somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ সমাচার (রানী এবং প্রভা-অপূর্ব)

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুজব নয়, সত্যি! রানী মুখার্জির বিয়ের সানাই এবার বাজল বুঝি। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। দুর্গাপূজার পরপরই ঘরোয়া আয়োজনে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কিন্তু বর কে? বিয়ের দিনক্ষণ জানা গেলেও বরের নাম এখনও জানা যায়নি। বিয়ে নিয়ে পাড়া-প্রতিবেশীসহ গোটা দেশের ভক্তদের ঘুম ভাঙলেও এ নিয়ে যেন কোনো উত্তাপ নেই রানীর। কারণ তার বিয়ে নিয়ে গণমাধ্যমে এ পর্যন্ত অনেক মাতামাতিই হয়েছে


প্রভা ও অপূর্ব
অপূর্ব ও প্রভা হঠাৎ বিয়ে করে ফেললেন। গত ১৯ আগস্ট তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর সমকালের সঙ্গে নিজেদের অনুভূতি ভাগাভাগি করেছেন অপূর্ব ও প্রভা


অপূর্বর কাছে প্রশ্ন
বিয়ের অনুভূতি কেমন?
অসাধারণ! আমাদের বিয়ের দিন সারাবেলা মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। বিকেলের দিকে রংধনুও ছিল। এ সবই আমরা উপভোগ করেছি। সবাই আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সুখী হতে পারি।
বিয়েটা কেন হঠাৎ হলো?
সত্যি বলতে আমাদের করার কোনো কিছু ছিল না। বেশ কয়েক মাস হলো প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছিল। আরও অনেকদিন আগেই আমাদের বিয়েটা করার কথা ছিল। কিন্তু আমার প্রস্তুতি না থাকায় সেটা বারবার পিছিয়েছিল।
প্রভার কোন বিষয়গুলো ভালো লেগেছিল?
ও অনেক স্পষ্টবাদী। এছাড়া অনেক সংসারী মেয়ে ও।
মধুচন্দ্রিমায় যাচ্ছেন কবে?
আমরা এখন মধুচন্দ্রিমার মধ্যেই তো আছি। তবে ঈদের পর দূরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে।
আবার কাজ শুরু করবেন কবে থেকে?
চলতি সপ্তাহ থেকেই। কারণ ঈদের অনেক নাটকের কাজ এখনও শেষ হয়নি। সেগুলো অবশ্যই শেষ করতে হবে।

প্রভার কাছে প্রশ্ন
এখন কোথায়?
ময়মনসিংহে অপূর্বর বন্ধুদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। এখানকার সবাই আমাদের পেয়ে অনেক আনন্দ করছে। ভাবীরা আমাকে নিয়েই মেতে আছে। তবে পরিবারের শূন্যতা খুব অনুভব করছি। দুই পরিবারের সবাই থাকলে এ আনন্দ পরিপূর্ণ হতো।
বিয়ের অনুভূতিটা একটু শুনি।
এতদিন একা ছিলাম, এখন একজন সঙ্গী পেলাম। আমাদের এ অনুভূতি অপূর্ব।
কে প্রথম ভালোবেসেছিল?
আমরা একে অন্যকে পছন্দ করতাম। এটাও দু'জনই বুঝতাম কিন্তু কেউ কাউকে কখনও বলতে পারিনি। একদিন হুট করেই না বলা কথাটা বলেছি। আমিই প্রথম অপূর্বকে ভালোবেসেছিলাম।
অপূর্বর কোন বিষয়গুলো ভালো লেগেছিল?
ও অনেক যত্নবান।
রোজার ঈদে কোথায় থাকবেন?
আমাদের ইচ্ছা দুই পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ঈদ উদযাপন করব।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×