হাত দু’টি ধর
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাত দু’টি ধর
হেসেছি পুষ্পের হাসি
এই হাত ছেড়নাকো তুমি
মোরা জনম জনমের সাথী
পরাণে প্রেমের ফুল ফুটিয়েছি আমি
একজন প্রিয়জন
তুমি মনে কর।।
হাত দু’টি ধর
হারিয়ে যেতে দিও না আর
ঘাসের বাগিচায় কুয়াশায় ভেজা
নব-প্রেমের স্বপ্ন-ঢেউয়ে
বুকের রক্ত তাজা
একজন প্রিয়জন
চোখের ভাষাটুকু পড়।।
জানেমন জাহানের সবটুকু ভুলেে
এক জীবনে আমাকে ছেড়ে যেওনা
বেঁচে রবে যতদিন ভবে
কথা দাও মোরে ভুলবেনা
একজন প্রিয়জন
জীবনের গান কর।।
হাত দু’টি ধর
হাজার তারায় মেলায়
প্রণয়ের কবিতায় কেন ভুল কর?
তুমি কাছে এলে
বেঁচে থাকার সাধ বেড়ে যায় আরো
একজন প্রিয়জন
পর হয়না কারো।।
হাত দু’টি ধর
মান-অভিমান ভুলে
জড়াই দু’জন স্নেহের বাঁধন
চির জনমের বাসনা
একই ডালে ফুল যেমন আপন
একজন প্রিয়জন
বিশ্বাস হয় বড়।।
ছবি : সমকাল পত্রিকার কালের খিয়া থেকে মোবাইলে তোলা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন