somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুয়া চিকিৎসক দম্পতির দুই বছর কারাদণ্ড, সামাজিক বিজ্ঞান থেকে পাস করে চিকিৎসক

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নামের পাশে বিভিন্ন ভুয়া ডিগ্রি এবং ডাক্তার লিখে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক সেজে রোগী দেখছিলেন উজ্জ্বল কান্তি দেব ও তাঁর স্ত্রী চিত্রা সরকার। আজ রোববার র‌্যাব-৭ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই ভুয়া চিকিৎসক দম্পতির প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা আদালত পরিচালনা করেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারেন না।
উজ্জ্বল দেব দাবি করেন, সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে তিনি মাধ্যমিক পাস করেছেন। আর উচ্চ মাধ্যমিক পাস করেছেন মানবিক বিভাগ থেকে। তবে তিনি কোনো সনদ দেখাতে পারেননি। স্বীকৃত কোনো ফিজিওথেরাপি ডিগ্রিও তাঁর নেই। এর আগে ২০১১ সালেও একই অপরাধের জন্য তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এর পর তিনি আবার একই অপরাধ করে যাচ্ছিলেন। এ কারণে তাঁকে জরিমানা করা হয় বলে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ে হাটহাজারী ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে চেম্বার করে উজ্জ্বল কান্তি দেব ও চিত্রা সরকার নিয়মিত রোগী দেখেন। তাঁদের নামের পাশে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ডিগ্রি লিখে সাইনবোর্ড দিয়েছেন। নামের পাশে ডা. লিখে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বলে প্যাড, কার্ড ও সাইনবোর্ড টানিয়েছেন। রোগীদের ফিজিওথেরাপির পাশাপাশি ব্যবস্থাপত্রও দিতেন।
‘প্রথম সাক্ষাতে ৫০০ টাকা এবং ১৫ দিনের মধ্যে পরবর্তী সাক্ষাত ২০০ টাকা’—উজ্জ্বল দেবের টেবিলের সামনে লেখা রয়েছে। গোলপাহাড়ের চেম্বার ছাড়াও নগরের নিজাম সড়কে অ্যাপোলো ফিজিওথেরাপি ক্লিনিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে অপর একটি চেম্বারেও বসেন চিত্রা সরকার।
আনোয়ার পাশা বলেন, ‘তাঁরা দুজনই ভুয়া চিকিৎসক। তাঁদের কোনো ফিজিওথেরাপি ডিগ্রি নেই। সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে উজ্জ্বল নানা ভুয়া ডিগ্রি লাগিয়ে ফিজিওথেরাপি চিকিৎসক বনে যান। চিত্রা সরকারও একই কায়দায় চিকিৎসক হন। তাই তাঁদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।’
উজ্জ্বল দেব অপরাধ স্বীকার করে বলেন, ‘আমার কোনো ডিগ্রি নেই। আগেও জরিমানা করা হয়েছিল। ডাক্তার লিখতে নিষেধ করা হয়েছিল।’
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×