somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্জিন ঋণের তালিকা প্রকাশ করেছে ডিএসই

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুঁজিবাজারে ঋণ সুবিধা পাওয়া কোম্পানির তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একইসাথে ঋণ সুবিধা পাওয়া কোম্পানির শেয়ার ক্রয়ে গ্রাহকরা কি পরিমাণে মার্জিন ঋণ সুবিধা পাবে সেটাও প্রকাশ করেছে ডিএসই। বৃহস্পতিবার রাতে ডিএসইর ওয়েবসাইটে মার্জিন ঋণের এ তালিকা প্রকাশ করা হয়। ডিএসইর প্রকাশিত এ তালিকা অনুযায়ী ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রোববার থেকে তাদের গ্রাহকদের বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ে ঋণ প্রদান করবেন। এছাড়া সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ডিএসইর এ তালিকা অনুযায়ী ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহককে দেয়া পূর্বের ঋণ সমন্বয় করবেন।
বিভিন্ন কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটে ঋণ প্রদানের ক্ষেত্রে ডিএসইর এ তালিকা চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংকসহ সকল ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অনুসরণ করবে।
ডিএসইর প্রকাশিত তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ১২৯টি প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে। ঋণ সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক খাতের ২৬টি, আর্থিক প্রতিষ্ঠান খাতের ১৮টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৭টি, প্রকৌশল খাতের ৪টি, খাদ্য ও অনুষঙ্গ খাতের ২টি, জ্বালানি খাতের ৭টি, বস্ত্র খাতের ৮টি, ফার্মাসিউটিক্যালস খাতের ৮টি, সার্ভিস ও রিয়েল এস্টেট খাতের ১টি, সিমেন্ট খাতের ৪টি, ট্যানারি খাতের ৩টি, সিরামিক খাতের ১টি, বীমা খাতের ২৫টি, টেলিকম খাতের ১টি এবং বিবিধ খাতের ৪টি কোম্পানির শেয়ার ক্রয়ে ঋণ সুবিধা পাওয়া যাবে। প্রকৃত সম্পদ মূল্য বিবেচনায় এসব কোম্পানির শেয়ার ক্রয়ে ১:১ হারে ঋণ সুবিধা পাওয়া যাবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×