somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরপরে কি?

২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা গত কয়দিন ধরে ব্যাপক জল্পনা কল্পনা করছি। আমরা বের করার চেষ্টা করছি টিপে টিপে আসলেই ধর্মান্ধতার পঁচন কতটুকু গভীর হয়েছে। আমরা কেউ কেউ ফুঁসছি, রাগে। কেউবা আবার মুর্তি না ভাষ্কর্য সে বিবাদে মগ্ন। অনেকেই এই ফাঁকে মডারেট, সুবিধাবাদী, মাদ্রাসাছাত্র ইত্যকার শব্দের পায়াভারী করছেন। তা চলছে বেশ, চলুক!

তারপরে কি?

আমরা আবার ফিরে যাবো আমাদের মুখ লুকিয়ে চলা জীবনে? সকাল, বিকাল ন'টা পাঁচটা? আড্ডায় অবসরে চায়ের সুরুৎ, ফাঁকে ধর্মব্যাবসায়ীর গোষ্ঠি উদ্ধার? ভুলে যাবো খুব সহজেই আমাদের একটা কিছু যে ছিনতাই হয়ে গেলো এই অবসরে?

আসলে আমরা দিন গুনছি, যেদিন হাতে শুন্য ঝুড়িটা নিয়ে রাস্তার মাঝখানে দাড়িয়ে থাকবো আমরা। কবেই নিয়ে গেছে আমাদের ধর্মনিরপেক্ষতা, হুরমতীর কপালে এখন জ্বলজ্বল করে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম'। আমরা জাহানারা ইমাম হারিয়েছি, হুমায়ুন আজাদ, টিএসসি, বাউলের মুর্তি, আলপিন।

আমরা বিশ্বিবদ্যালয়ের মেধাবী তরুনদের হারাচ্ছি হিজবুতের কাছে, শিক্ষকদের হারিয়েছি নানান রঙের রাজনীতিতে, বিএনপি খেয়ে নিয়েছে জামাত, আমলাতন্ত্রে এখন চড়ে বেড়ায় শিবিরের ইমপ্ল্যান্টগুলি।

আমাদের উপদেষ্টা একজন নিজে বই লেখে জামাতের ম্যানিফেস্টোর কপিপেস্ট, আমাদের একজন জলিল ঐক্যজোটের সাথে ফতোয়ার রফা করে। দেশে এখন চৌশট্টি জেলায় একসাথে বোমা ফাটে। লিস্টির শেষ কোথায়, ইয়ত্তা নেই...

তারপরে কি?

কি আবার! আমাদের দুই 'আইডেন্টিটি'। বাঙালীত্ব আর মুসলমানিত্ব। ধীরে ধীরে ঘুণের মতো খেয়ে ফেলছে বাঙালীত্বকে অন্যটা। আমরা কষ্ট পাই, কাটা মুরগির মতো ছটফট করি, মানববন্ধনে মিশে গিয়ে হৃদয়ের পাপবোধ ধোয়া দেই। অন্যদিকে আমাদেরই অন্য স্বত্ত্বা নীরবে সম্মতি দেয় হুজুরাইনের গর্জনে।

এ এক অদ্ভুত দ্বৈরথ। ড. জেকিল/ মি. হাইড? বেশতো!

কিন্তু তারপরে কি?

আর কি!! হয় বাঙালীত্ব মিশে যাবে ইসলামের রক্তস্রোতে, অথবা তামার দেয়ালে এসে ঠেকে যাবে খিলজির তলোয়ার।

সেই তামার দেয়াল তুলবে কে? সেই তামা কি আদৌ খনিতে মজুদ আছে?
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×