বগুড়া শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় পরিত্যাক্ত অবস্থায় গুলি, মর্টার শেল ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
একটি বহুতল ভবন নির্মানের জন্য মঙ্গলবার সকালে মাটি খননের সময় বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৬৮২ রাউন্ড গুলি, একটি মর্টার শেল ও তিনটি গ্রেনেড শ্রমিকদের নজরে আসে। পরে এগুলো উদ্ধার করা হয়।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এগুলো মাটির নীচে রাখা ছিলো বলে ধারণা করা হচ্ছে।
বহুতল ভবনের নির্মাতা প্রতিষ্ঠান গাজী রিয়েল এস্টেটের স্বত্ত্বাধিকারী ডা. গাজী সফিকুল আলম বলেন, "ভবনের ভিতের জন্য শ্রমিকরা সকালে মাটি খোড়ার সময় এই গুলি, মর্টার শেল ও গ্রেনেড দেখতে পায়।"
তিনি বলেন, "পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।"
র্যাব-১২ বগুড়ার কমান্ডার মেজর মোস্তফা আহসান ইকবাল বলেন, "মাটির নিচে একটি পরিখায় গুলিগুলো পুতে রাখা ছিল। সম্ভবত এগুলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের।"
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



