প্রোগ্রামড আস্তিকদের ইদানীং কয়েকটা স্টেরিওটাইপিং করতে দেখা যায়, যখনি নাস্তিক প্রসঙ্গ আসে কয়েকটা শব্দের ব্যাবহার করে থাকে।
১. নাস্তিক 'সম্প্রদায়': আস্তিক গ্রুপের মিটিঙে স্থির হয়েছে এখন থেকে নাস্তিকদের একটা সম্প্রদায় হিসেবে দেখা হবে। এবং এরা বেশি কথা বলতে চেষ্টা করলেই একে 'সাম্প্রদায়িকতা' আখ্যা দেয়া হবে।
২. মৌলবাদী নাস্তিক: আস্তিকগন নিজেদের চরিত্রের দোষগুলির একটা নাস্তিকদের ওপরও ফেলতে চায়। অথচ মৌলবাদ শব্দটির ব্যাবহার একমাত্র সম্ভব ধর্মীয় পরিমন্ডলে। নাস্তিকতা বৈশিষ্টায়নে এ শব্দটির ভুল-ব্যাবহার যে কারো বেয়াকুফিই ফুটিয়ে তোলে।
৩. নাস্তিক ধর্ম: একজন আস্তিক ঠিক যে কারনে বিশ্বাসী, অর্থ্যাৎ তার প্রয়োজন একটি রিলিজ মেকানিজমের, সে কারনেই সে বিশ্বাসের কোন বিকল্প দেখলে তাকেও একটি বিশ্বাস মনে করে। অথচ, বিশ্বাসের অপ্রয়োজন থেকেই নাস্তিকতা বা মানবতাবাদের সৃষ্টি। নাস্তিকতাকে কোন ভাবেই আরেকটা ধর্ম হিসেবে দেখা উচিত হবে না। এটা হচ্ছে বিশ্ব ও জ্ঞানরাজ্যের ভেতরটা দেখার অন্য একটা দৃষ্টিভঙ্গি।
তবে নাস্তিকের ধর্মকথা'র আহ্বানে নাস্তিকগনের নিজ বৃত্তান্ত বর্নন নিঃসন্দেহে আস্তিকদের গোড়ায় এসিড ঢেলেছে। কাল এস্কিমো, আজ রামন না জানি কে, কাল বাকিরাও এসে তাদের স্বভাবসূলভ কুৎসিত কথা বলে যাবে।
অবশ্য যুক্তির যেখানে অভাব, সেখানে নোংরা ভাষাই তো সম্বল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


