এ যেন কল্পবিজ্ঞানের কোন বাড়ি। কোন বিদ্যুৎ সংযোগ নেয়া হয়নি। তবুও বাড়ির সব বৈদ্যুতিক যন্ত্রপাতি চলছে। আর সবই সম্ভব হয়েছে সৌর বিদ্যুতের কল্যাণে। বাড়ির ছাউনি, বেড়া, জানালা, দরজা সবকিছু তৈরি করা হয়েছে সোলার প্যানেলের বিভিন্ন অংশ দিয়ে। যেন পুরো বাড়িটাই একটা সৌরবিদ্যুৎ প্যানেল। বাড়ির সব অংশই সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করছে। এ সৌর শক্তি দিয়ে বাড়ির বৈদ্যুতিক চাহিদা মিটছে। বাল্ব, টিভি, ফ্রিজ থেকে শুরু করে শীতাতপ
নিয়ন্ত্রণ যন্ত্রটিও চলছে সৌরবিদ্যুৎ দিয়ে। হলিউডের কোন মুভি নয়, এমন বিস্ময়কর বাড়ির দেখা মিলছে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশবান্ধব প্রযুক্তি মেলায়। আর তাই দেখতে মানুষের ভিড় জমেছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা শনিবার রাতে শেষ হয়। মেলার মূল আকর্ষণ সোলার হাউজ। সোলার হাউজকে ঘিরে উৎসুক জনতার ভিড়। তারা সকলে আগ্রহ ভরে আয়োজকদের কাছ থেকে এ বাড়ির নানা খুঁটিনাটি জেনে নিচ্ছেন। সব জেনে মেলায় আসা ব্যাংক কর্মকর্তা এনামুল কবির জানান, দেশে বিদ্যুতের যে দুরবস্থা তাতে সবাই এমন বাড়ি বানাতে চাবে।
এলাইড সোলার এনার্জি লিমিটেড তৈরি করেছে সৌরবিদ্যুৎ প্যানেলের এ বাড়ি। এ বাড়িতে এক দিনে উৎপাদিত হয় ১০ কিলোওয়াট বিদ্যুৎ। এ বিদ্যুতে ঘরের এসি, ফ্যান, টিভিসহ সব রকমের বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব বলে আয়োজকরা জানান।
এ বিষয়ে কোম্পানির চেয়ারম্যান রুহেল আহমেদ বাবু বলেন, পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ দিয়েই দেশের জ্বালানি চাহিদার বড় অংশ মেটানো সম্ভব, তা সকলকে বুঝানোর জন্যই এ আয়োজন।
তিনি বলেন, খুব কম খরচে গ্রাহকদের ঘরে পৌঁছে দিতে এ বিদ্যুৎ। সোলার যন্ত্রাংশ ও ব্যাটারি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা ও যথাযথ ভর্তুকি দেয়া হলে চলমান বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।
রাজধানীতে সোলার হাউজের এক অভূতপূর্ব প্রদর্শনী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।