আমার খুব পছন্দের দুটি কবিতা। বরের ছোটখাট খুনসুটিতে অস্থির হয়ে অভিমানী বালিকা বধূর নালিশ। আর দুষ্টু বরটার সেই মান ভাঙানোর দুষ্টু দুষ্টু সব পন্থা। খুব সুন্দর! খুব রোমান্টিক!
'আমি কিন্তু যামুগা'
আমি কিন্তু যামুগা। আমারে যদি বেশি ঠাট্টা করো।
হুঁ, আমারে চেতাইলে তোমার লগে আমি থাকমু না।
আমারে যতই কও তোতাপাখি, চান, মণি, সোনা।
আমারে খারাপ কথা কও ক্যান, চুল টেনে ধরো।
আমারে ভ্যাংচাও ক্যান, আমি বুঝি কথা জানিনাকো।
আমার একটি কথা নিয়ে তুমি অনেক বানাও।
তুমি বড় দুষ্টু, তুমি আমারে চেতায়ে সুখ পাও,
অভিমানে কাঁদি, তুমি তখন আনন্দে হাসতে থাকো।
শোবোনা তোমার সঙ্গে, আমি শোবো অন্যখানে যেয়ে
আর এ রাইতে তুমি শুয়ে রবে একা বিছানায়,
দেখুম ক্যামন তুমি সুখী হও আমারে না পেয়ে,
না, আমি, এখনি যাইতেছি চলে অন্য কামরায়।
এখন পালাও দেখি
এখন পালাও দেখি! বন্ধ করে দিয়েছি দরোজা!
এ রাত্রিতে, আমার দু'হাত থেকে পারো না পালাতে।
বরং সেটাই মেনে নেওয়া ভালো, যা নির্ঘাত সোজা।
আমার আলিঙ্গনে বেঁধে থাকো এ সুন্দর রাতে।
মিছেমিছি কেন তুমি রাগ করে চলে যেতে চাও!
বেশ তো, আমার সাথে আজ রাতে কথা বলবে না।
হয়েছে তোমার রাগ, আলাদা কি হবে বিছানা?
অন্যখানে শুতে যাবে, কিছুতেই হবে না, হবে না!
চামেলী, মালতী আর রজনীগন্ধার সুরভিতে
তোমার বিত্ত্বল দেহ, সে সুরভি সারা ঘরময়,
আর সে সুরভি যেন কেঁপে ওঠে তোমার নীবীতে।
রাত্রিতে তোমাকে ছেড়ে একা থাকা,........বড় কষ্ট হয়!
হে অভিমানিনী, আমি অসহায়, বড়ই কাতর,
প্রেয়সী, মিষ্টি হেসে ক্ষমা করো, তুমি নও পর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

