গণিতের সপ্ত কৌতুক (২)
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১:২৯
১। ছোট্ট কৌতুক বা কথন
১. গণিতবিদরা কখনো মরেন না, তারা তাদের কিছু ফাংশান (f) হারান মাত্র।
২. একজন গণিতবিদ কখন সবচেয়ে বেশি অপমান বোধ করে?
যখন বলা হয়, "তোমার ব্রেন এপসাইলনের চেয়েও ছোট।"
৩. ০ যখন ৪ কে দেখে, তখন কী বলে?
আরে, আরে তোমার বেল্টটা তো খুব সুন্দর!
৪. পৃথিবীতে ১০ রকমের মানুষ রয়েছেঃ যারা বাইনারী বুঝে এবং যারা বাইনারী বুঝে না।
৫. "আজকালকার শিক্ষার্থীরা গণিত এত কম জানে, খুবই লজ্জাজনক ব্যাপার।" দুঃখ প্রকাশ করে বলেন এক প্রফেসর, "এই তো সেদিন, এক ছাত্র এসে জানতে চাইল, স্যার, জেনারেল ক্যালকুলাস (General Calculus) কি রোমান বীর ছিলেন?"
৬. ছোট বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন হোয়াইট হাউসের এক প্রেস কনফারেন্সে গণিতবিদ এবং কম্পিউটার প্রকৌশলীদের তুলোধুনা করে বলেন, "এরা ক্লাসরুমে নিজেদের প্রভাব খাটিয়ে ডেমোক্রেটদের এজেন্ডার পক্ষে কাজ করে। দেশের প্রতিটি গণিত বা কম্পিউটার প্রকৌশল ডিপার্টমেন্ট অ্যালগোরিদম (AlGore-ithm)-এর কোর্স পড়ায়, কিন্তু কেউ কখনো জর্জ-বুশিদম (GeorgeBush-ithm) পড়ায় না।"
৭. ছোট বুশ বিদেশ সফরে আলজেরিয়াতে (Algeria) গেছেন। সফরসূচীর অংশ হিসেবে আলজেরীয়বাসীর সামনে এক ভাষণ দিলেন: "আপনারা জানেন, আমার খুব খারাপ লাগছে ইংরেজিতে কথা বলতে। খুব ভালো লাগত আপনাদের মাতৃভাষায় ভাষণটি দিতে পারলে। কিন্তু দুর্ভাগ্যবশতঃ অ্যালজেব্রা আমি ভালো বুঝি না।"
২। গণিতের হোমওয়ার্ক না করার টপ সেভেন অজুহাতঃ
১. আমি ভুলবশতঃ জিরো (০) দিয়ে ভাগ করে ফেলেছিলাম, ফলে আমার বই খাতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
২. আমি আমার বইয়ের যথেচ্ছ কাছে (arbitrarily close) যেতে পেরেছিলাম, কিন্তু বাস্তবিকপক্ষে তার নাগাল পাইনি।
৩. সমাধানটি আমি প্রমাণ করেছি, কিন্তু খাতার মার্জিনে এটি লেখার মতো যথেষ্ট জায়গা ছিল না।
৪. আমি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ দেখছিলাম এবং সিরিজটি কনভার্জেন্ট (convergent) কিনা তা প্রমাণ করার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
৫. আমার ক্যালকুলেটরটি সৌরচালিত, কিন্তু গতকাল সারা দিন বৃষ্টি হয়েছিল।
৬. আমি হোমওয়ার্কটি ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলাম, কিন্তু একটি চতুর্মাত্রিক কুকুর (four-dimensional dog ) এসে তা খেয়ে ফেলেছে।
৭. আমি আসলে বুঝতে পারছিলাম না "i am the square of negative one", নাকি "i is the square root of negative one."
সংবিধিবদ্ধ সতর্কতাঃ ব্লগের গণিত বিষয়ক কোনো পোস্টে এসব অজুহাত গ্রহণযোগ্য হবে না!
৩। গণিতের এক ছাত্রকে তার হোমওয়ার্ক অ্যাসাইন্টমেন্ট দেখানোর জন্য বেশ জোরাজুরি করছে সহপাঠী। কিন্তু ছাত্রটি ভয় পাচ্ছে; একে তো এটি অন্যায়, তারপর ধরা পড়লে অন্যায়ের সাহায্যকারী হিসেবে শাস্তি পেতে হতে পারে শিক্ষকের কাছে। এসব ব্যাপারে শিক্ষক খুব কড়া।
সহপাঠী তাকে আশ্বস্ত করে, "চিন্তা করিস না, স্যার ধরতেই পারবেন না। আমি ধ্রুবক আর চলকগুলি সরাসরি কপি না করে চেঞ্জ করে লিখব। ধর্, a কে লিখব b, x কে y,..."
ছাত্রটি খুব আশ্বস্ত না হলেও ছাড়া পাওয়ার জন্য অ্যাসাইন্টমেন্ট কপি করার জন্য দিলো। ডেডলাইন শেষ হবার পর ছাত্র সহপাঠীকে জিজ্ঞেস করল, "কিরে, ঠিক মতো লিখতে পেরেছিস তো?"
"হ্যাঁ," দাঁত বের করে জবাব দেয় সহপাঠী, "তুই যখন একটা ফাংশনকে f লিখেছিস, আমি তাকে g লিখেছি। তুই যখন কোনো চলককে লিখেছিস x, আমি চেঞ্জ করে লিখেছি y। তুই যখন লিখেছিস log (x+1), আমি সেটাকে লিখেছি timber (x+1)..."
৪। বেলুনে ভ্রমণরত এক লোক হঠাৎ আবিষ্কার করল সে পথ হারিয়ে ফেলেছে। বেলুনকে একটু নিচে নামিয়ে সে চিৎকার দিল, "হাই, আমাকে একটু সাহায্য করতে পার? এক ঘন্টা আগে এক বন্ধুর সাথে দেখা করার কথা ছিল আমার, কিন্তু পথ হারিয়ে ফেলায় আমি বুঝতে পারছি না কোথায় এসেছি।"
নিচের লোকটি জবাব দিল, "তুমি রয়েছে উষ্ণ এক বেলুনে, ভূমি থেকে ৩৫ ফুট উঁচুতে, ৫৫ থেকে ৫৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ২৯ থেকে ৩০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে।"
“তুমি নিশ্চয়ই একজন গণিতবিদ।" বেলুনচারী বলে উঠে।
“হ্যাঁ, ঠিক ধরেছ তো! কিন্তু কীভাবে বুঝতে পারলে?" পথিক অবাক হয়ে উত্তর দেয়।
“হুম,” বেলুনচারী জবাব দেয়, "তোমার উত্তর গাণিতিকভাবে সঠিক, কিন্তু এসব তথ্য আমার কী কাজে লাগবে বুঝতে পারছি না। আসল ব্যাপার হল আমি এখনও আগের মতো পথ হারানো অবস্থায়ই রয়েছি। খোলাখুলি বললে, এখন পর্যন্ত তুমি খুব একটা উপকারে আসনি আমার।"
পথিক উত্তর দেয়, "তুমি নিশ্চয়ই এমবিএ পাশ করা ম্যানেজার।"
“হ্যাঁ, আমি তাই।" এবার বেলুনচারীর অবাক হবার পালা, "কিন্তু তুমি কীভাবে বুঝলে!"
পথিক উত্তর করে, "তুমি জান না তুমি কোথায় রয়েছ বা কোথায় যাচ্ছ। বন্ধুর কাছে তুমি এমন প্রতিজ্ঞা করেছ যা রক্ষা করার উপায়ও তোমার জানা নেই, কিন্তু আশা করছ তোমার সমস্যা আমি সমাধান করে দেব। আসল ব্যাপার হলো আমার সাথে সাক্ষাতের পূর্বে তুমি যেখানে ছিলে, সেখানেই রয়ে গেছ, কিন্তু কোনো ভাবে এটি এখন আমার দোষ হয়ে গেছে।"
৫। রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেছেন দুইজন গণিতবিদ। একজন অন্যজনকে বলেন, "বড়ই পরিতাপের বিষয় সাধারণ মানুষ গণিত খুব কম জানে।"
দ্বিতীয় জন তাতে একমত পোষণ না করে বলেন, "না, এ ঠিক নয়। অধিকাংশ মানুষ যথেষ্ট পরিমাণে গণিত বুঝতে পারে। আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি।"
খানিক পর প্রথম গণিতবিদ প্রক্ষালন কক্ষের দিকে গেলে, দ্বিতীয় জন দ্রুত হাতের ইশারায় ওয়েইট্রেসকে ডাকেন। মেয়েটি কাছে এলে তার হাতে ১০ ডলারের একটি নোট দিয়ে তিনি বলেন তার বন্ধু ফিরে আসলে আবারও তাকে ডাকবেন তিনি এবং একটি প্রশ্ন করবেন। ওয়েইট্রেসের তখন শুধু বলতে হবে, "ওয়ান থার্ড এক্স কিউবড।"
মেয়েটি রিপিট করে, "ওয়ান থার...ডেক্স কিউ?"
গণিতবিদ শুধরে দেন, "ওয়ান থার্ড এক্স কিউবড।".
মেয়েটি প্রশ্ন করে, "ওয়ান থার ডেক্স কিউবড?"
"হ্যাঁ, এবার ঠিক আছে।" গণিতবিদ আশ্বস্ত হয়।
"ওয়ান থার ডেক্স কিউবড, ওয়ান থার ডেক্স কিউবড..." বিড়বিড় করতে করতে ওয়েইট্রেস সরে যায়।
প্রথম গণিতবিদ ফিরে আসলে দ্বিতীয়জন তাকে বাজির প্রস্তাব করেন, অধিকাংশ লোকই যে ভালো গণিত বুঝে এটি প্রমাণ করার জন্য। তিনি বলেন, "আমি ওয়েইট্রেসকে ডেকে একটি প্রশ্ন করছি। ঠিক আছে?" প্রথমজন কৌতুকপূর্ণ হাসিতে রাজি হন।
দ্বিতীয় জন ওয়েইট্রেসকে ডেকে জিজ্ঞেস করেন, "আচ্ছা, বলতো x এর সাপেক্ষে x^2 এর ইন্টেগ্রাল কত?"
ওয়েইট্রেস জবাব দেয়, "ওয়ান থার ডেক্স কিউবড [1/3*x^3]। উজ্জ্বল হয়ে যায় দ্বিতীয় জনের মুখ। টেবিল থেকে চলে যেতে যেতে ঘাড়ের উপর দিয়ে পিছন ফিরে তাকায় ওয়েইট্রেস, আর চোখ টিপে বলে, "প্লাস একটি কনস্ট্যান্ট!""
৬। স্বনামধন্য এক পরিসংখ্যানবিদ কন্ডি, কখনো প্লেনে চড়েন না, কারণ সারা বিশ্বের উড্ডয়ন পরিসংখ্যান ঘেঁটে তিনি দেখেছেন যেকোনো বিমানে একটি বোমা থাকার সম্ভাব্যতা ১/১০০,০০০। সম্ভাব্যতাটি তার কাছে বেশি মনে হয়, ফলে এর উপর ভিত্তি করে জীবনের ঝুঁকি নিতে তিনি রাজী নন।
একদিন দূরের এক কনফারেন্সে যোগদানের আমন্ত্রণ পান কন্ডি। সেখানে দেখা হয় বান্ধবীর সাথে।
"হাই কন্ডি, ট্রেন ভ্রমণ কেমন হলো? বন পাহাড়ের ভেতর দিয়ে নিশ্চয়ই চমৎকার সময় কেটেছে।" বান্ধবী জানতে চান।
"আমি আসলে প্লেনে করে এসেছি এবার।" মুচকি হেসে জবাব দেন কন্ডি।
"আরে, তাই নাকি!" অবাক হন বান্ধবী। "তা, তুমি না সব সময় প্লেনে একটা বোমার কথা বলতে?"
"হ্যাঁ, আমি হিসেব করে দেখলাম কোনো প্লেনে ১টি বোমা থাকার সম্ভাবনা যদি ১/১০০,০০০ হয়, তাহলে ২টি বোমা থাকার সম্ভাবনা—তুমি তো স্বাধীন সম্ভাব্যতার সূত্র জানো—(১/১০০,০০০) × (১/১০০,০০০) বা ০.০০০০০০০০০১। এটি এত ক্ষুদ্র সম্ভাবনা যে এর উপর ভিত্তি করে ঝুঁকি নেয়া যায়।"
"কিন্তু ২টি বোমার কথা আসছে কেন?"
"কতই না বোকা ছিলাম আমি, এত দিন ব্যাপারটি আগে মাথায় আসেনি!" জবাব দেন কন্ডি, "শোনো প্রিয় বান্ধবী, এবারে প্লেনে আসার সময় ঝুঁকি কমানোর জন্য আমি সাথে করে একটা বোমা নিয়ে এসেছি।"
৭। মেডিক্যালের এক ছাত্র উচ্চতর ক্যালকুলাসে ফেইল করে প্রফেসরের কাছে গিয়ে ক্ষোভ ঝাড়ে, "হেই, ছাতার এই অঙ্ক করে আমার কি লাভ? আমি কেন ক্যালকুলাস পড়ব? এমন তো না যে আমি ডাক্তার হলে ক্যালকুলাস আমার হাতি ঘোড়া উপকার করবে!"
প্রফেসর শান্তভাবে উত্তর দেন, "আসলে তুমি যা বলেছ ঠিক নয়। ক্যালকুলাস মানুষের প্রাণ বাঁচায়।"
“কীভাবে? দেখান দেখি!" ছাত্র জানতে চায়।
“খুব সোজা। ডাক্তার হওয়ার মতো যোগ্যতা যাদের নেই, ক্যালকুলাসের কারণে আগে থেকেই তারা মেডিক্যাল স্কুল থেকে ঝরে পড়ে।"
____________________________
গণিতের সপ্ত কৌতুক (১):
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
dvWfu বলেছেন:
এত লম্বা পোস্ট.......টায়ার্ড লাগে......
লেখক বলেছেন: অল্প অল্প করে পড়ুন। ক্লান্তি চলে যাবে।
ভালো থাকুন, উদ্দীপ্ত থাকুন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, ১লাইনের কৌতুকেরও ঝাঁঝ আছে বেশ। ![]()
লেখক বলেছেন: বড়ই আনন্দ প্রতিভাত হইল ব্লগে!
বড় বিলাই বলেছেন:
ভালোই লাগল।
লেখক বলেছেন: শুভেচ্ছা, বড় বিলাই। আপনার অনুভব পোস্টের সম্মাননা স্মারক হিসেবে গৃহীত হল।
চমৎকার অনুভূতিতে পূর্ণ হোক সময়।
হাসান মাহবুব বলেছেন:
ছোটছোটগুলোর বেশ কয়েকটা মজার। আর বড়গুলোর মধ্যে ৬ নাম্বারটা জোস্!
লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, পরিসংখ্যান যে কত কাজের ভাবলেই মজা লাগে!
ভালো থাকুন।
রাহা বলেছেন:
+
লেখক বলেছেন: শুভেচ্ছা। আইকনের মতোই প্রত্যয়ী আপনার আগমনে ধন্যবাদ।
শান্তির দেবদূত বলেছেন:
হা হা হা ..... বোমার কৌতুকটা পড়ে হাসতে হাসতে শেষ ....।বাইনারিটাও চমৎকার ......
মোটামুটি সবগুলোই নতুন লাগলো .....
সংগ্রহে রাখার মতো, তাই ফেবারেটে রেখে দিলাম, মাঝে মাঝে হাসা খুব দরকারি হয়ে পড়ে কিন্তু হাসির উপকরন তখন হয়ে যায় দুর্লভ ..... হা হা হা ....
লেখক বলেছেন: হাসিতে হাসিতে আসুক তবে শান্তি। পোস্টের প্রচেষ্টা কাজে লেগেছে এটিই বড় আনন্দ।
সময় প্রবাহিত হোক হাস্যপূর্ণ।
টোনা বলেছেন:
৬ নম্বরটা কট্ঠিন হইসে .... যারা প্রবাবিলিটি জানে না , তারা ধরতেও পারবো না এইটা নিয়া এতো জোস কৌতুক করা যায় .... ++++++++++++++++++++++++
লেখক বলেছেন: আরে, আরে, আপনার আইকনটা তো জটিল। খুব কিউট, ভালো লাগল।
৬ নম্বরটা আসলেই জটিল, ধ্রুপদী ধরণের। ![]()
কটঠিন সময় কাটুক।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
হাসতে হাসতে পরে গেলাম। প্রথমে আছাড় খেলাম " স্যার, জেনারেল ক্যালকুলাস (General Calculus) কি রোমান বীর ছিলেন?" পড়ে।তারপর থেকে খাইতেই লাগলাম! টিম্বার, বোমা, মেড স্কুল...সবগুলায়!
লেখক বলেছেন: হায় এ কী বলেন! যা হোক আশা করি ব্যথা পাননি।
এখন হাসতে হাসতে উঠে দাঁড়ান।
যাতে সময় কাটে হাসিতে...
timber (y+1) হওয়ার কথা ছিল না?
লেখক বলেছেন: আরে তাই তো! তাড়াহুড়ায় বোধ হয় মনে করেছে timber দিয়েই কাজ সেরে ফেলবে।
ভালো থাকবেন।
হিমালয়৭৭৭ বলেছেন:
ভাবছি আপনাকে নিয়েই একটা পোস্ট দিলে কেমন হয়।।। যথারীতি ভাল লাগল।। পরিসংখ্যান ভাল লাগে!!!
লেখক বলেছেন: আরে বিশাল হিমালয় যে!
আমার উপর আবার পোস্ট কেন, ভাই?
পরিসংখ্যান খুবই কাজের জিনিস, না থাকলে যে কী হত! ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল আপনাকে দেখে।
গণিত হোক হাস্যপ্রোজ্জ্বল, হাসি ফোটাক পেঁচার মুখেও। ![]()
বুড়া শাহরীয়ার বলেছেন:
প্রিয়তে রাখার ব্যপারে জেনারেল ক্যালকুলাস সাহেব কি জেন বলেছিলেন।উনাকে সম্মান দেখালাম।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
জেনারেল ক্যালকুলাস সব সময় ক্যালকুলাস ভালবাসতেন, কখনো ভুলে যাননি তার পরিচয়, এবং [আপনাকে] বলতেন, ক্যালকুলাস বিষয়ক যেকোনো আলোচনাই প্রিয় হয়ে উঠার মতো ব্যাপার। ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা। গণিতে কাঁকনের স্বরের মতো চমৎকার ধ্বনিটি সব সময় খুঁজে পাওয়া যায়। তাই আপনার জন্য বিশেষ সম্মাননা। ![]()
মুহিব বলেছেন:
গানিতিক জ্ঞানের অভাবে কিছু জিনিস হালকা হয়ে উড়ে গেছে কিন্তু বাকিগুলো পড়ে মজা পেয়েছি।
লেখক বলেছেন: কৌতুকগুলি ভারী লাগেনি শুনে আশ্বস্ত হয়েছি।
ভালো থাকুন।
মুক্ত বয়ান বলেছেন:
সবগুলাই ফাটাফাটি। তবে, ৬ নম্বরটা বেশি জোস!!!
সিরাম জিনিস.. সিরাম..
এইবার আমাদের প্রোবাবিলিটি আছে!!!
ছোটগুলার ৩ নম্বরটাও জোস।
লেখক বলেছেন: যাক, ফাটাফাটি শুনে সিরাম জোস লাগতেছে।
প্রোবাবিলিটির আরো পাওয়া যায় কিনা দেখি।
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন:
পৃথিবীতে ১০ রকমের মানুষ রয়েছেঃ যারা বাইনারী বুঝে এবং যারা বাইনারী বুঝে না।.............................................................
একমত হতে পারলামনা। আসলে পৃথিবীতে ১০০ রকমের মানুষ রয়েছে। এর মধ্যে ১১ তম প্রকারের মানুষ হচ্ছে তারা যারা এই লেখা পড়ে মজা না পেয়ে থাকতে পারেনা। আর ১০০ তম প্রকারের মানুষ হচ্ছে আমার মত লোকেরা যারা এই লেখা তাদের প্রিয় তালিকায় না নিয়ে পারেনা।
লেখক বলেছেন: আপনি একমত হতে পারেননি শুনে খুব ভালো লাগছে, বিশেষ করে ব্যাখ্যা যথার্থ।
হাস্যানুভূতিতে পূর্ণ থাকুক সময়।
১। এর ৫।
২। এর ৭।
সংবিধিবদ্ধ সতর্কতাঃ ৩।ও ৭। অসাধারন।
ভাল থাকুন।।
লেখক বলেছেন: ভারবহ নয়, মজাই গণিতের মূল।
গণিত হচ্ছে প্রবাহমান এক কাব্য, এ পরিচয়টি ফুটে উঠুক নিরন্তর।
গণিতের সৌরভে পূর্ণ থাকুক সময়।
শিশু বলেছেন:
আপনার লেখাগুলো সংকলিত হলেও আপনার গণিতপ্রীতি আমাকে মুগ্ধ করেছে।কিডনীস্টোন হওয়ার পরে বুঝেছি মেডিকেলের ছাত্রদেরও ক্যাল্কুলাস লাগে। তবে আমার ব্যক্তিগত জীবনে কখনো পঞ্চম শ্রেনীর ভগ্নাংশের ওপরের কোন গণিত লাগে নি।
লেখক বলেছেন: শিশুর মুগ্ধতা অপার সম্মাননা।
হ্যাঁ, ব্যক্তিগত জীবনে আপনার পর্যবেক্ষণ যথার্থ। এ অবশ্য ভালোই। একবার ভাবুন কর্মজীবনে যদি প্রকৌশল, গণিত বা পদার্থবিদ্যার জটিল সূত্র দ্বারা চালিত হত, তাহলে কী ঝামেলাই না হত! ব্যবসা বাণিজ্য চাকুরি সব থেমে যেত।
অপরিচিত_আবির বলেছেন:
২. আমি আমার বইয়ের যথেচ্ছ কাছে (arbitrarily close) যেতে পেরেছিলাম, কিন্তু বাস্তবিকপক্ষে তার নাগাল পাইনি।৬. আমি হোমওয়ার্কটি ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলাম, কিন্তু একটি চতুর্মাত্রিক কুকুর (four-dimensional dog ) এসে তা খেয়ে ফেলেছে।বেশি জটিল আর সেই সাথে ছবিটাও!!
লেখক বলেছেন: চাইনিজ রেস্টুরেন্টে খাবার পর গণিতবিদগণ কেন অবশিষ্ট খাবার বাড়িতে নিয়ে আসতে চান?
কারণ তারা Chinese remainder theorem ভালো বুঝেন। ![]()
পড়া ও অনুভবের জন্য অনেক অনেক ধন্যবাদ। অপরিচিত আর নন আপনি, মোটেও। ![]()
৭ এ ডাক্তারী পড়তে ক্যালকুলাস জানতে হয় নাকি ?
++++++++++++
লেখক বলেছেন: হ্যাঁ, অনেক মেডিক্যাল স্কুলে ক্যালকুলাস বাধ্যতামূলক কিংবা রেকমেন্ডেডঃ
Click This Link ![]()
কৌতুকটা আবার সত্য কথা বলে ফেলল কিনা, কে জানে! ![]()
লেখক বলেছেন: হাসতে হাসতে কেন পেট ব্যথা হয়, এটি গাণিতিক গবেষণার ক্ষেত্র হওয়া উচিত!
জেনারেল ক্যালকুলাস বা কন্ডি হয়তো কিছু বলতে পারেন। ![]()
কি বুদ্ধি ! বোমা দুইটা থাকার সম্ভবনা, এত বুদ্ধিমান লোক
প্লেনে আরেকটা থাকার সম্ভবনার চে বেশী।
উনার পরিচয় কি ?
ছবিটা ও ব্যাপক - আগের বার খেয়াল করি নাই
লেখক বলেছেন: কন্ডি সাহেবের পরতিভা কাজে লাগানো দরকার। তার কাজের মূল্যায়ন দরকার।
তার থিওরি প্রয়োগ করে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড নস্যাৎ করা সম্ভব। পদ্ধতিটিকে আমরা বলতে পারিঃ
গাণিতিক টিকা পদ্ধতি! ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার আইকনটি তো খুব সুন্দর।
ভালো কাটুক সময়।
যীশূ বলেছেন:
ভালো লেগেছে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। আনন্দময় অনুভবের মন্তব্য।
আইরিন সুলতানা বলেছেন:
(AlGore-ithm) ......GeorgeBush-ithm তুই যখন লিখেছিস log (x+1), আমি সেটাকে লিখেছি timber (x+1)..."
হাহাহাহহাহাহাহ .....হাহাহাহহাহা ...গণিত আসলেই মজার বিষয়.....
লেখক বলেছেন: আপনার মুখের উদ্ভাসিত হাসি পোস্টের জন্য সম্মান-স্মারক।
ভালো কাটুক সময়, হাসিতে। ![]()
অলস ছেলে বলেছেন:
+
লেখক বলেছেন: আহ, ধন্যবাদ, সুন্দর চিহ্নের জন্য।
উদ্ভ্রান্ত পথিক বলেছেন:
হাসতে হাসতে শেষ!!!৪ নং টা আমি ফেচবুকে নোট আকারে দিলাম আশা করি কিছু মনে করবেন না!
লেখক বলেছেন: শুভেচ্ছা। হাসতে হাসতে উদভ্রান্ত হওয়াটাই প্রমাণ করে আপনি ভ্রান্ত নন।
ফেসবুক বা অন্য কোথাও দিতে পারেন, সমস্যা নেই। নির্মল কৌতুক সবার জন্যই।
ভালো থাকুন।
লেখক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল আপনাকে দেখে, এবং আপনার আইকনটির প্রকাশ।
কিন্তু বিষণ্ণ কেন? ভালো থাকুন।
লেখক বলেছেন: আহ, হা, সম্মানিত শব্দচয়ন! ![]()
লেখক বলেছেন: অ'সাম হাসির জন্য অনেক অনেক ধন্যবাদ।
হাসিতে হাসিতে কাটুক বেলা। ![]()
মাকসুদুল আলম বলেছেন:
সিম্পলি অ'সাম
লেখক বলেছেন: শুভেচ্ছা। আপনার অনুভব একটি বড় মূল্যায়ন।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনার হাসিতে ব্লগ উদ্ভাসিত হয়ে গেল। ![]()
ভালো থাকুন, হাসতে হাসতে।
লেখক বলেছেন: শুভেচ্ছা।
আপনার আইকনে কি প্রস্ফুটিত নীল পদ্ম, নাকি শাপলা? সুন্দর দেখতে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আপনে তো ছুপা রুস্তম বা মহা ত্যাদর লোক !!
ঘরের কথা পরে জানলো কেমনে
এখন হাজারবার ধন্যবাদ দেই -- কপালগুনে (অথবা যোগ্যতার (!) অভাবে) চান্স পাই নাই ।
ক্যালকুলাসের অবশ্য দোষ দেয়া যাবে না
লাইফটা পুরাই জম্বি হয়ে যেতো
লেখক বলেছেন: আয় হায়, আমি তো কৌতুকটার একটা জেনারেল খোঁচার কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আপনি তো একেবারে দৃষ্টান্ত হয়ে গেলেন। ![]()
তবে আপনার সিদ্ধান্তের যথার্থতা একেবারে দ্ব্যর্থহীন। ক্যালকুলাস আমারও সহজ লাগত। ![]()
লেখক বলেছেন: হাসতে হাসতে
পড়তে পড়তে
কাটতে থাকুক
জীবন আপনার।
লেখক বলেছেন: শুভেচ্ছা। পোস্ট প্রিয়তে যাওয়া একটি সম্মাননা। ![]()
ভালো কাটুক জীবন।
লেখক বলেছেন: ধন্যবাদ, অদ্রোহ, ভালো লাগল দেখে।
হাসি চাপার দরকার নাই। হাসুন প্রাণ খুলে। ![]()
লেখক বলেছেন: আরে কেন, কেন, ভাগবেন কেন?
প্রাণখোলা কথা বলে মাতিয়ে রাখবেন।
ভালো থাকুন।
টুশকি বলেছেন:
হাহাহা মজারু !
লেখক বলেছেন: শুভেচ্ছা, টুশকিপি। কিন্তু আপনাকে দেখছি না যে!
ভালো থাকুন সব সময়।
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
জটিল, হাসতে হাসতে শেষ! পৃথিবীতে ১০ রকমের মানুষ রয়েছেঃ যারা বাইনারী বুঝে এবং যারা বাইনারী বুঝে না।
৬ নাম্বারটাও জটিল। পোষ্ট প্রিয়তে।
লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো লাগল আপনাকে দেখে।
হ্যাঁ, ১০ রকমের মানুষেই দুনিয়া ভরা।
ভালো কাটুক সময়।
মারূফ মনিরুজ্জামান বলেছেন:
শোনো প্রিয় বান্ধবী, এবারে প্লেনে আসার সময় ঝুঁকি কমানোর জন্য আমি সাথে করে একটা বোমা নিয়ে এসেছিএইটা সবচে' মজা
লেখক বলেছেন: ধন্যবাদ। ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
ভালো কাটুক জীবন, সুখে স্বস্তিতে, ঝুঁকিহীন।
লেখক বলেছেন: অংক না'পি।
এগুলো কৌতুক। আসেন রোমান বীর General Calculus-এর সাথে পরিচিত হই। ![]()
আমার গনিতের অবস্থা ভয়াবহ ,বেশীরভাগ সময় একটা ০ কম বেশী হয়ে যাইত।
লেখক বলেছেন: ধন্যবাদ, বোন। খুব ভালো লাগল আপনাকে দেখে।
[ফিস ফিস করে] গুণ ভাগ করতে গেলে আমারও একই অবস্থা হয়।
তবু মজার ভুলে কাটুক জীবন।
রুদ্র নীল বলেছেন:
বেশি বড়......ভাল লাগছে
লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো লাগা পোস্টের জন্য সম্মান স্মারক।
লেখক বলেছেন: খিকজ....![]()
ছোট মাথা কিন্তু চিন্তা স্বচ্ছ, ভাবনা তীক্ষ্ণ, বিবেচনা সুন্দর। ![]()
বীর ক্যলকুলাস আর প্লেনে বোমারটা দিয়ে গনিতবিদদের হাল্কা চলটে যাওয়া মেধার কিছুটা ধারনা পাওয়া যায়
লেখক বলেছেন: ধন্যবাদ, সত্যাশ্রয়ী, বীর ক্যালকুলাস এবং প্লেনে বোমা সংক্রান্ত গণিতবিদদের ব্যাপারে সত্যানুমানের জন্য। ![]()
শামীম হাদী বলেছেন:
এমন পোষ্ট আরও চাই। খুব ভালো লগল
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রেরণাদায়ক মন্তব্যে ধন্যবাদ।
গণিতের কৌতুকের আরো ৩টি পোস্ট আছে। সময় পেলে পড়বেন। পঞ্চম পর্বের পরিকল্পনা আছে।
ভালো থাকবেন।
বোকা ছেলে বলেছেন:
কোথায় যেনো এইটা পড়েছিলাম: "Why do people are confused with Halloween and Christmas;
Because, Oct 31=Dec 25!
লেখক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, এটিও বেশ মজার, একটু সূক্ষ্মও। ![]()
নাজমুস বলেছেন:
দারুন ভাই, খুব ভালো লাগল। একটু খারাপও লাগল, ব্যাক্তিগত কারনে!
লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো লাগা টিকে থাকুক, দূর হয়ে যাক খারাপটা। :-)
লেখক বলেছেন: হা হা হা, হাসুন, এবং আশা করছি, হাসছেন এখনও। ![]()
প্রত্যুত্তরে দেরি হওয়ায় লজ্জিত। ভালো থাকবেন।
নগর সংগীত বলেছেন:
চরম!
লেখক বলেছেন: ঠিক চমৎকার নগর সংগীতের মতোই।
শুভেচ্ছা। ভালো কাটুক সময় আপনার।
শাহরিয়ার নাহিদ বলেছেন:
৬ নং তা মারাত্বক হইসে।
লেখক বলেছেন: কী সাংঘাতিক, না? :-)
মন্তব্যে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
রমিত বলেছেন:
"ডাক্তার হওয়ার মতো যোগ্যতা যাদের নেই, ক্যালকুলাসের কারণে আগে থেকেই তারা মেডিক্যাল স্কুল থেকে ঝরে পড়ে।"এটা ভালো বলেছেন। অবশ্য আমাদের দেশে এই সমস্যা নেই হবু ডাক্তারদের। ক্যালকুলাস বা ফিজিক্স তাদের পড়তেই হয়না।
লেখক বলেছেন: শুভেচ্ছা। অনেক ভালো লাগল আপনাকে দেখে।
ডাক্তারদের ক্যালকুলাস পড়া আসলেই মজার ব্যাপার।
লেখক বলেছেন: শেষেরটা আমারও ভালো লাগেনি; দেখি, এঞ্জিনিয়ারদের পঁচানো যায় কি না। তবে ঐটা কিন্তু ফেল করার ছাত্রের কাহিনী।
![]()
ধনাত্মক চিহ্নে আনন্দিত হলাম। চমৎকার কাটুক সময় আপনার।
শিশেন সাগর বলেছেন:
ভালো লাগলো ্ +++++++++++
লেখক বলেছেন: শুভেচ্ছা। মন্তব্যে মূল্যায়নে অনেক ধন্যবাদ।
আমার ব্লগে চমৎকার হোক আপনার ভ্রমণ।
আসাদুজজামান বলেছেন:
পোস্টটি আপনার পছন্দের তালিকায় সংযুক্ত করা হয়েছে
লেখক বলেছেন: শুভেচ্ছা। প্রিয়তে নেয়ার সম্মাননায় আনন্দিত হলাম।
ভালো কাটুক সময়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















