এইযে 'ভাজাকার' নামের একটা আজব জিনিস শুরু হয়েছে... এটা নতুন কিছু নয়। গেল বছর আরেকজন ভাদা/পাদা নাম দিয়ে একই ধরনের অর্থহীন ম্যৎকার শুরু করেছিলো।
পাত্তা পায় নি।
রাজাকার শব্দটি শুধুমাত্র একাত্তরে যুদ্ধাপরাধীদের জন্যেই নির্দিষ্ট থাকবে। একে সবার গায়ে লাগিয়ে ছিটিয়ে এর গুরুত্ব কমানোর চেষ্টায় পাপ মোটেই স্খলন হয় না, বরং অপচেষ্টটাই বড় হয়ে চোখে লাগে।
যুদ্ধের সময় রাজাকারদের অসংখ্য 'অপরাধ', মানুষ হত্য, ধর্ষণ ইত্যকার অপকর্মের কারনে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধীতার কারনে এদের লোকে আজীবন ঘৃনা করবে।
অন্যদিকে ভারত আমাদের উদ্বাস্তুদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা দিয়ে / মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, অ্স্ত্রের যোগান দিয়ে আমাদের আজকের এই প্রাণের বাংলাদেশ ছিনিয়ে আনতে সহায়তা করেছিলো।
সেই ভারত আজ হয়তো দাদাগিরি ফলাচ্ছে.... কিন্তু সে কোন মতেই পাকিদের মতো আমাদের গনহত্যা করতে আসে নাই।
সুতরাং এভাবে ভারতের বিরোধীতা করে পাকিস্তানের সমকক্ষ হিসেবে প্রমানের অপচেষ্টায় সত্যিকারের রাজাকারেরাই লাভবান হবে।
এটাই কি চাইছি আমরা?
যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া চলছে, সেখানে 'রাজাকার' শব্দটি অপ্রয়োজনে সবার গায়ে লাগিয়ে দিয়ে একে দুর্বল করার অপচেষ্টা কি সত্যিই কোন সুফল বয়ে আনছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




