somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারুণ্যের প্রতিবাদ কি ব্লগারদের হাতছাড়া হয়ে গেছে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাদের মোল্লার ফাঁসির দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ



ব্লগারদের উদ্যোগে শাহবাগে গণজমায়েত শুরু হলেও তা কার্যত রাজনৈতিকরণ হয়ে গেছে। মহা সমাবেশের মঞ্চ এখন একটি রাজনৈতিক দলের সাংস্কৃতিক কর্মেিদর দখলে চলে গেছে। এতে অনেকেই হতাশ হয়েছেন। তারা চান অরাজনৈতিক ভাগে গড়ে উঠা ব্লগারদের আন্দোলন ব্লগারদের নিয়ন্ত্রণেই থাকুক।

বিকাল ৩টায় শাহবাগ মোড়ে দু’টি ট্রাকে তৈরি মূলমঞ্চ থেকে চরমপত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে নানা শ্রেণিপেশার মানুষের মহা সমাবেশ। চরমপত্র পড়ে শোনান ব্লগার শহীদুল ইসলাম রাজু। এরপর সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। হাজারো কণ্ঠে উচ্চারিত হয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। অঞ্জণ রায় সমাবেশের সঞ্চালকের দায়িত্বে থাকলেও পরে তার নিয়ন্ত্রণ নিয়ে নেন নাছির উদ্দিন আহমেদ বাচ্চু। আর মঞ্চে দাড়িয়েও অনেকে দলীয় শ্লোগান দিয়েছেন। অথচ সমাবেশ এলাকা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ছাড়া অন্য সব সাংগঠনিক ব্যানার সরিয়ে ফেলা হয়। এই জমায়েতকে একটি ‘অরাজনৈতিক’ রূপ দিতেই এটা করা হয়। এখন অনেকের মনেই প্রশ্ন তাহলে দলীয় শ্লোগান কেন?

আমার কথা একটাই আমি কোন রাজনীতি করি তা ব্ষিয় না। এই আন্দোলনকে দলীয়করণ করা চলবে না। দলের কথা মনে রেখে সাধারণ হয়ে আন্দোলনে যোগ দিন।

সকাল থেকে রাজধানী এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ঢাকঢোল নিয়ে খন্ড খন্ড মিছিল আর বিভিন্ন বাহনে করে বিক্ষোভের কেন্দ্রস্থলে জড়ো হতে থাকেন নানা শ্রেণি পেশার মানুষ। বেলা ১টা নাগাদ জমায়েতের চৌহদ্দী কাঁটাবন থেকে শিশুপার্ক, বিএসএমএমইউ থেকে চারুকলা অনুষদ ছাড়িয়ে যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের অংশগ্রহণ, শ্লোগানের কণ্ঠ। সকালে বিক্ষোভের মুলমঞ্চ থেকে সকাল সাড়ে ১০টায় জামায়াত-শিবিরের মিছিল-সমাবেশ প্রতিহত করার ঘোষণা আসে।

ঘোষণায় বলা হয়, “শুক্রবার রাজধানীর বিভিন্ন অঞ্চলে জামায়াত শিবির মিছিল করার ঘোষণা দিয়েছে। বন্ধুরা আজ জামায়াত-শিবির মিছিল করলে আমরা তাদের গণধোলাই দেব।” এ সময় সমাবেশের সমর্থন চাওয়া হলে সবাই সমস্বরে ‘গণধোলাই, গণধোলাই’ বলে চিৎকার করে ওঠে।

এর কিছুক্ষণ পরেই দেশের বিভিন্ন জেলায় শহীদ মিনারে প্রতিবাদী মানুষের অবস্থান কর্মসূচির কথা জানানো হয়। উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা।

রাজধানী ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা মানুষের হাতে দেখা যায় ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার। অনেকে এসেছেন জাতীয় পতাকা নিয়ে।

মুক্তিযোদ্ধারা আসেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের লাল পতাকা নিয়ে। প্রতিটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করলে আশপাশের সহযোদ্ধারা তাদের তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান।

ছুটির দিনে অনেকেই শাহবাগে এই সমাবেশে যোগ দিতে এসেছেন তাদের সন্তানদের সঙ্গে নিয়ে।



৪২টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×