বিয়ে করলেন মাকসুদ
নড়াইলের মেয়ে লিরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করে কর্মজীবন শুরু করেন ঢাকায়। প্রায় পাঁচ বছর বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কাজ করেন তিনি।
২০০৯ সালে তিনি কর্মরত অবস্থায় ব্রিটিশ সরকারের স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (এসওএএস) হিউম্যান রাইটস, কনফ্লিক্ট অ্যান্ড জাস্টিস (মানবাধিকার, সংঘাত ও বিচার ব্যবস্থা) বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে যান।
বিয়ে প্রসঙ্গে মাকসুদ একটি দৈনিককে বলেন, আগে থেকে আমাদের মধ্যে জানাশোনা ছিল। পারিবারিক সম্মতি নিয়েই আমরা বিয়ে করেছি। এ বয়সে বিয়ে সম্পর্কে নতুন করে কি আর বলবো। আমাদের জন্য দোয়া করবেন। মাকসুদ আরও জানান, আগামী শীতে দেশে ফিরছেন লিরা। ফেরার পর বিবাহোত্তর সংবর্ধনার মধ্য দিয়ে নববধূকে ঘরে তুলে নেবেন তিনি।
অনেক দিন অডিও বাজারে নেই মাকসুদুল হক ও তার ব্যান্ড। স্টেজে কথা-সুরে গানের তেজোদীপ্ত দ্যুতি ছড়ালেও অডিও অ্যালবামে কিংবা নতুন গানে নেই একদমই। ’৯৬ সালের দিকে জনপ্রিয়তার শীর্ষে যখন ‘ফিডব্যাক’, তখন হুট করে বেরিয়ে গেলেন, গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’।
১৯৯৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ’ প্রকাশ হয়। অ্যালবামটির নাম এবং গান দু’টোই যেন গানের বাজারে নতুন করে বিস্ফোরণ ঘটায়। এর দুই বছর পর ১৯৯৯ সালে বাজারে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ওগো ভালোবাসা’। এরপর আর কোন অ্যালবামে সে অর্থে পাওয়া যায়নি মাকসুদ কিংবা তার ব্যান্ডকে।
দীর্ঘ ১১ বছর পর ‘মাকসুদ ও ঢাকা’র নতুন অ্যালবাম প্রকাশ করার কথা জানান দিলেন মাকসুদ। নতুন স্ত্রী ঘরে তোলার উপহার হিসেবে আগামী কোরবানির ঈদে এ অ্যালবামটি প্রকাশের কথা ভাবছেন কি? মাকসুদ স্মিত হেসে বললেন- না, ঠিক তা নয়। তবে বিয়েকেন্দ্রিক ব্যস্ততা শেষে এখন গানের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি।
এর মধ্যে বিয়ের কারণে বেশ কিছুদিন লন্ডনে ছিলাম। মাঝখানে আমাদের বেজবাদক খোকাও খানিক অসুস্থ ছিল। তবে আর দেরি নয়। আশা করছি বিবাহোত্তর সংবর্ধনার আগেই অ্যালবামটি শেষ করে ফেলবো। জানা গেছে, নতুন অ্যালবামে গান থাকছে মোট ১০টি। সব গানের সুর ও সংগীতায়োজন করছেন মাকসুদ নিজেই।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।