মোঃমেহেদীহাসান মেহেদী
আমি এক লাল হাঁস
দেখতে সুন্দর অতি,
আমার মত সুন্দর হাঁস
পৃথিবীত আছে কী?
একদিন আমি হেঁটে, হেঁটে,
হিজল বনে গেছি ।
সুন্দর এক পুকুরে আমি!
সাঁতরে খেলেছি।
আমার সাথে সুন্দর আরও
অনেক হাঁসই ছিল,
তারা আমি সবাই মিলে
অনেক খেলা করল।
খেলা শেষে আমরা সবাই,
সোনার ডিম দিলাম।
বনের মাঝে ঘন ঝোপে,
আমরা ডিম দিলাম।
একদিন হল কী !
আমরা সবঃ
কালীর পুকুরে নেমেছি,
তারপর আমরা পানিতে দেখে
দুঃখে মরেছি।
তারপর সব ক্ষুধার জোরে
ডুব দিয়েছি,
ডুব দিয়ে আমরা সব
শামুক খেয়েছি।
তারপর উঠে আমার সব
পানিতে দেখেছি,
পেঁক,পেঁক আমরা সব
সুন্দর হয়েছি!
খেলনা পাতিল
মোঃমেহেদীহাসান মেহেদী
খেলনা পাতিল খেলব আজই
তোমরা সবে এস,
ঘাঁড়ি পাতিল সবই আছে
তোমরা এসে খেল।
নিওনা তুমি আমার পাতিল
তোমার পাতিল কই?
না থাকলে বানিয়ে নিও
কাদা মাটি সই।
হাঁড়ি পাতিল ঢাকুন দিয়ে
খেলব খেলনা পাতিল,
তরকারি দিব,মাংস দিব,
খেলব খেলনা পাতিল।
পিঠালুর গাড়ি
মোঃমেহেদীহাসান মেহেদী
দেখতে গোল,চাকার মত
ধরল গাছে ফল।
তাই না দেখে পড়ে গেল
গাড়ি বানানোর রোল।
সিগারেট খোল জুতার খোল
সব গেল কই!
চারকোনাতে চাকা লাগিয়ে
গাড়ি হল সই।
ঢুকিয়ে দিয়ে ডাবের খিল
লাগিয়ে পিঠালুর ফল,
বানিয়ে নিলাম গাড়ি এখন
টলছে টলমল।
পেনসিল বক্স
মোঃমেহেদীহাসান মেহেদী
রাখব কোথায় পেন্সিল পেন?
বুদ্ধি হল তাই,
নিব বক্স মেইন;
পেনসিল বক্স ।
সুন্দর ছবি সুন্দর রং
চারকোনা বক্স এর,
সুন্দর রং পেন্সিল বক্স
সুন্দর রং এর।
ছাতা কেনায়
মোঃমেহেদীহাসান মেহেদী
ছাতা কেনায় আজকে আমি
হার মানিয়েছি,
ইয়া বড় বিশাল এক!
লাল ছাতা কিনেছি।
বলল দেখে দুষ্টু ছেলে
দেখি কেমন ছাতা,
ইয়া বড় রঙিন ছাতা
হাসি হা হা।
ক্লাসের পিছে লুকিয়ে রেখে
দুষ্টুরা সব হাসে,
মুখ টিপে হেসে হেসে
ওরা সবে জ্বলে।
বলে দিলাম অভিযোগে
ছাতা নিয়েছে,
চাষা সব চোরের দল
আমার রঙিন ছাতা বুঝি!
চুরি হয়েছে।
ইয়া বড় ছাতার নীচে
আমি বাড়ি ফিরি,
দুষ্টুরা সব ভিজে ভিজে
সর্দি হাঁছি কাশি।
নতুন জুতা নিব
মোঃমেহেদীহাসান মেহেদী
আম্মু স্কুলে আজ
ভাল লাগেনি মোটেও
ছিল সবার সাজ
ছিল রঙিন জুতা
আমিও নিব এমন
রঙিন জুতা
নিব জুতা নিব
নতুন জুতা
সবুজ মাঠ চকচকে রং
পায়ে জুতা পরে
কী যে আরাম
দিব দৌড় আমি
ভাল জুতা নিয়ে
আমার নতুন জুতা
বলে কথা তোলে
বেতে যাব
মোঃমেহেদীহাসান মেহেদী
যাব বেতে যাব
শুন ছেলে বলে কী
বেতে যাব
ভয় না মোটেই
যাব বেতে যাব
ও বাবা বলে কী
মার খেতে যাব
তোতলা ছেলে
বলে বেতে যাব
মা বলে চল
বেড়াতে চল
বৃষ্টির ছাতা
মোঃমেহেদীহাসান মেহেদী
ঘন শ্রাবন মন আজ ভিজে
বৃষ্টি পানি পড়ে শুধু পড়ে,
বাহিরে আজ- বের হব তাই
মোর ছাতা ছাড়া উপায় যে নাই।
সুন্দর লাল টকটকে ছাতা
ইয়া বড় তার বিস্তার খানা,
আমি তাই নিয়ে সব দেখেছি
বৃষ্টির টিপ টিপ গান শুনেছি।
সবকিছু আজ চকমক করে
দিল বৃষ্টি সবকিছু ধুয়ে,
অসহায় সব ছোট ছোট ছাতা
আরামে আমি হাঁটি দিশেহারা।
বাসে বিড়ম্বনা
মোঃমেহেদীহাসান মেহেদী
ওরে! সে কী বাস!
দাঁড়ানোর জাগা নেই,
যেন সমকামী সাজ।
ঠেসে ঠেসে মোরা সব
আদম সন্তান,
করি গুতোগুতি
সে কী অপমান!
পড়ে কবে মরে
কেই বা জানে?
দাঁড়ানোর জাগা নেই-
কেই বা শোনে?
তবে চল তবে বিপ্লবে নামি,
আদম জাতের আত্নগ্লানি।
দিই স্লোগান বাস দিয়ে দেন;
একটা নয় জনমত দেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







