শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

জিআরই, জিম্যাট এবং এমবিএ'র গণিতপর্ব (১)

১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬

শেয়ারঃ
0 0 0

মোট প্রশ্ন: 5টি।
সমাধানের জন্য প্রদত্ত সময়: < 3 মিনিট 15 সেকেণ্ড।
ক্যালকুলেটর কিংবা অনুরূপ কোনো গণনাকারী যন্ত্র ব্যবহার করা যাবে না।

প্রশ্নসমূহ
১। -1< x < 0 হলে,
x, x^2 এবং x^3 রাশিত্রয়কে মানের নিম্ন ক্রমানুসারে সাজালে, ক্রমটি কীরূপ হবে?

২। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5.5% বেড়ে গেলে এবং প্রস্থ 2.0% কমে গেলে, উহার ক্ষেত্রফল কত % বাড়বে বা কমবে?

৩। 4.0 এবং 3.9... (9 এর উপর পৌনঃপুনিক) সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য কত? [পার্থক্যটি দশমিকের পর তিন ঘর পর্যন্ত বিবেচনা করলেই হবে।]

৪। (5x - 1) / (3y + 2) > 3/5 অসমতা থেকে,
x-কে কীভাবে y-এর মাধ্যমে প্রকাশ করা যায়?

৫। নীচের চিত্রে, সবুজ বর্ণের ক্ষেত্রটি অর্ধবৃত্ত হলে, বর্গাকার চতুর্ভুজটির ক্ষেত্রফল কত?



গুড লাক!

 

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: অত্র এলাকা বাগপূর্ণ হয়ে গেছে, ভ্রাত! পোস্ট প্রথমবার প্রকাশিত হলে শিরোনাম, এবং মাঝে মাঝে দয়ালু দু'একটি লাইন, ছাড়া আর কিছু আসে না। এডিটে গেলে গড়ের মাঠ দেখায়।

এবার পোস্টের পর এডিটে গিয়ে গড়ের মাঠে আগের লেখা লেপে দিলাম, তাতে শেষ পর্যন্ত কাজ হলো। কিন্তু বার বার এরকম হলে তো মুশকিল! :-(

২. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২২
মুক্ত বয়ান বলেছেন: 1. x^3, x, x^2

3. 0.001

4. (-2y-1) / (3Y-5) > 3/5

5. 929/16

৪ নং দিচ্ছি।
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: শুভেচ্ছা, মুক্ত।
আচ্ছা, অপেক্ষা করছি। :-)

৩. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৩
কুতুব্ বলেছেন: বুঝলাম না, এখানে আবার লেখপড়া শুরু হইল ক্যান?..........
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আপনার জন্য দর্শক সারিতে চমৎকার সুশোভিত একটি স্থান রাখা হয়েছে, সাদরে আমন্ত্রণ।

ভালো কাটুক সময় এবং পরিদর্শন। :-)

৪. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৯
মুক্ত বয়ান বলেছেন: দু:খিত ভাইয়া,
৪ নং দিছি।

২নং টা বাকি ছিল। :)
১%-এর মত বৃদ্ধি হয়।

ঠিক নিশ্চিত না। :-/
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আমিও তাই ভাবছিলাম। কিন্তু ৪নং এ x কোথায়?
২ নং-এ আরেকটু বেশি হবার কথা।

৫. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কুইজে অংশগ্রহণ করি নাই। এক্সগ্রেশিয়া দিয়া পাশ নম্বর দিয়া দিয়েন।

ভালো লাগছে যে আপনার লেখা এখন দেখা যাচ্ছে :):)
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: বহুত কসরত করতে হয়েছে লেখা পাশ করানোর জন্য। তবে এখনও নিশ্চিত নই, পরের পোস্ট কাজ করবে কিনা! :(
তাই ভয়ে ভয়ে এটিকেও এডিট করছি না, পোস্টের ব্যাপারে দু'য়েক লাইন বলার থাকলেও।। :|

সবই মায়া! দেখি কী হয়! :|

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: চোখ বুঝে সমাধান করলে, মুক্ত'র গুলোতে আর চোখ পড়বে না। :)

৭. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৮
অদ্রোহ বলেছেন: সল্ভ করে ভাল্লাগলো :)
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: সমাধান জাতির সাথে শেয়ার করলে জাতীয় জীবনে প্রভূত উন্নয়ন সাধিত হতে পারে। :)

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: বললে জ্ঞান বৃক্ষটি আরো বাড়তে পারত, সুশীতল ছায়াটি আরো বিস্তৃত হতে পারত। :)

৯. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০২
মুক্ত বয়ান বলেছেন: বোহেমিয়ান, ভাইয়া এখনো উত্তর বলেন নাই। :)
কাজেই আমার উত্তর সঠিক নাও হতে পারে। :)

আমি তো ৪ নং-এ বামের অংশটাকেই X ধরে নিছি। :) :)

আর, ২-এ ৩.৩৯% ??
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: স্যরি, মুক্ত, ৪ নং-এর ডিনোমিনেটর-এ xএর পরিবর্তে y হবার কথা। সংশোধন করে দিলাম। এবার ট্রাই করা যেতে পারে।

২-এর উত্তরটি সুন্দর। :)

১০. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৬
সলিল বলেছেন:
1. x^3 > x^2 > x

2. 2.9% বাড়বে

3. 0

4. ঠিক বুঝলামনা

5. ক্ষেত্রফল আনুমানিক ৫ বর্গএকক।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে স্বাগত।
৪-এ একটু সংশোধনী আছে, ডিনোমিনেটর-এ y হবে।
ধন্যবাদ, ভালো কাটুক সময়।

১১. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১২
সলিল বলেছেন: হুমম...তাইতো বলি ৪ নং টা বুঝতেছি না কেন

4. x > (9/25)y + (11/25)
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের পর্বে ব্যাখাসহ উত্তর দেয়া হবে।
ভালো থাকুন।

১২. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৫
ন হন্যাতে বলেছেন: ১। x^3 , x^2 ... x

২। ৩.৩৯% বাড়ে

৩. ০

সাড়ে তিন মিনিট তো চলে গেল :(
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: শুভেচ্ছা। সমস্যা নেই, আসলে ৫ মিনিট দেয়া দরকার ছিল। আর বাংলায় টাইপ করতে তো ভালোই সময় লাগে। বাকিগুলোও চেষ্টা করুন সময় থাকলে।

বেশ ভালোই সাড়া পাচ্ছি আপনাদের, তাই ধারাবাহিকটি চলবে। আমি এখানে ট্রিকি সমস্যা এবং তাদের শর্টকাট সমাধানের উপর জোর দিতে চাচ্ছি যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে আসে।

ভালো থাকবেন।

১৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯
সলিল বলেছেন: ম্যাভেরিক ভাই...আপনার ব্লগে কিন্তু আমি এই প্রথম আসিনি, প্রায়ই ঢু মারি, কিন্তু কখনো মন্তব্য করিনি। আপনার "শব্দ-রাজ্যে অভিযান" পড়তে খুব মজা লাগে। আপনার কোনো কিছুর সাথে মানুষকে পরিচয় করিয়ে দেবার পদ্ধতিটি অত্যন্ত চমৎকার এবং অভিনব। এভাবে যদি সমস্ত কিছু শিখতে পারতাম।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: আপনার মন্তব্য শ্রদ্ধাভরে গৃহীত হল। পাঠকের পড়াটাই বড় কথা, বড় সম্মাননা।

১৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১। x^2, x এবং x^3

২। .০৩৩৯% বাড়ে

৩। .০০০(০১)>.০০১

আর আজকে না। ০ পাইছি জানি, কারণ ছেলে ঘুমাইতেছে :):)
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: আপনি জটিলগুলো সহজে পারেন, এটি নিশ্চিত হওয়া গেল। :)

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: একদিক দিয়ে চিন্তা করলে এরকমই হবার কথা। :-)

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: সুন্দর উত্তর। :-)

১৭. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪০
সলিল বলেছেন: ২ এর উত্তরটা স্পষ্টতই ভুল দিয়েছি, এই টাইপ প্রব্লেমগুলো ক্যাল্কুলেটর ছাড়া করতে গেলে প্রায়ই এমন ভজঘট করে ফেলি, সমাধান কি কে জানে !
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: হ্যাঁ, পরীক্ষায় সচরাচর আসে, অথচ ক্যালকুলেটর ছাড়াই সমাধান করা যায়, এমন সব প্রশ্নের উপর জোর থাকবে পর্বগুলোতে। :-)

১৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮
নুভান বলেছেন: ৪ নং বাদ দিয়ে বাকি গুলো তো বেশ সোজা। ৪ নং এর সমাধান ১ বর্গ একক থেকে একটু বেশী। ১.০৮ এর মতন।
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: হ্যাঁ, এমনিতে সমস্যাগুলো সহজ, কেবল সময়টাই বড় ব্যপার হয়ে উঠে।

৫ এর সমাধান আরেকটি বেশি হবার কথা।

১৯. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯
নুভান বলেছেন: দুঃখিত, ৪ এর জায়গায় ৫ হবে :D
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: হ্যাঁ, বুঝতে পেরেছিলাম। :)

১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: x-টি কি কোণ? সেক্ষেত্রে একটা sin থাকার কথা এদের সাথে।

২১. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১
নুভান বলেছেন: হায় হায়, ভূল হয়ে গেছে। অনেকদিন চর্চা না থাকলে যা হয় :(
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: আপনার পর্যবেক্ষণ কিন্তু যথার্থ। শুধু কোণে না গিয়ে বাহু-বাহুতে গেলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। :)

২২. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৯
আবিরে রাঙ্গানো বলেছেন: 1. x^2 > x^3 > x ;) :#) :D
2. 3.39% বাড়বে।
3. 0.000 :((
4. x > 9y/25+11/25 B-))
5. ((23/8)*sin(3600/23))^2 :)

প্রথম চারটা ৩ মিনিটে সম্ভব, কিন্তু ৫ নং টা করতে ১০/১২ মিনিট লেগে গেছে :( কিভাবে করতে হবে বুঝছিলাম, কিন্তু দুরত্বকে কোনে পরিনত করতে হবে কিভাবে, মনে করতে করতে সময় শেষ। B-) ক্যালকুলেটর ব্যবহার করিনি, তবে খাতা কলম ব্যবহার করেছি :) হবে তো বদ্দা?

হইছে কিনা জানি না :(( :(( :(
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: *** :|| :||

প্রথম চারটি করতে ৪৫ সেকেণ্ড, আর শেষেরটায় ত্রিকোণমিতিতে গেলে সময় বেশি লেগে যাবে! :)

খাতা-কলম যথার্থ, ইহাই কাম্য ছিল। :)

২৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৯
আবিরে রাঙ্গানো বলেছেন: ৫। (23/8)^2-(23/8-3/4)^2

আসলেই ৩ মিনিটে পারা উচিৎ ছিলো। আগের বার ভুল উত্তর দেয়ার জন্য সরি আছি :(( :(( :(( :( :( আগে এভাবে চিন্তা করিনি :( অন্য কোন পথ আছে নাকি ভাইয়া?
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, উহারা পরস্পর এবং মূল ত্রিভুজের সদৃশ। :)

২৪. ০৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:১০
যৈবন দা বলেছেন: ৫ এর উত্তর টা দেই, ১৫/৪
বর্গক্ষেত্র এর টা মনে হয়নি পারব,তাই চেষ্টা করিনি ;) ,বাকীগুলো সময়ের মধ্যেই পেরেছি :)
০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: শুভেচ্ছা। আমার ব্লগে আনন্দময় হোক আপনার ভ্রমণ। গণিত নিয়ে ভাবনায় অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৩৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই