somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের প্রথম দিনে ভয়াবহ যানজট

১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজানে রাজধানী ঢাকায় যানজট কমাতে নানামুখি উদ্যোগ নেয়া হলেও তা কাজে আসেনি। রমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল ভয়াবহ যানজট। পাশাপাশি ভ্যাপসা গরম ও সড়কে পরিবহন সংকটে জনদুর্ভোগ চরমে উঠে। সকালে কর্মস্থলে যেতে এবং বিকেলে বাসায় ফিরতে মহানগরীর বিভিন্ন বাস স্টপেজে কর্মজীবী মানুষদের অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। ট্রাফিক পুলিশ যানজটের বিষয়টি স্বীকার করে বলেছে, রমজানে প্রায় অভিন্ন সময়ে সকাল ও বিকেলে অফিস শুরু ও ছুটির সময়সূচি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়কে গিয়ে দেখা গেছে, রমজানের প্রথম দিন সকালে থেকেই শুরু হয় যানজট।

দুপুরের পর থেকে তা প্রকট আকার ধারণ করে। এসময় শেওড়াপাড়া, আসাদগেট, ফার্মগেট, কাওরানবাজার, বাংলামটর, শাহবাগ, মালিবাগ, রামপুরা, বাড্ডা, তেজগাঁও, পল্টন, নবাবপুর, উত্তরা, গুলশান, কাকলী, যাত্রাবাড়ী, কলাবাগান ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে। যানজট ছড়িয়ে পড়ে পাড়া-মহল্লার অলিগলিতেও।

এদিকে মহানগরীর যানজট কমাতে রমজানের প্রথম দিন থেকে কিছু নিয়ম-কানুন চালু করে ট্রাফিক পুলিশ। মহানগরীর ১৩টি পয়েন্টে চালু করা হয় ফোর লেন পদ্ধতি। নতুন ব্যবস্থা কার্যকর করতে বাড়ানো হয় পুলিশের তৎপরতা। যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধেও ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে ঘটা করে অটো সিগনাল চালু করা হলেও তা সক্রিয় নেই অনেক পয়েন্টে।

পুলিশের নতুন ফোর লেন সিষ্টেম মানতে আগ্রহী নন গাড়ি চালকেরা। তাদের অভিযোগ রাস্তায় চলার জায়গা নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সড়কে। টাইম সিডিউল ঠিক রাখা যাচ্ছেনা বলেও জানান চালকেরা। তারা বলেন, এতসব নিয়ম-কানুন চালু করে ভোগান্তি আরো বাড়ানো হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না বলেও জানান তারা।

যানজটের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে পরিবহন সংকট। বাসে ওঠার উপায় নেই। দুপুরের পরপর অধিকাংশ লোকাল বাস সিটিং বাসে পরিণত করা হয়। সিএনজি-অটোরিকশা মিটারে চলবে না। তাই বাধ্য হয়ে বাদুর ঝোলা, কখনো বা দীর্ঘপথ হেটেই বাসায় ফিরতে হচ্ছে যাত্রীদের।

যাজট নিরসনে করণীয় নিয়ে বিশেষজ্ঞ সৈয়দ মাহবুবুল আলম বলেন, রাজধানীর যানজটের প্রধান কারণ প্রাইভেট কার। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ট্রাক, বাস, রিকশা এমনকি পথচারীদের চলাচলে নানা নিয়ম-নীতি, বিধি-নিষেধ আরোপ করলেও প্রাইভেটকার চলাচলের উপর কোন নিয়ন্ত্রণ আরোপ করেনি। ফলে রাজধানীর রাস্তায় প্রতিদিনই বাড়ছে প্রাইভেটকার।

নগরবাসীর সুযোগ-সুবিধা কমিয়ে গাড়ি মালিকদের সুবিধা বাড়ানো হচ্ছে। রিক্সা বন্ধ করে উন্মুক্ত রাস্তায় নির্মাণ করা হচ্ছে গাড়ি পার্কিং প্লেস। আজিমপুর রোডের রিকশা চলাচল বন্ধ করে প্রাইভেট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এসব কারণেই যানজট কমছে না বলে মনে করেন এ নগর বিশেষজ্ঞ।



৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×