somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দময় বিষাদ, আনন্দময় বিষাদ

০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি পৃথিবীতে না ফুটত কোনো চেরি
কতই না প্রশান্ত হতো হৃদয় আমাদের
প্রতি বসন্তে!

—আরিওয়ারা ও নারিহিরা, দশম শতকের জাপানী কাব্য সঙ্কলন ককিনশু (Kokinshu)-এর একজন কবি।

বসন্তের শুরুতে, মনোরম এক সন্ধ্যায়, পরিবারটি এসে দাঁড়াল বৃক্ষটির নিচে: শাদা ফুলে ছেয়ে গেছে বৃক্ষের সারা গা। ছেয়ে গেছে চারপাশ, গাঁয়ের রাস্তাগুলি, ছোট্ট নদীটি, এমনকি দূরে আকামাৎসু গোত্রের প্রাচীন সেই হিমেজি দূর্গটি পর্যন্ত। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল তারা বৃক্ষের দিকে, কী সুন্দর, কী সুন্দর! এসেছে তারা সাকুরা অবলোকন করতে, সাকুরা—দীপ্তিময়, পরিশুদ্ধ, শুভ্র, কোমল চেরি ফুল।

এবারের উৎসবটি অন্যরকম তারা জানে। আগামী বসন্ত, কিংবা তারপরের বসন্তগুলি, কখনো এরকম হবে না আর। বয়স হয়েছে দাদা-দাদীর, গ্রীষ্মেই চলে যাচ্ছে বড় মেয়েটি স্বামীর সাথে দূরদেশে, পরিবারের সাথে তেমন বনে না বড় ছেলেটির, আর ছোট ছেলেটি নিতান্তই শিশু। আর চিরকালের জন্যই সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন মা, জবাব দিয়ে দিয়েছেন ডাক্তার। শেষবারের মতো তাই তারা এসেছে হানামিতে, হানামি—চেরি ফুল অবলোকনের উৎসব।

এই তো মাত্র সেদিন, মায়ের মনে পড়ে, একেবারে কিশোরী বয়সেই হাল ধরেন তিনি পরিবারটির। তারপর শত কষ্টে, ঝড়-ঝাঁপটায়ও আগলে রাখেন সবাইকে গভীর মমতায়, অপার অচ্ছেদ্য বাঁধনে। নিরন্তর জোড়া দিয়ে যান সব ফাটল, সব ভাঙন। মরণে কি ছিন্ন হয় বাঁধন, হঠাৎই ভাবেন মা!

এক পশলা দমকা হাওয়া বয়ে যায়, চমকে তাকায় সবাই। আহ্‌, কী সুন্দর, কী অপরূপ! এরকমই এক হানামি উৎসবে, চেরি গাছের নীচে বাবার সাথে প্রথম দেখা হয় মায়ের। তারপর হাতে হাত রাখা, নির্ভার, সুখে দুঃখে, একসঙ্গে, এতগুলো বছর। কত দ্রুতই না বয়ে যায় জীবন!

সরসর শব্দে পায়ের কাছে ঝরে পড়ে চেরির পাতা। এত ছোট্ট জীবন, এত ক্ষণস্থায়ী! যুগ যুগ ধরে জাপানের হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠা আনন্দ-বিষাদের সুর মথিত করে তাদের আত্মা। দীপ্তিময় চেরি ফুলের অপার সৌন্দর্যই শুধু জীবন নয়, ঝরে পড়া বিবর্ণ চেরি পাতা, এও জীবন, এও জীবন। নিবিড় হয়ে দাঁড়ায় সবাই, জড়িয়ে ধরে একজন আরেকজনকে, ভিজে উঠে তাদের চোখের পাতা। পুরাকাল থেকে বয়ে চলা সেই অনুভূতি, যা আন্দোলিত করেছে তাদের পূর্বপুরুষদেরও, তুষারশুভ্র চেরি গাছের নীচে, বসন্তের সেই রাতে, স্তব্ধ, সমাহিত, একাত্ম করে তোলে পরিবারটিকে: নাৎসুকাশি, নাৎসুকাশি—আনন্দময় বিষাদ, আনন্দময় বিষাদ!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×