কৃপণ -- রবীন্দ্রনাথ ঠাকুর
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ভিক্ষা করে ফিরছিলেম
গ্রামের পথে পথে,
তুমি তখন চলেছিলে
তোমার স্বর্ণরথে !
অপূর্ব এক স্বপ্নসম
লাগতেছিল চক্ষে মম-
কি বিচিত্র শোভা তোমার,
কি বিচিত্র সাজ !
আমি মনে মনে ভাবতেছিলাম,
এ কোন মহারাজ!
আজি শুভক্ষণে রাত পোহাল-
ভেবেছিলাম, তবে
আজ আমারে দ্বারে দ্বারে
ফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতে
কাহার দেখা পেলাম পথে,
চলিতে রথ ধনধান্য
ছড়াবে দুই ধারে -
মুঠা মুঠা কুড়িয়ে নেব
নেব ভারে ভারে ।
দেখি সহসা রথ থেমে গেল
আমার কাছে এসে,
আমার মুখপানে চেয়ে
নামলে তুমি হেসে।
দেখে মুখের প্রসন্নতা
জুড়িয়ে গেল ব্যথা,
হেন কালে কিসের লাগি
তুমি অকস্মাৎ
আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত !
মরি, এ কি কথা রাজাধিরাজ-
'আমায় দাও গো কিছু' !
শুনে ক্ষণকালের তরে
রইনু মাথা নিচু ।
তোমার কি বা অভাব আছে
ভিখারি ভিক্ষুকের কাছে।
এ কেবল কৌতুকের বশে
আমার প্রবঞ্চনা।
ঝুলি হতে দিলেম তুলে
একটি ছোট কণা।
যবে পাত্রখানি ঘরে এনে
উজাড় করি - একি ।
ভিক্ষা মাঝে একটি ছোটো
সোনার কণা দেখি।
দিলেম যা রাজ ভিখারিরে
স্বর্ণ হয়ে এল ফিরে,
তখন কাঁদি চোখের জলে
দুটি নয়ন ভ'রে-
তোমায় কেন দেই নি আমার
সকল শূন্য ক'রে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন