সকালের নাস্তা মজাদার হলে সবারই মন ভরে ওঠে। আজ জেনে নিন সকালের নাস্তার দুটি রেসিপি।
কিমা ব্রেড
যা লাগবে
পাউরুটি ৮ পিস, মিহি কিমা ১ কাপ, পিঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ৪-৫টা, ডিম ১ টা, সয়াসস ১ চামচ, বাটার ৪ টেবিল চামচ, ধনিয়াগুঁড়ো ১ চা চামচ, মরিচগুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টেস্টিং সল্ট হাফ চা চামচ, লবণ পরিমাণমতো, আদা রসুন বাটা ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
মাইক্রোওয়েভ প্রুভ ডিসে ৪ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ২টি ব্রেড গরম করে নিন। এবার কিমা সয়াসসসহ সব মসলা দিয়ে মেখে ৪ মিনিট কুক করে নিন। আরেকটি মাইক্রোয়েভ প্রুফ পাত্রে বাটার দিয়ে ব্রেডগুলো ৩০ সেকেন্ড করে গরম করে নিন। এবার ব্রেড, ডিম কিমা লেয়ারে সাজিয়ে পরিবেশন করুন। কিমা ব্রেড চুলায় তাওয়া বসিয়ে সহজেই করতে পারেন।
রুমালি রুটি
যা লাগবে
ময়দা ৪ কাপ, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, ঠান্ডা পানি এক কাপ।
যেভাবে তৈরি করবেন
ময়দা লবণ তেল ও অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে নরম খামির তৈরি করে শুকনা ময়দার মধ্যে খামিরটা ৩০ মিনিট রেখে দিন। এবার খামির থেকে ছোট ছোট লেচি নিয়ে তেলের সাহায্যে রুমালি রুটি বেলে শুকনো তাওয়া অথবা কড়াইয়ের উল্টোদিকে সেকে নিন।
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।