somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিবিয়া পরিস্থিতি : জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লিবিয়া একটি স্বাধিন দেশ। সে সেশের অভ্যন্তরিণ সমস্যা থাকতেই পারে। থাকতে পারে জাতীগত বা দলীয় দাঙ্গা। থাকলে তা পুরোটাই তাদের নিজস্ব বিষয়। তারাই তার সমাধান করবে। বিশ্ব সে সমস্যা সমাধানে তাদের সহায়তা করবে। একটি সমঝোতার উপায় বের করে দিবে। কিন্তু বিশ্ব এই সমস্যকে কেন্দ্র করে সে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে কি? আর জাতিসংঘ সেই যুদ্ধের অনুমোদন দিতে পারে কি?

লিবিয়ায় বর্তমানে যে অবস্থা চলছে তাতে বিশ্ব নেতাদের উচিৎ তাদের সে সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান বের করে দেয়া। যাতে সে দেশের জনগণের জানমালের ক্ষতি না হয়। কিন্তু তারা তা না করে ইরাক-আফগানিস্তানের মতো দেশটিতে যুদ্ধ করে নিজেদের দখলে নেয়ার উদ্যোগ নিয়েছে। যা আন্দোলনরত বিদ্রোহী জনগন বুঝতে পারছে না। আর এই দখল নেয়ার অগ্রভাগে আছে বৃটেন।

যতদুর বুঝা যায়, বৃটেনের ভাবটা এরকম- যুক্তরাষ্ট্র ইরাক-আফগান দখল করেছে, তারা সে দেশের তেল নিজেদের মতো করে ব্যবহার করছে। এখন সুযোগ এসেছে আহলে আমরা কেন লিবিয়া দখল নিব না। আমরাই বা কম কিসের। এ দেশের সম্পদ আমাদের নিতে হবে। আর যুক্তরাষ্ট্রও বন্ধুত্বের স্বার্থে বৃটেনকে সে সুযোগ করে দিচ্ছে।

এই যদি হয় বিশ্ব নেতাদের অবস্থা আর জাতিসংঘ নামের বিশ্ব সংস্থার তাতে যদি সম্মতি থাকে তাহলে এই সংস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

লিবিয়ার জনগণের বুঝা উচিৎ, তাদের কোন রাজনৈতিক দল নেই। গাদ্দাফি যদি ক্ষমতা ছেড়েও দেয় তাহলে কে নিবে রাষ্ট্র ক্ষমতা? বিষয়টা তাহলে মিশরের পরিনতি হবে না। লিবিয়ায় এখন কি অবস্থা তা এখন বিশ্ববাসী দেখছে। আন্দোলনকারীদের পুরো আন্দোলনই কি বিথা হয়নি? আর এখন যদি বৃটেন আর তার বিত্ররা গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে কি ইরাক-আফগান পরিস্থিতি হবে না?

তাই লিবিয়ার বিদ্রোহীদের উচিৎ সরকার পতনের আন্দোলন না করে আগে রাজনৈতিক দল গঠন করা। যা করেছে সৌদিআরবের আন্দোলনকারীরা। একই ভারে ওই অঞ্চলের আন্দোলনরত সব দেশের আন্দোলনকারীদের এই পন্থা অবলম্বন করা উচিত।

লিবিয়ায় যুদ্ধবিরতি ঘোষণার পরেও শনিবার লিবিয়া পরিস্থিতি পর্যালোচনায় প্যারিসে এক আন্তর্জাতিক বৈঠক বসছে। যা যুদ্ধের যুদ্ধের সময় নির্ধারণের বৈঠক। আর ফ্রান্স তো বলেছে, এ বৈঠকে সিদ্ধান্ত হলে লিবিয়ায় তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান চালানো হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও আরব লীগের নেতারা এ বৈঠকে অংশ নেবেন।

এদিকে লিবিয়ার শাসক গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক দাবি উপেক্ষা করার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিষয়টি এরকম, পুরো বিশ্বের মালিক তারা। তাই সব বিষয়ে তারে হস্তক্ষেপ করতে হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার লিবিয়ায় সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পর মুয়াম্মার গাদ্দাফি একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার ওই ঘোষণার পরও দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ চলার খবর পাওয়া যায়।

জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড আরুদ বলেন, "আমার ধারণা, লিবিয়া পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠকের পরপরই আমাদের সামরিক অভিযান শুরু করতে হতে পারে।"

এদিকে শনিবার সকালে লিবিয়ার বেনগাজিতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানে জঙ্গি বিমান ওড়ারও শব্দ পাওয়া যায়। বিদ্রোহীদের দমনে গাদ্দাফির বাহিনী সেখানে নতুন করে অভিযান শুরু করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সে খানে একটা বিমান বিস্ফোরিত হয়েছে। ধারণা করা হচ্ছে বিদেশি কোন পক্ষ সে বিমানটি ধ্বংশ করেছে।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×