মিনি সিংহ পাওয়া গেছে এবং তা মরুতে ছাড়া হবে জানালে, তাদের বাঁচাতে সিংহীদের এং খাওয়ার লোভ দেখিয়ে আসতে সিংহদের মোটিভেট করা যায়। সুজি লায়ন পার্টনারেরও লোভ দেখানো যায়।


যাঁরা অংকে কখনো ৬০ এর বেশী পান নি, তাঁদের নিয়ে:

৪। ইউনুসকে US1 হেলিকপ্টারে (হিলারী ও রাণী সোফিয়ার ছবিসহ) মরুতে নামিয়ে দিলে কোটি বাংলাদেশী মহিলার রক্তের গন্ধ পেয়ে চলে আসবে।
৫। মুজাফ্ফর আহমদ ও অন্যান্য সুজনকে সেখানে প্রেস কনফারেন্সে বাংলাদেশী মানুষ পশুরও অধম এটা ঘোষণা করার সুযোগ দিলে হাততালি দিতে কাছে আসতে প্রলুব্ধ হবে।
৬। বাংলাদেশ থেকে ৩৪৫ ছাগল আসছে এখবর সিংহদের ভাষায় আর্মির মাইকিং করে আমাদের সংসদের একটা বিশেষ মাইনাস সেশন মরুর তাঁবুতে করলে।

...


শেষ নেই।

১২ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: হা হা হা।
জটিল লিখেছেন। স্ট্রিং তত্ত্বটা জটিল। এ্যান্টি-সিংহ বানাতে আবার সিংহ না লাগলেই হয়।

ভালো কাটুক সময়।

১২. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৯
তৃষ্ণার্ত বলেছেন: জটিলস।
1/tan= cot (caught)...এইটা পছন্দ হইলো।
১২ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: শুভেচ্ছা, তৃষ্ণার্ত। আপনার আগমন আনন্দময় প্রতিভাত হল।
আপনার গণিত তৃষ্ণা কিঞ্চিৎ নিবারণ হলেই পোস্টের সার্থকতা।
চমৎকার অনুভূতিতে কাটুক সময়।

১৩. ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৬
ফেরারী পাখি বলেছেন: আমি রাগী সিংহের সামনে হাসি হাসি মুখে দাঁড়াতে পারি তাও অংকের সামনে না।

তাও আপনার পোষ্টে + দিলাম, তার কারণ হল-- পোষ্টর নামকরণ গণিত দিয়ে সিংহ শিকার নাম টার মধ্যেই কেমন জ্ঞানী জ্ঞানী একটা ভাব আছে।

আর এই পোষ্টটা সংরক্ষণে রাখাই ভালো, বাই চাঞ্চ যদি সিংহের সামনে পড়ি------------------ তাইলে বুঝতেই পারতেসেন।
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: শুভেচ্ছা, ফেরারী পাখি। রাগী সিংহের সামনে হাসি হাসি মুখে দাঁড়াতে পারেন শুনে খুব ভালো লাগছে। আমার মনে হয় সিংহও এখন আপনার সামনে হাসি মুখে দাঁড়াতে পারবে, লজ্জা পাবে না।

গণিত দিয়ে সিংহ শিকারের আনন্দে একটা তুরীয় আনন্দ আছে এটি অনুভব করার জন্য অনেক ধন্যবাদ।

আর পোস্ট কাজে লাগবে, সিংহ হলেও গণিত একটু আধটু বুঝে, এটি ধরে নেয়াই যায়।

ভালো থাকবেন।

১৪. ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩০
আকাশ_পাগলা বলেছেন: ১১ নাম্বারটা পরে হাসতে হাসতে শেষ।

একটা সিংহকে পাইলে বলে ট্রাই করে দেখা যেত।
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ, পাগলা ভাই। সিংহ একটা পাঠিয়ে দেব শীঘ্রই। :)

১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: সম্মাননা নির্দেশকারী একটি শব্দ উচ্চারণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো কাটুক সময়।

১৬. ১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: ১৬) সোহায়লা রিদওয়ান পদ্ধতি (Sohaila- Ridwan Method ):

লেট'স এসিউম , সাথে আছে একজন হলিউডি সিনেমা পরিচালক। এটি সিদ্ধ করতে আমরা একটি ক্যামেরা ইউনিট সেট কল্পনা করি। এখন রিকারেন্স ফর্মুলা ব্যাবহার করে খুব সহজেই "ডিরেক্টর'স ফর্মুলা" প্রয়োগ করে সাহারাতে সিংহের সাথে লড়াই করে , সেটাকে খাঁচাবন্দী করা যাবে।
১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হা হা হা, পদ্ধতি খুব পছন্দ হয়েছে। ফাও হিসেবে অ্যাড করে দেই পোস্টের শেষে?

১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: এর জন্যই এটাকে বিশেষ পদ্ধতির আওতায় ফেলে দিতে চাচ্ছি। :-)

১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার আগমনটিও চমৎকার অনুভূত হল। :)
ভালো থাকুন।

১৯. ১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৮
জয় সরকার বলেছেন: ব্যাপক পদ্ধতি............হেব্বি হইছে.........।
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আপনাকে ব্যাপক ধন্যবাদ ও শুভেচ্ছা। ব্যাপক ভালো কাটুক সময়।

২০. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: আররে না না ম্যাভেরিকদা !!!!!!!
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: দিয়েই দিলাম রে! :-)
পদ্ধতি পছন্দ হয়েছে, বিশেষ করে গণিত নেই এতে। :-)

২১. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৬
পল্লী বাউল বলেছেন: কথা হচ্ছে গাণিতিক পদ্ধতিগুলো
আমি আপনি জানি কিন্তু সিংহ কি জানে?

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: হুম, বড়ই চিন্তার কথা। তবে কিছু পদ্ধতি সিংহ না জানলেই ভালো। যেমন ট্যান/কট'র ব্যাপারটা। এটা সিংহ জানলেই বরং সমস্যা হয়ে যাবে। :)

ভালো থাকবেন।

২২. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৭
নাজনীন১ বলেছেন: সিংহ বনে না, মরুভূমিতে??

যাই হোক, অবলা সিংহ শিকার করবো না। :)
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: উত্তম সিদ্ধান্ত।
তবে সেক্ষেত্রে সিংহকে গণিত শেখানোর দায়িত্ব নিতে হবে। :)

২৩. ১২ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৩
নিবিড় অভ্র বলেছেন: আমি গণিত ভয় পাই ..... :-/

এটা মজা লেগেছে.... :) (মানে যেগুলো একটু একটু বুঝেছি আর কি! :) )
১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে বুঝলাম গণিতকে আপনি ভালোবাসাপূর্ণ ভয় করেন। :)
অতএব এরকম ভয় বাড়ুক। :)

২৪. ১২ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৯
অপ্‌সরা বলেছেন: বাপরে!! এখুনি পালাই
১২ ই জুলাই, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: পালানো যাবে না! সিংহমারী নারী হিসেবে নাম লেখাতে হবে! :)

১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, ১৬ নংটা আসলেই জটিল, হলিউডি পরিচালকের উপর রিকারেন্স ফর্মুলা..:)

ভালো কাটুক আপনার সময়।

২৬. ১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৩
তায়েফ আহমাদ বলেছেন: পদ্ধতিতে পদ্ধতিতে একেবারে ঝাঁঝরা করে দিয়েছেন!
১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: সিংহ বলে কথা কিনা। রিস্ক নেইনি। :)
আশা করি ভালো চলছে সব কিছু।

২৭. ১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫০
সামছা আকিদা জাহান বলেছেন: দারুন। বুঝতে অনেক সময় লাগল।।

আমার মাথায় সৈয়দ মুজতবা আলীর সাইজের মগজ 8-| আছে??!!

যাক তাও যে বুঝেছি। আপনি নিজেই অসাধারন। অনেক অনেক ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: হ্যাঁ, আপি, একটু বেশি গাণিতিক হয় গেছে। তাই কৌতুক আসছে শীঘ্রই।

ভালো থাকুন, অপেক্ষায়।

২৮. ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩২
মুহিব বলেছেন: হ্যাঁ, একটু বেশি গাণিতিক হয় গেছে।
১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: হ্যাঁ, তা কিছুটা হয়েছে। বিভিন্ন থিওরিকে একটু নাড়াচাড়া করাই উদ্দেশ্য ছিল আর কি।

ভালো কাটুক জীবন।

২৯. ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২২
মুক্ত বয়ান বলেছেন: ব্যাপক মজা পাইলাম ভাইয়া..
জ্যামিতিরটায় তো দিলেন একটা বাঁশ!!! ;)

হা হা হা হা!!
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: অনেক দিন পর মুক্ত বয়ানের কণ্ঠ শুনে খুব ভালো লাগল।
হ্যাঁ, জ্যামিতিতে সবই স্বীকার্য আর ধরাধরির ব্যাপার! :)

৩০. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৫
রাফাত সাদাত বলেছেন: বোলযানো-ওয়েইরস্ট্রাস পদ্ধতিটা ভাল্লাগসে। অনেক গুলা পড়া হল না যদিও। পরে পড়ব।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: হ্যাঁ, আমারও ভাল্লাগসে এটা। তবে এতে অনেকগুলি খাঁচা লাগে!
আপনার আগমনের খুব ভালো লাগল।
ভালো থাকুন।

৩১. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২২
শাওন৩৫০৪ বলেছেন: সবই তো কইরা দেখলাম, কিন্তু সিংহ তো ধার্তার্লাম্না....:(

দারুন হইছে, বরাবরের মত...
১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: সবই তো কইরা দেখলাম, কিন্তু সিংহ তো ধার্তার্লাম্না.... :(

ধরি, মরুভূমিতে n সংখ্যক সিংহ আছে, এই ধরাটা ধরেছিলেন কি? :)

দারুন ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৪

লেখক বলেছেন: শুভেচ্ছা। জটিল শুভেচ্ছা।
ভালো থাকুন।

৩৩. ১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৭
হীরণ্ময় বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++....................................................................................................................................................................................................................................................... আর পারছিনা ক্লান্ত হয়ে গিয়েছি !
১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: শুভেচ্ছা। হাসি আনন্দের ক্লান্তি আবার হাসিতে আনন্দে দূর হবে। :)

৩৪. ১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৪
অদ্রোহ বলেছেন: শেষ পর্যন্ত বেচারার ভাগ্যে এই ছিল,গণিত হলো কিনা পশু(তাও আবার যেনতেন নয়,একেবারে বনের রাজা) হন্তারক :)

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হা হা হা।
গণিত বড় জটিল কাজের জিনিস কিনা, সবকিছু আয়ত্ত করে ফেলা যায়।

বনের রাজার সামনে দুটি পথই আছেঃ গণিত শিখা, না হয় আত্মসমর্পণ করা। :)

৩৫. ১৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩২
রূপক  বলেছেন: দারুন একটা পোষ্ট +++++
১৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার অনুভব আনন্দ বয়ে আনল পোস্টে।
চমৎকার অনুভূতিতে পূর্ণ থাকুক সময়।

৩৬. ১৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৯
মাসুদ রশিদ বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ। ভালো থাকবেন।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার ভ্রমণ আনন্দময় হোক।
ভালো কাটুক সময়।

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রিয় পোস্টের সম্মাননার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩৮. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩০
বিবেক সত্যি বলেছেন: "ম্যাভেরিকদা" , আপনার পোষ্টটি ব্যাপক.. আমি প্রিয়তে নিলুম... :-)
০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ভালো লাগা মন্তব্য। :-)
সুখে শান্তিতে কাটুক সময়।

৩৯. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৪
জনৈক আরাফাত বলেছেন: এই পোস্টটা মাঝে মাঝেই পড়তে আসি! মজার...কিন্তু, দেখি যে নতুন আরেকটা পদ্ধতি যোগ করেছেন! মজার! :D

শুভকামনা ও ধন্যবাদ!
০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: খুব ভালো লাগল আপনাকে দেখে, বরাবরের মতো। গণিতের বাইরেও অনেক পদ্ধতি আছে। :-)

ভালো কাটুক সময়।

০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: কী কায়দা! কী রহস্য!
ধন্যবাদ আগমনে ও অনুভবে।

৪১. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫৫
আনোয়ারুল আলম বলেছেন: এই পোস্ট টা আসলেই অনেক মজার । ধন্যবাদ ।
০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: শুভেচ্ছা। ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থাকবেন।

৪২. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:৪৭
'লেনিন' বলেছেন: গণিত শেখাতে গিয়ে শেষে সিংহ মারার পায়তার দাঁড়ান এবার আপনাকে গ্রীনপিস এর নজরে আনা হবে। :D
০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: এহ হে রে, মহামহিম টেকি যে! :)
না, সিংহ মারা তো না, সিংহকে গণিত শেখানোর একটু চেষ্টা আর কি। :)

৪৩. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৮
ভেবে ভেবে বলি বলেছেন: আহা, কত ভালো ভালো পোস্ট আর কত ভালো ভালো ব্লগার আছে ব্লগে... এত দেরিতে চোখে পড়ে কেন তারা? :)
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: গভীর সম্মাননার বারি বর্ষিত হলো, আপনার আগমনে, মন্তব্যে।

ভালো কাটুক জীবন, সুখে শান্তিতে।

৪৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬
বাবুনি সুপ্তি বলেছেন: সব গুলোই মজার =p~ =p~ হা হা পে ব্যা
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: আয়, হায়, ব্যথা পেলে নাকি আপি? ইসস, রোজায় তো ঔষধ খাওয়া যাবে না। :)

৪৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬
কিষান বলেছেন: ভাই ফাযি লজিক বা লতফি জাদেহ্‌ কে নিয়া একটা পুস্ট দিবেন? জানার বড় শখ ছিলো...............
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: শুভেচ্ছা, কিষান। আমার ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক। ফাযি লজিকের উপর পোস্টের চেষ্টা থাকবে।

ভালো কাটুক সময়।

৪৬. ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: কিছুই বুঝিনি গণিত ভাই।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৫

লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মন্তব্যে অনেক ধন্যবাদ। গণিতের বিভিন্ন থিওরেম নিয়ে একটা ফান পোস্ট আর কি, অনেকটা কৌতুকের মতো।

৪৭. ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০০
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক মজা লাগসে ভাই।এইরকম আরও চাই।
পিলাচ।
১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও অনুভবে অনেক ধন্যবাদ। চেষ্টা থাকবে নতুন পোস্টের।

৪৮. ১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০
শিপু ভাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
চরম চরম চরম হৈছে!!!!
+++++++++++++++++++++++++++++
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, হাসিতে খুশিতে। :)

৪৯. ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৬
চন্দ্রগ্রহণ বলেছেন: গণিতের সাহায্যে সিংহ শিকার নাকি সিংহের সাহায্যে গণিত শিকার করলেন ম্যাভেরিক ভাই? :)

দেরিতে হলেও প্রিয়তে।
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৩

লেখক বলেছেন: হা হা হা। সিংহ শিকার, না শিকারী, স্বীকার করছি সেটিই হচ্ছে প্রশ্ন। :)

প্রিয়তে'র সম্মাননায় ধন্যবাদ অনেক।

২৬ শে মার্চ, ২০১১ রাত ৮:১৭

লেখক বলেছেন: শুভেচ্ছা। অনুভবে মূল্যায়নে অনেক ধন্যবাদ। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।

০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে মূল্যায়নে।

ভালো থাকুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে। ভালো কাটুক সময়।

৫৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩২
স্বাধীকার বলেছেন:
গনিতের সাহায্যে সিংহ শিকার
অথবা
সিংহের সাহায্যে গনিত শিখার
অথবা
গনিত আতংক নিয়ে লেখকের অসাধারণ লেখা
কিন্তু আমার মতো মুর্খের কেবল অসহায় দেখা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫৫

লেখক বলেছেন: এত চমৎকার কবিতা যিনি লিখেন, তার অনুভূতি অনন্য, তার জ্ঞান মানুষকে অনুপ্রাণিত করে।

শুভকামনা রইল নিরন্তর।

 

মোট সময় লেগেছে ১.০৫৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই