somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্থার গর্ডন পিম –এর রোমঞ্চকর অভিযাত্রা …………….পর্ব চার

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রখ্যাত মার্কিন লেখক Edgar Allan Poe সারা বিশ্বের সাহিত্যপ্রেমীদের কাছে একটি অতি পরিচিত নাম। তাঁর লিখিত জগদ্বিখ্যাত সম্পূর্ণ্ উপন্যাস The Narrative of Arthur Gordon Pym of Nantucket (1838) এর বাংলা রূপ এটি। বাংলা রূপান্তর © হামিদ]


আমার একটি পাল পাল তোলা নৌকা ছিল। নৌকাটির নাম দিয়েছিলাম কল্প-তরী। নৌকাটির দাম ছিল প্রায় পঁচাত্তর ডলার। এতে ছোট্ট একটি কেবিন ছিল আর এটি ছিল পাল ও মাস্তুলে সজ্জিত একটি ডিঙ্গি ধরনের নৌকা। নৌকাটির ধারণ-ক্ষমতা কত ছিল তা ভুলে গেছি। তবে এতে দশ জন মানুষ অনায়াসেই ভ্রমণ করতে পারত। পৃথিবীর ভয়ঙ্করতম খামখেয়ালীপূর্ণ কিছু সমুদ্র-অভিযাত্রা আমরা এই নৌকায় চড়ে সম্পাদন করেছি। সেসব কথা এখনও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে উঠে। মনে হয় আমার আজও বেঁচে থাকাটা একটিা অতি আশ্চর্যজনক ঘটনা।

এসব রোমাঞ্চকর সমুদ্র অভিযাত্রার একটির কথা এখানে তুলে ধরব। দীর্ঘ বর্ণনায় গুরুত্বপূর্ণ সবকিছুই উঠে আসবে।

এক রাতের ঘটনা। সেরাতে বার্নার্ড সাহেব পার্টি দিলেন। আমি এবং অগাস্টাস দুজনেই তরলে বেশ মত্ত হয়ে উঠেছিলাম।। তারপর যথারীতি আমরা বিছানায় গিয়ে গল্প করতে বসলাম। তবে আমি আমাদের বাড়ি চলে যেতেই বেশি আগ্রহী ছিলাম। এমন পরিস্থিতিতে সব সময় যা হয় আরকি। তার প্রিয় বিষয়গুলি নিয়ে একটিও কথা না বলে অগাস্টাস নিরবে ঘুমিয়ে গেল। অন্তত আমার মনে হয়েছে যে, সে ঘুমিয়ে গেছে। রাত একটা বাজতে বেশি বাকি নেই। একটায় সাধারণত পার্টি শেষ হয়।

আধ ঘন্টাও হবে না বিছানায় গা এলিয়ে দিয়েছি, আমার কেবলই তন্দ্রামত এসেছিল হঠাৎ কথা বলা শুরু করে দিল অগাস্টাস। সে ভয়ঙ্কর এক শপথ নিয়ে বলল, যতক্ষণ না দক্ষিণ-পশ্চিম থেকে প্রবাহিত প্রশান্তিকর বাতাসটির পরশ না পাবে ততক্ষণ এই খ্রিস্ট-সমাজে কোনো আর্থার পিমের জন্য সে ঘুমাতে যাবে না। আমার জীবনে এতটা অবাক আমি কখনও হয় নি। বুঝতে পারলাম না তার মনে আসলে কী আছে। ধারণা করলাম সদ্য পেটে পড়া তরল তাকে সম্পূর্ণ আত্মভোলা করে দিয়েছে। সে খুবেই শীতলভাবে কথা চালিয়ে যেতে লাগল এবং বলল, আমি তাকে মাতাল মনে করতে পারি; কিন্তু মদ্দ পান সত্ত্বেও সে এখনও এতটাই প্রশান্ত আছে যতটা প্রশান্ত সে আর কখনওই ছিল না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×