somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার পদ্ম পুকুর (নতুন -পুরাতনদের মেলবন্ধন ও তার শততম পোস্ট)

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে প্রায় এক যুগ কাটিয়ে দিয়ে টিকে রয়েছেন এমন হাতে গোনা কয়েকজন ব্লগারের মধ্যে পদ্ম পুকুর একজন। কত রথি মহারথিরাই কালের পরিক্রমায় হারিয়ে গেছেন। কিন্তু তেমন প্রতিভাবান না হয়েও নিজ গুনে টিকে আছেন ব্লগার পদ্ম পুকুর সাহেব।

পুকুর ও পদ্ম ফুল ভালবাসেন বলেই তার নিক পদ্ম পুকুর কিনা জানিনা। তবে নিকটি সুন্দর এবং নিকের সাথে সামঞ্জস্য রেখে তিনি মানুষটিও সুন্দর মনের মানুষ।

যে কোন ব্লগার বা যেকোন কিছু নিয়ে কবিতা লিখা আমার জন্য সহজ। ওনাকে নিয়ে কবিতা লিখতে গিয়েও কেন যেন এই লিখাটাই প্রাধান্য পেল। ৩১/১০/১৮ইং দুপুর ১.১০ ঘটিকায় তিনি একটি পোস্ট দেন সামহোয়্যারইন দশকাহন নামে। এটি তার শততম পোস্ট এবং নানা কারণেই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোস্টের মাধ্যমে তিনি নবীন-প্রবীনদের মধ্যে যে মেলবন্ধন ঘটিয়েছেন সম্প্রতি সময়ে এটিই ব্লগে শ্রেষ্ঠ ঘটনা। তাই তাকে সাধুবাদ জানাচ্ছি।

এপর্যন্ত পোস্টটিতে প্রায় ৫০ এর কাছাকাছি মন্তব্য পড়েছে, প্রায় ৭৫০ বার পঠিত, ২৩টি লাইক ও ১১ জন প্রিয় তালিকায় নিয়েছেন। আমি অবাক হই এরকম একটি গুরুত্বপূর্ণ পোস্ট কেন আজকের এই সময় পর্যন্ত ১০০০ বার পঠিত হলনা, ১০০ খানেক মন্তব্য পড়লনা, ৩০ টি লাইক পেল না, ২০ জন প্রিয় তালিকায় নিলেন না।

অনেক কারণের মধ্য একটি হচ্ছে- তিনি বর্তমানে খুব বেশি সময় দিচ্ছেনা না ব্লগে তাই তাকে নতুনরা সেভাবে চিনেনা। মন্তব্যের সংখ্যাও কম-১৭৮৯ যেখানে দুই বছরে আমি করেছি- ৫৯৫৮টি মন্তব্য। উনি মন্তব্য পেয়েছেন-২০৯৫টি সেখানে আমি পেয়েছি-৪৭৪৭টি মন্তব্য। ব্লগটাই এমন যত সময় দিবেন মানুষ তত আপন হবে।

তার সেই সর্বশেষ পোস্টটিতে তার চোখে ১০ টি লেখা সেরা মনে হয়েছে। এবং এই পোস্টগুলো আমার মনে হয় সব ব্লগারেরই পড়া উচিৎ। আমি ২ দিনে সেই ১০টি পোস্ট পড়েছি এবং মন্তব্য রেখে এসেছি।

১। প্রথমটি ব্লগের ১ম পোস্ট। ইতিহাসের অংশ হতে এখানে এখনো অনেকে মন্তব্য করে চলেছেন।

২। এটি ২য় সেরা পোস্ট। প্রাপ্তি নামক এক বাচ্চাকে বাঁচানোর জন্য মানবীয় পোস্ট। খুব কৌতূহল নিয়ে পোস্টে থাকা নাম্বারে ফোন দিয়েছিলাম যে প্রাপ্তি বেঁচে আছে কি না ? কিন্তু নাম্বারটি বন্ধ।

৩। ৩য় হয়েছে এই লেখাটি। সিআরপি ও এর প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর -কে সাবেক আমলার হাত থেকে বাঁচানোর আন্দোলন। যা ব্লগ থেকে বাস্তব আন্দোলনে রূপান্তরিত হয়েছিল।

৪। বাঙ্গালী নেটে কি করে কোন ওয়েব সাইটে যায় তারই তালিকা। এটি রয়েছে ৪র্থ স্থানে।

৫। মেহের নামের এক জন্মসূত্রে এক ফিলিস্তানীর বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে মোসাদের হাতে করুন মৃত্যু। বিবেক নাড়া দেওয়া এই পোস্টটি আছে ৫ম স্থানে।

৬।লালটিপ নামক সিনেমার রিভিউ + বর্ণনা কি করে মানুষের মনে স্থান করে নেয় তারই প্রমান। এটি আছে ৬ষ্ঠ স্থানে।

৭। ড. মুহাম্মদ জাফর ইকবালকে নিয়ে লেখা পোস্ট আছে ৭ম স্থানে। পোস্ট সরিয়ে ফেলা হয়েছে কিন্তু একটি লিংকে লেখাটি পড়া যায়।

৮। একটি মাত্র পোস্ট দিয়ে ও যে ব্লগে অমর হওয়া যায় তারই বয়ান এটি। এটি আছে ৮ মে।

৯। একটি পর্ণসাইটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া নিয়েই পোস্ট। এর স্থানে ৯ এ।

১০। ব্লগের প্রথম দিকে রেজিষ্টারকৃত সম্ভবত ১ম ব্লগারের পোস্ট। তেমন কিছু না লিখেই হিট পোস্ট। এটি আছে ১০ এ।

এই ১০টি বিষয় জানা জরুরী অত্যন্ত এই সামু ব্লগে-সামহোয়্যারইন দশকাহন
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

×