somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতু বাস্তবায়নে ‘সমন্বিত’ সেনা ব্রিগেড

২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা ও তদারকির জন্য একটি 'কম্পোজিট ব্রিগেড' প্রতিষ্ঠার সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সেনাসদর নির্বাচনী পর্ষদের সভায় তিনি বলেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্যাটালিয়নের সমন্বয়ে এই 'কম্পোজিট ব্রিগেড' প্রতিষ্ঠা করা হবে।

বিভিন্ন ভৌত ও অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও বাস্তবমুখী অভিজ্ঞতা লাভের সুযোগ তৈরি করে দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “হাতিরঝিল প্রকল্প, বনানী ওভারপাস, জিল্লুর রহমান ফ্লাইওভার, পার্বত্য চট্টগ্রামে নির্মিত থানচি ও রুমা সেতু, মিরপুর-বিমানবন্দর সংযোগ সড়ক নির্মাণ কাজ সেনাবাহিনীর পেশাদারিত্বের স্বাক্ষর বহন করে।”

“সেই সঙ্গে সেনাবাহিনী জয়দেবপুর-মোমেনশাহী মহাসড়ক সম্প্রসারণের কাজ করছে। মেঘনা-গোমতী সেতু মেরামত কাজ সম্পন্ন করেছে”, যোগ করেন প্রধানমন্ত্রী।

দুর্নীতির অভিযোগ নিয়ে টানাপোড়েনে পদ্মা সেতু প্রকল্পের মূল অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংক বাদ পড়ার পর নিজস্ব অর্থায়নে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। এরপর এই বছরের শুরুতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেনাবাহিনীকে পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা পয়েন্টে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া নির্মাণের কাজ তদারকি করা ও নিরাপত্তা দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তাব দিয়েছে সেতু বিভাগ।

ঢাকা সেনানিবাসের সেনাসদর অফিসার্স মেসে এই সভায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×