somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই পুরনো গল্প

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অনেক দিন পর ক্যাম্পাসে গেলাম। ছুটির দিন সব বন্ধুরা মিলে ভাবলাম একসাথে হই, একটু আড্ডাবাজি করি। সকাল সকাল যাবো বললেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, গিয়ে পৌঁছালাম সাড়ে এগারোটায়। যদিও গিয়ে দেখি আমিই সবার আগে পৌঁছেছি। শাহবাগ থেকে হেঁটে যাচ্ছিলাম ডিপার্টমেন্টে। চারুকলার সামনে দিয়ে, সেন্ট্রাল লাইব্রেরী পাশ কাটিয়ে, কলাভবনের মাঝ দিয়ে এসে পৌঁছালাম মল চত্বরে। যেতে যেতে হাঁটতে হাঁটতে ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিলাম। নজরুলের মাজারের সামনের ফুটপাতটা, এখান থেকে কত পুরনো বই কিনেছি। সেন্ট্রাল লাইব্রেরীর সামনে বসে কত আড্ডা দিয়েছি, আর দুপুরে এখানেই আসতাম খিচুড়ি খেতে। অপরাজেয় বাংলার সামনে এক মামা রঙ চা বিক্রি করতো। সকালের প্রথম ক্লাসটা করেই এক কাপ চা খাওয়ার জন্য ছুটে আসতাম। আর যখন তখন ঝালমুড়ি-চানাচুর খাওয়া তো আছেই। আর তারপর সেই মল চত্বর! এই মল চত্বরে রাস্তার ওপর বসে কত আড্ডাই না দিয়েছি। কতদিন এমন হয়েছে গাছের ওপর থেকে কাক কারো না কারো ওপর ইয়ে করে দিয়েছে। তবু একটু বেছে টেছে নিয়ে এখানে বসতেই হবে। এতসব ভাবতে ভাবতে মনে হচ্ছিল বাকিরা আসার আগেই বুঝি আমি কোথায় হারিয়ে যাচ্ছি........যাচ্ছি..........যাচ্ছি.........যাচ্ছি..........

এমন সময় এক বন্ধুর কাছে শোনা একটা গল্প মনে পড়ল। এক মাঝবয়েসী ভদ্রলোক, ক্যাম্পাস ছেড়েছেন বহু আগে। একদিন তিনি ঘুরতে এলেন। সারা ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছেন আর ভীষণ স্মৃতিকাতর হয়ে পড়ছেন। হাঁটতে হাঁটতে তাঁর হলের সামনে এলেন। যে হলে তিনি কাটিয়ে গেছেন প্রায় সাত-আট বছর। হলের সামনে দাঁড়িয়ে উদাস স্বরে বলছেন, ‌'সেই হল!'
ঢুকলেন ভিতরে, করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে বলছেন, 'সেই করিডোর!'
তিনি যে রুমে ছিলেন সে রুমের দরজায় দাঁড়িয়ে বলে উঠলেন, 'সেই রুম!'
রুমের বাসিন্দা দরজা খুলে দিল, বিনীত ভঙ্গিতে ঘুরে ঘুরে দেখাতে লাগল। বিছানা দেখে তিনি বলছেন, 'সেই বিছানা!' টেবিল দেখে বলছেন, 'সেই টেবিল!' বুকশেলফ দেখে বলছেন, 'সেই বুকশেলফ!' তারপর তিনি গিয়ে দাঁড়ালেন দেয়াল লাগোয়া আলমারির সামনে, 'সেই আলমারি!' রুমের বাসিন্দা ছাত্রর মুখ এবার বেশ কাচুমাচু। না জানি ভদ্রলোক এখন কি করেন? যে ভয় পাচ্ছিল ভদ্রলোক তাই করলেন। আলমারির পাল্লা খুলে ফেললেন। ভিতরে জড়োসরো হয়ে ভীত মুখে বসে আছে এক মেয়ে। ছাত্র তো এবার ভয় পেয়ে গেছে। না জানি আঙ্কেল কি বলে, কি করে! সে কাচুমাচু হয়ে বলছে, 'আঙ্কেল, আমার কাজিন।'
ভদ্রলোকের কোন ভাবান্তর হল না। তিনি তেমনি উদাস গলায় বললেন, 'সেই পুরনো গল্প!'

গল্পটা মনে পড়তেই আমার নস্টালজিয়ার বেলুনটা ফটাক করে ফেটে গেল আর আমি একা একাই ফ্যাক করে হেসে ফেললাম।
"সেই পুরনো গল্প!"
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৮
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×