হোসনে আরা, ওই গলিতে যেয়ো নাকো তুমি,
বলো নাকো কথা ওই মাস্তানের সাথে
কাম ব্যাক হোসনে আরা
ফ্লাড লাইটের মায়াবী রাতে।
ফিরে এসো ওই গলিতে সেই দোকানে
ফিরে এসো অন্তরের মাঝখানে
রিকশা করে আরো দূরে
মাস্তানের সাথে যেয়ো নাকো আর।
কি গুজুর গুজুর তাহার সাথে? তার সাথে?
গলির আড়ালে গলি
গ্যাস ছাড়া বেলুনের মত তুমি আজ
তার প্রেম গ্যাম হয়ে আসে।
হোসনে আরা,
তোমার হৃদয় আজ সিগারেটের ধোঁয়া
গ্যাসের ওপারে গ্যাস
গলির ওপারে গলি
কাম ব্যাক হোসনে আরা
কাম ব্যাক।
**সংগৃহীত**

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

