somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুঙ্গি বিপত্তি

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লুঙ্গি আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি পরিধেয় বস্ত্র। এর মত আরাম দায়ক বস্তু বাঙালি পুরুষের কাছে আর নেই। যারা লুঙ্গি পড়েনা তাদের কথা ভিন্ন। তবে ইদানিং শহরাঞ্চলে এর ব্যবহার কিঞ্চিত কমেছে। কিন্তু এর কদর এশিয়া মহাদেশে বেশি থাকলেও অন্যান্য মহাদেশেও এর ব্যবহার আছে বলে প্রমাণ পাওয়া যায়। যতই এর সুবিধা ও কদর থাকনা কেন ঠিক মত না পরিতে পারিলে বিপত্তি ঘটে বলাই বাহুল্য।
১। নানির বাড়িতে বেড়াতে গিয়েছি । খুব আনন্দ করছি। একদিন আছর নামাজের পর আমরা মসজিদের বারান্দায় দাড়িয়ে কথা বলছি। পাশেই রাস্তায় দুই কিশোর ঝগড়া করতে করতে হাতাহাতিতে লিপ্ত হল। পাশের বাড়ির এক মামা তখন নদীতে গোসল সেরে এ পথ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি সেই কিশোরদ্বয়ের ঝগড়া দেখে দ্রুত তাদের থামাতে দৌড় দিলেন আর অমনি বেখেয়ালে তার লুঙ্গিটা কোমড় থেকে খসে মাটিতে পড়ে গেল। এমন ঘটনায় দু একজন জোড়ে হেসে ফেলল, কিশোরেরা হাশির শব্দে হঠাত থেমে গেল। সামনের দিকে তাকাতেই তাদের চক্ষু বিষ্ময়ে বিষ্ফারিত। সেই মামা দ্রুত লুঙ্গিটা পড়ে লজ্জায় পড়িমড়ি করে স্থান ত্যাগ করলেন।

২। ০৩ বন্ধু এক বিয়ে বাড়িতে গেছে বেড়াতে। তাদেরকে রাতের বেলায় একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে। রাতের খাবার খেয়ে তারা লুঙ্গি পরে শুয়ে পড়ল এবং গল্প করতে করতে ঘুমিয়ে গেল। সকালে দুই বন্ধুর আগে ঘুম ভাংলো। তারা দেখল তাদের অপর বন্ধুটি দিগম্বর হয়ে এখনো ঘুমাচ্ছে। তার লুঙ্গিটি পায়ের কাছে ঝুলে রয়েছে। প্রথমে সেই দুই বন্ধু ভীষন লজ্জা পেল। তারপর বলল-ভাগ্য ভাল এবাড়ির কোন লোক এই দৃশ্য দেখেনি। দেখলে আমাদের মান-সম্মান প্লাষ্টিক হত। তারা দুজনে তাকে শিক্ষা দেবার জন্য দুষ্টমি করে ঘুমন্ত বন্ধুর গোপন জিনিসের সাথে সুতা বেধে অপর প্রান্ত জানালার গ্রিলের সাথে বেধে রাখল। কিছুক্ষণ পর সেই বন্ধুটি ঘুম থেকে জেগে দেখল তার লুঙ্গিটি পড়নে নেই এবং তার গোপন সম্পদের সাথে সুতা বাধা। লজ্জায় সে তাড়াতাড়ি সুতা ছিড়ে লুঙ্গি পরিধান করল। পরে দুই বন্ধু তাকে বলল- আর কোনদিন যদি এমন হয় তবে তোর খবর আছে। সে তখন লজ্জায় মুখ ফিরিয়ে রাখল।

৩। মিরাজ শহর থেকে বাবা-মার সাথে গ্রামের বাড়ি এসেছে। কিছুদিন থাকবে। আমরাদের গ্রামের ছেলেরা লুঙ্গি পড়ে অভ্যস্ত। মিরাজও ছেলেদের দেখাদেখি লুঙ্গি পড়ছে। কিন্তু তার লুঙ্গি পড়া সুন্দর হচ্ছেনা, সে তা সামলে রাখতে পারছেনা। একদিন নদীতে সবাই গোছল করতে নামলাম। সেথায় বুক পানি। আমরা সাতার কাটছি। কখনোবা কাদা ছোড়াছুড়ি করছি। ক্লান্ত হয়ে একে একে সবাই নদী থেকে উপরে উঠে এলাম। মিরাজ সেই উপরে উঠল তখন সবাই তাকে লেংটু লেংটু বলে চেচাতে লাগলো। সে নিজের দিকে তাকিয়ে শরমে আবার পানিতে ঝাপিয়ে পড়ল। তখন আমরা আর কোন উপায় না দেখে একটা গামছা ছুড়ে দিলাম তার দিকে। সে গামছা পড়ে বাড়ি ফিরলো।

তাই যারা নতুন লুঙ্গি পরা শুরু করেছেন সাবধানে থাকবেন। নয়তো যেকোন সময় বিপত্তি ঘটতে পারে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×