পুতুল বিয়ে
মোঃমেহেদী হাসান মেহেদী
পুতুল খেলার পুতুল বিয়ে
দিব মোরা আজই,
যাব তবে ফুপুর বাড়ি
পুতুল বিয়ে দিতি।
আমার পুতুল- ছেলে পুতুল
মেয়ের পুতুল ওর।
সন্ধ্যে বেলা দেব বিয়ে,
পাড়া জুড়ালো দোর।
এইটা আমার প্রাণের পুতুল
শোবার সময় থুই,
বিছানাতে সঙ্গে নিয়ে
টিপ দিয়ে শুয়।
উটকুনাকুন মুটকুনাকুন
মোঃমেহেদী হাসান মেহেদী
উবু দশ বিশ ত্রিশ -শ
তুমি উঠা আমি বাকী;
উবু দশ বিশ ত্রিশ-
শেষ জন আছি আমি।
আমি হলাম চোর।
ছোট্ট জিনিস হাতে নিয়ে,
ওরা সবাই চরকি ঘুরে;
বদলে হাত এমনি করে!
কার কাছে? কার কাছে?
বল দেখি জোরসে করে;
তোমার হাতে, পেরে গেছি।
চোর তুমি, বেঁচে গেছি!
বাইশকো
প্রচলিত মৌখিক ছড়া
ওপেন টু বাইশকোপ
নাইনটেন টেলিশকোপ
রাজবাড়ীতে যেতে
পানসুপারী খেতে
পানের উপর মরিচ বাটা
স্প্রিং এ চাবি আঁটা
পিচ্চি ও ঝুনঝুনি
মোঃমেহেদীহাসান মেহেদী
ওঁয়ে ওয়েঁ ওয়েঁ,
ঝুন ঝুনাঝুন ঝুন
এই দেখ সোনা ঝুনঝুন
এই যে ঝুনঝুনাঝুন ঝুন
হি হি হিওয়া ওয়া
হুম হুম হি হি হি,
খুব সুন্দর লক্ষী হাসি
অন্তরে সুখ সুখের বাঁশি।
টিলে টিলো
মোঃমেহেদীহাসান মেহেদী
উবু দশ বিশ
চোখে পিনধে গুন
চল চল চলি
লুকাই তুই গুন
গুনাতো শেষ
খুঁজে খুঁজে আমি হয়রান
হঠাৎ দেখি টুকি দিয়ে
বলল টিলো এক শয়তান
দিলাম ছুট ধরব এবার
টিলো টিলো জিতব এবার
পুতুল বিয়ে (মোঃমেহেদীহাসান মেহেদী) শিশুদের ছোটবেলার খেলা(One more)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।